এক্সপ্লোর

Bengali Web Series: মধুমিতা কি 'জাতিস্মর'? ২১ এপ্রিল আসছে নতুন ওয়েব সিরিজ

Bengali New Web Series: এই সিরিজে মধুমিতার চরিত্রের নাম রূপকথা। একটি কাজের অ্যাসাইনমেন্ট নিয়ে নারায়ণপুর জমিদার বাড়িতে আসে সে। কিন্তু সেখানে এসেই বদলে যায় রূপকথার জীবন

কলকাতা: 'জাতিস্মর'। সিনেপ্রেমীদের এই শব্দটা শুনলে প্রথমেই বোধহয় মনে পড়ে 'সোনার কেল্লা'-র মুকুলের কথা। জাতিস্মর.. অর্থাৎ যাঁর গত জন্মের কথা মনে থাকে। এবার তেমন এক গল্পকেই ওয়েব সিরিজের পর্দায় তুলে আনছেন সানি ঘোষ রায় (Sunny Ghosh Roy)। মুখ্যভূমিকায় রয়েছেন মধুমিতা সরকার (Madhumita Sarkar)। 

এই সিরিজে মধুমিতার চরিত্রের নাম রূপকথা। একটি কাজের অ্যাসাইনমেন্ট নিয়ে নারায়ণপুর জমিদার বাড়িতে আসে সে। কিন্তু সেখানে এসেই বদলে যায় রূপকথার জীবন। সেই বাড়ি, ইতিহাস, অজানা গোপন কথা.. সমস্ত কিছু যেন জানে সে। বাড়ির যে অংশের কথা, যে জায়গার কথা, ইতিহাসের কথা তার জানার কথাও নয়, তা অবলীলায় বলতে থাকে রূপকথা। কীভাবে সম্ভব এটা? সত্যিই কী তাহলে রূপকথা জাতিস্মর? নারায়ণগড়ের জমিদার বাড়িতে এসে মনে পড়ে যায় তাঁর অতীতের গল্প? 

পূর্বজন্মের এক প্রতিশোধ নিতে ফিরে আসার গল্পই 'জাতিস্মর'। মধুমিতার বিপরীতে এই ছবিতে দেখা যাবে রোহন ভট্টাচার্য্যকে (Rohan Bhattacharyy)। রয়েছেন বিদীপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty) ও। এছাড়াও রয়েছেন একঝাঁক অভিনেতা অভিনেত্রী। সিরিজে পেশায় মধুমিতা ফটোগ্রাফার। কিছুদিন আগেই 'হইচই' সিজন সিক্সে একঝাঁক নতুন ওয়েব সিরিজের ঘোষমা করেছে এই ওয়েব প্ল্যাটফর্ম । এর মধ্যে 'জাতিস্মর' একটি। ২১ এপ্রিল 'হইচই' ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজ।

অন্যদিকে আরও একটি ওয়েব সিরিজে দেখা যাবে মধুমিতাকে । তবে এটি নতুন সিরিজ নয় । সিক্যুয়াল । 'শ্রীকান্ত ২' । এই সিরিজের প্রথম ভাগে অ্যাভি বা অভয়ার চরিত্রে অভিনয় করেছিলেন মধুমিতা । এদিন সোশ্যাল মিডিয়ায় 'শ্রীকান্ত ২'-এর একটি ছোট্ট অংশও শেয়ার করে নিয়েছেন মধুমিতা । আগের বারের মতো মুখ্যচরিত্রে এবারেও দেখা যাবে ঋষভ বসু (Rishav Basu)-কে ।

আজ সকালে সোশ্যাল মিডিয়ায় নিজের অসুস্থতার খবর ভাগ করে নিয়েছেন মধুমিতা। অ্যাপেন্ডিসাইটিস অস্ত্রোপচার হয়েছে অভিনেত্রীর। বেশ স্বাভাবিক জীবনযাপন করছিলেন অভিনেত্রী। সদ্য শ্যুটিংও শেষ করেছিলেন তাঁর নতুন ছবির। সামনেই আসছে তাঁর নতুন ওয়েব সিরিজও। সদ্য ইডেনে নাইট রাইডার্সের ম্যাচ দেখতে গিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু হঠাৎ কয়েকদিন আগে পেটে অসহ্য যন্ত্রণা হওয়ার কারণে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। ধরা পড়ে অ্যাপেন্ডিসাইটিস। গতকালই অস্ত্রোপচার হয়েছে অভিনেত্রীর। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hoichoi (@hoichoi.tv)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget