এক্সপ্লোর

Dev Reaction on Tonic: অতিমারির পরে সমস্ত রেকর্ড ভাঙল 'টনিক', আপ্লুত দেব

গত ২৪ ডিসেম্বর মুক্তি পেয়েছে 'টনিক'। বহু প্রতীক্ষার পর অবশেষে দেব এবং পরাণ বন্দ্যোপাধ্যায়ের অনস্ক্রিন জুটির মুগ্ধ করা মেলবন্ধন চাক্ষুস করতে পেরেছে দর্শক। একেবারেই দুটো আলাদা প্রজন্মের অভিনেতা তাঁরা।

কলকাতা: বড়দিনের একদিন আগে মুক্তি পেয়েছে টলিউড সুপারস্টার দেবের (Dev) নতুন ছবি 'টনিক' (Tonic)। দেব ছাড়াও এই ছবিতে যাঁকে নিয়ে সবথেকে বেশি উত্তেজিত দর্শক, তিনি অবশ্যই পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandyopadhyay)। দুই আলাদা প্রজন্মের দুই অভিনেতার মেলবন্ধনে জমজমাট বাংলা ছবি 'টনিক'। করোনা পরিস্থিতির পর ফের সিনেমাহলে গিয়ে দর্শক টিকিট কেটে ছবি দেখছেন। আর সেই সিনেমাহলেই দর্শক ফেরাতে সক্ষম হয়েছে 'টনিক'। নতুন ছবির সাফল্যে আপ্লুত দেব। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিশেষ পোস্ট করে দর্শকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন অভিনেতা।

গত ২৪ ডিসেম্বর মুক্তি পেয়েছে 'টনিক'। বহু প্রতীক্ষার পর অবশেষে দেব এবং পরাণ বন্দ্যোপাধ্যায়ের অনস্ক্রিন জুটির মুগ্ধ করা মেলবন্ধন চাক্ষুস করতে পেরেছে দর্শক। একেবারেই দুটো আলাদা প্রজন্মের অভিনেতা তাঁরা। কিন্তু পর্দায় তাঁদের জুটি মন জিতে নিয়েছে দর্শকের। আর তাতেই বাজিমাৎ 'টনিক'। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবির সাফল্য সম্পর্ক বলতে গিয়ে দেব লেখেন, 'সুপ্রভাত বন্ধুরা। অতিমারির পরবর্তী সময়ের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে টনিক। আমি শুধুই ধন্যবাদ জানাতে পারি দর্শকদের। যাঁরা টিকিট কেটে সিনেমাহলে ছবিটি দেখেছেন। ভালোবাসা, বিশ্বাস এবং কৃতজ্ঞতা।'

আরও পড়ুন - Jersey Film Postponed: ৩১ ডিসেম্বর সিনেমাহলে মুক্তি পাচ্ছে না 'জার্সি', তাহলে কি ওটিটিতে আসবে?

বাংলা ছবির জনপ্রিয় নায়ক দেবের ছবি মানেই সেখানে আলাদা কিছু পাওয়ার জন্য প্রত্যাশায় থাকেন অনুরাগীরা। গান থেকে ছবির দৃশ্যস্থাপন কিংবা মনে রাখার কোনও মুহূর্ত নাহলে বিদেশের দুর্দান্ত লোকেশন, অভিনেতা দেবের ছবি মানেই কিছু হটকে। আর 'টনিক' ছবিটি আসার আগে থেকেই প্রত্যাশা ছিল চূড়ান্ত। সঙ্গী যদি আবার পরাণ বন্দ্যোপাধ্যায়ের মতো কিংবদন্তি অভিনেতা হন, তাহলে দর্শকের প্রত্যাশা যে একটি বেশি থাকবে, তা বলাই বাহুল্য। আর সেই প্রত্যাশার ফলই এবার সামনে আসতে শুরু করেছে। করোনা পরিস্থিতি পেরিয়ে যে সকল বাংলা ছবি সিনেমাহলে মুক্তি পেয়েছে, তার মধ্যে বক্স অফিস কালেকশনে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে 'টনিক'। ছবির এমন সাফল্যে আপ্লুত দেব।

সেরা শিরোনাম

Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget