এক্সপ্লোর

Bengali Web Series: ডাকঘর, রাজনীতি, ইন্দু, বোধন.. রহস্য সমাধানে আসছে কোন কোন ওয়েব সিরিজের নতুন সিজন?

Bengali Web Series Update: এক নজরে দেখে নেওয়া যাক, 'হইচই'-এর ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে কী কী ওয়েব সিরিজের সিক্যুয়াল? 

কলকাতা: এই বছর 'হইচই সিজন ৭' (Hoichoi Season 7)-এ একাধিক ওয়েব সিরিজের সিক্যুয়াল আসতে চলেছে। একদিকে যেমন বেশ কিছু ওয়েব সিরিজে অসমাপ্ত রহস্য রয়েছে, তেমনই তুলে ধরা হয়েছে বেশ কিছু সামাজিক সমস্যার ছবিও। এক নজরে দেখে নেওয়া যাক, 'হইচই'-এর ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে কী কী ওয়েব সিরিজের সিক্যুয়াল? 

 

ইন্দু ৩

পরিচালক সাহানা দত্ত (Sahana Dutta) যখনই নাকি ইশা সাহাকে (Ishaa Saha) বলেছেন 'ইন্দু ৩'-তে সব রহস্য সমাধান হবে, তখনই নাকি ডেট দিচ্ছিলেন না ইশা! অবশেষে হইচইয়ের নতুন সিজনের মধ্যে ঘোষণা হল ইন্দু ৩-এর। সঙ্গে জানানো হল, এই সিজনেই নাকি সমাধান করা হবে যাবতীয় রহস্যের। 

 

গভীর জলের মাছ ২

প্রথম সিজনে যে চরিত্র মারা গিয়েছিল, সেই নাকি ফিরে এসেছে দ্বিতীয় সিজনে! সাহানা দত্তের পরিচালনায় আসছে গভীর জলের মাছ ২। অভিনয়ে রয়েছেন উষসী রায়, স্বস্তিকা দত্ত ও অনন্যা সেন। এই সিজনে দেখা যাবে না তৃণা সাহাকে। শোনা যাচ্ছে, পরিচালক-প্রযোজকের সঙ্গে কিছু সমস্যা হয়েছে নায়িকার। তবে অনন্যার চরিত্র আগের সিজনেই মারা গিয়েছিল। সে কীভাবে এই সিজনে ফিরছে, সেটাই চমক। 

 

নষ্টনীড় ২

অদিতি রায় পরিচালিত, সৌম্য বন্দ্যোপাধ্যায় ও সন্দীপ্তা সেন অভিনীত এই সিরিজের দ্বিতীয় ভাগ ঘোষণা করা হয়েছে। প্রথম গল্পে যে পরিস্থিতি এসেছিল অপর্ণার জীবনে, সেটার কীভাবে সে মোকাবিলা করবে সেই নিয়েই এগিয়ে যাবে সিরিজের গল্প। 

 

ডাকঘর ২

'হইচই'-এর অন্যতম জনপ্রিয় সিরিজ ডাকঘর। দিতিপ্রিয়া রায়, সুহোত্র মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক অভিনীত এই সিরিজের দ্বিতীয় সিজন আসতে চলেছে। একদিকে যেমন গ্রাম্য পরিবেশ থাকবে অন্যদিকে থাকবে মঞ্জুলি আর ভূতের ছেলের প্রেমের গল্প। এই সিরিজের ঘোষণার সময় কাঞ্চন মঞ্চে উঠে বলেন, 'এই সিরিজে কোনও রহস্য নেই, গোয়েন্দা নেই.. কেবল রয়েছে কিছু গ্রাম্য মানুষের সারল্য।'

 

গোরা ৩

ঋত্বিক চক্রবর্তীর জনপ্রিয় ওয়েব সিরিজ 'গোরা'-র নতুন সিজন আসতে চলেছে। সাহানা দত্ত পরিচালিত এই সিরিজে গোরা গোয়েন্দা ফিরবে নতুন গল্প নিয়ে। এদিন মঞ্চে ঋত্বিকও হাজির হয়েছিলেন গোরার পোশাকেই। 

 

আবার রাজনীতি

সৌরভ চক্রর্তীর 'রাজনীতি' গতবছরই ভীষণ জনপ্রিয় হয়েছিল। তবে এই সিজনে অসমাপ্ত রয়ে গিয়েছিল রীজপুরের রহস্য। সেই সমস্ত রহস্যের গল্প বলতেই ফিরছে 'আবার রাজনীতি'। অভিনয়ে আগের সিজনের মতোই থাকছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, দিতিপ্রিয়া রায়, অর্জুন চক্রবর্তী ও কনীনিকা বন্দ্যোপাধ্যায়।

 

বোধন ২

বোধন -এর রাকা সেনের চরিত্র এবার ফিরছে নতুন গল্প নিয়ে। হানিমুনে গিয়ে একটি নারীপাচার চক্রের বিরোধিতা করতে যায় রাকা। তারপরে? সেই গল্পই দেখা যাবে বোধন-এ। অদিতি রায়ের পরিচালনায় এই সিরিজে অনেক আউটডোর শ্যুটিংয়ের অংশ ছিল। এদিন অভিনেত্রী ও পরিচালক দুজনেই বলেন, অনেক প্রতিকূল আবহাওয়ার মধ্যে দিয়ে শ্যুটিং শেষ করেছেন তাঁরা। 

 

সম্পূর্ণা ২

বৈবাহিক ধর্ষণের মতো বিষয় নিয়ে তৈরি হয়েছিল সায়ন্তন ঘোষালের সিরিজ সম্পূর্ণা। নতুন সিজনে সেই ঘটনার পাশাপাশি তুলে ধরা হয়েছে শিশুদের যৌন হেনস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয়ও। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই সিজনের স্ট্রিমিং। এই ভাগে অন্যতম মুখ্যভূমিকায় রয়েছেন কৌশিক সেন। 

 

নিখোঁজ ২

টোটা রায়চৌধুরী, স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত এই ওয়েব সিরিজে অসমাপ্ত রয়ে গিয়েছিল রহস্য। দর্শকদের প্রশ্নের উত্তর দিতেই এই সিজনের দ্বিতীয় সিরিজ ফিরিয়ে আনছেন পরিচালক অয়ন চক্রবর্তী। 

 

আরও পড়ুন: Hoichoi Season 7: সামাজিক সমস্যাকে তুলে ধরবে একাধিক ওয়েব সিরিজ, 'হইচই'-এর সিজন ৭-এ থাকছে কী কী চমক?

 

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget