এক্সপ্লোর

Bengali Theatre: ৫০ বছর পরে নতুন আঙ্গিকে আবার মঞ্চে ফিরছে উৎপল দত্তের 'ব্যারিকেড'

Bengali Theatre News: ৫০ বছর পর আবার মঞ্চে ফিরছে ব্যারিকেড। এবার নতুন আঙ্গিকে। ২৯ মার্চ অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে মঞ্চস্থ হবে পিপলস লিটল থিয়েটারের নতুন নাটক ব্যারিকেড থেকে ব্যারিকেড

রুমা পাল, কলকাতা: বুধবার অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে মঞ্চস্থ হতে চলেছে PLT-র নতুন নাটক ব্যারিকেড থেকে ব্যারিকেড। ৫০ বছর আগে জার্মানির পটভূমিতে ব্যারিকেড নাটকটি লিখেছিলেন উৎপল দত্ত। তাঁর জন্মদিবসে এবার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে লেখা নতুন নাটক উপস্থাপন করবে পিপলস লিটল থিয়েটার।

৫০ বছর পর আবার মঞ্চে ফিরছে ব্যারিকেড। এবার নতুন আঙ্গিকে। ২৯ মার্চ অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে মঞ্চস্থ হবে পিপলস লিটল থিয়েটারের নতুন নাটক ব্যারিকেড থেকে ব্যারিকেড। ১৯৭২ সালে উৎপল দত্তের লেখা ফ্যাসিবাদ বিরোধী নাটক ব্যারিকেড মঞ্চস্থ করেছিল পিএলটি।                                                     

১৯৭১-এ ফরওয়ার্ড ব্লকের নেতা হেমন্ত বসু খুনে বামপন্থীদেরই অভিযুক্ত করা হয়েছিল। সেই ঘটনা নিয়ে জার্মানির পটভূমিকায় ব্যারিকেড নাটকটি লিখেছিলেন উৎপল দত্ত। পিপলস লিটল থিয়েটারের সম্পাদক প্রতাপ ঘোষ বলছেন, '৭১ সালে হেমন্ত বসু খুন হন। সেই পটভূমিকাতেই একটি সমান্তরাল গল্প নিয়ে 'ব্যারিকেড' লিখেছিলেন উৎপল দত্ত। তেমনই একটা ঘটনাকে আজকে আমরা মঞ্চে তুলে ধরব। থাকবে বর্তমান রাজনীতির কথাও।'                         

এবার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে, নতুন করে নাটক লিখেছেন হর ভট্টাচার্য। নাটকটির পরিচালক কমলেশ চক্রবর্তী বলছেন, 'রাহুল গাঁধীর সদ্যসপদ খারিজ হয়ে গেল। পিপলস লিটল থিয়েটার আগাগোড়াই একটি রাজনৈতিক সচেতন দল হিসেবে নাটক করে এসেছে। উৎপলদা মারা যাওয়ার পরে সমসাময়িক কোনও নাট্যকারের নাটক পিপলস লিটল থিয়েটারে হয়নি। এই প্রথম। আমরা মনে করছি এই নাটকটা নিয়ে আসা আমাদের কর্তব্য।'

পিপলস লিটল থিয়েটারের অভিনেতা বিশ্বজিৎ সরকার বলছেন, 'উৎপল দত্তের লেখা ব্যারিকেড নাটকের পঞ্চাশ বছর। ঘটনাটি ছিল এখানকার কিন্তু উনি লেখার সময় সেটিকে জার্মানির পটভূমিকায় ফেলেছিলেন। সেই ধারণাকে অবলম্বন করেই বর্তমান রাজনৈতিক অস্থিরতা, ধর্মীয় উন্মাদনা এই সমস্তকিছুকেই মঞ্চে তুলে ধরব আমরা।'         

২৯ মার্চ উৎপল দত্তর ৯৫তম জন্মদিনে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে মঞ্চস্থ হবে ব্যারিকেড থেকে ব্যারিকেড। 
প্রস্তুতি চলছে জোরকদমে।

আরও পড়ুন: Ritabhari Chakraborty: ৬ মাস বিছানায় শয্যাশায়ী, ছবির প্রয়োজনে ওজন বৃদ্ধি, সহজ ছিল না ঋতাভরীর 'ফাটাফাটি' সফর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget