এক্সপ্লোর

Bengali Film Update: 'বোঝে না সে বোঝে না'র ৯ বছর পূর্তি, স্মৃতিচারণা আবীর-সোহম-মিমির

২০১২ সালে মুক্তি পাওয়া 'বোঝে না সে বোঝে না' ছবি দেখতে দেখতে ৯ বছর পূর্ণ করে ফেলল। বক্স অফিসে বিপুল পরিমাণে সাফল্য পাওয়া এই ছবি অভিনয় করা প্রত্যেক তারকার কাছে মাইলস্টোনই বটে।

কলকাতা: ন' বছর আগে আজকের দিনেই মুক্তি পেয়েছিল জনপ্রিয় বাংলা ছবি 'বোঝে না সে বোঝে না' (Bojhe Na Shey Bojhe Na)। পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee), পায়েল সরকার (Payel Sarkar), সোহম চক্রবর্তী (Soham Chakraborty) ও মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন বাংলা ছবির একঝাঁক অভিনেতা। ২০১২ সালে মুক্তি পাওয়া 'বোঝে না সে বোঝে না' ছবি দেখতে দেখতে ৯ বছর পূর্ণ করে ফেলল। বক্স অফিসে বিপুল পরিমাণে সাফল্য পাওয়া এই ছবি অভিনয় করা প্রত্যেক তারকার কাছে মাইলস্টোনই বটে। তাই কেরিয়ারের অন্যতম সফল ছবির ৯ বছর পূর্তিতে সোশ্যাল মিডিয়ায় স্মৃতিচারণা সোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায়ের।

'বোঝে না সে বোঝে না' ছবির ৯ বছর পূর্তিতে অভিনেতা সোহম চক্রবর্তী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবির পোস্টার দিয়ে স্মৃতিচারণা করেছেন। অন্যদিকে অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী আবার সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করে নিয়েছেন বিশেষ একটি ভিডিও। যাতে ছবির বিভিন্ন অংশ রয়েছে। ভিডিও শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, 'এটা একটা ছবির থেকে অনেক বেশি। এটা একটা জার্নি। মনে করলাম রিয়াকে (ছবিতে মিমি চক্রবর্তীর অভিনীত চরিত্রের নাম)। আমার হৃদয়ের ঠিক ততটাই কাছে ছবি যতটা আপনার।' অভিনেতা আবীর চট্টোপাধ্যায় আবার তাঁর চরিত্রের ফার্স্ট লুক শেয়ার করে নিয়েছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে। সঙ্গে লিখেছেন, 'এটা আমার কাছে ছবির থেকে অনেক বেশি কিছু। অনেকটা আবেগের মতো। 'বোঝে না সে বোঝে না'র ৯ বছর পূর্তি।'

আরও পড়ুন - Dev Reaction on Tonic: অতিমারির পরে সমস্ত রেকর্ড ভাঙল 'টনিক', আপ্লুত দেব

আবীর চট্টোপাধ্যায়-পায়েল সরকার। সোহম চক্রবর্তী-মিমি চক্রবর্তী। দু-জোড়া জুটির নানা গল্প নানা ঘটনা এবং একটি মর্মান্তিক দুর্ঘটনা। দর্শককে নাড়িয়ে দিয়েছিল পরিচালক রাজ চক্রবর্তীর এই ছবি। ছবি দেখে চোখের জল ধরে রাখতে পারেননি দর্শক। কীভাবে এক দুর্ঘটনার কবলে পড়ে সাথীহারা হল ভালোবাসা। তা আজও মনে গেঁথে রয়েছে তাঁদের। তাই শুধু তারকারাই নন, 'বোঝে না সে বোঝে না'র ৯ বছর পূর্তিতে স্মৃতিচারণা করছেন অনুরাগীরাও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget