এক্সপ্লোর

The Kashmir Files: বিতর্কের মুখেও দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবি 'দ্য কাশ্মীর ফাইলস'

Best Film At Dadasaheb Phalke Awards:তুমুল বিতর্কের মুখেও সম্মানিত 'দ্য কাশ্মীর ফাইলস'। এবার দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির শিরোপা উঠল বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবির মুকুটে।

মুম্বই: তুমুল বিতর্কের মুখেও সম্মানিত 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। এবার দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ( Dadasaheb Phalke Awards 2023) সেরা ছবির শিরোপা (Best Film) উঠল বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবির মুকুটে। নব্বইয়ের দশকে কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকা ছেড়ে চলে আসার পটভূমিকায় তৈরি এই ছবি এর মধ্য়েই দেশ ও আন্তর্জাতিক মহলে তুমুল আলোড়ন তৈরি করেছে। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় ছবিটির সমালোচনা করে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছিলেন আইএফএফআই-র চেয়ারম্যান তথা ইজরায়েলের বিশিষ্ট পরিচালক নাদাভ লাপিদ। তার পর বহু কূটনৈতিক নাটকীয়তা দেখেছে ভারত। তার পরও 'দ্য কাশ্মীর ফাইলস'-এর এই শিরোপায় নতুন চাঞ্চল্য নানা শিবিরে।

প্রতিক্রিয়া বিবেক অগ্নিহোত্রীর...
এদিন পুরস্কার জয়ের কথা ট্যুইটারে লেখেন পরিচালক স্বয়ং। পুরস্কার জয়ের পাশাপাশি দেন ক্যাপশনও। তাতে লেখা, 'সন্ত্রাসের বলি সমস্ত মানুষ এবং ভারতের প্রত্যেক নাগরিক যাঁরা এই ছবিকে আশীর্বাদ দিয়েছেন তাঁদের জন্যই এই পুরস্কার।'

খবর ছড়িয়ে পড়তেই শুভেচ্ছাবার্তার ঢল নেমেছে সোশ্যাল মিডিয়ায়। পরিচালক অভিষেক কপূর গোটা টিমকে অভিনন্দন জানান। এই বছরই দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতা হয়েছেন অনুপম খের। 'দ্য কাশ্মীর ফাইলস'-র পাশপাশি 'কার্তিকেয়২' এবং 'উঁচাই'-র জন্যও তাঁকে এই সম্মান দেওয়া হয়। সে কথা ট্যুইটার হ্যান্ডেলে জানিয়েছেন অভিনেতা নিজেই। সব মিলিয়ে সাফল্য ও পুরস্কার জয়ের আনন্দে ফুটছে 'দ্য কাশ্মীর ফাইলস' টিম । মুগ্ধ ভক্তদের শুভেচ্ছাও কিছু কম আসেনি।  

বিতর্কের প্রেক্ষাপট...
নব্বইয়ের দশকে কাশ্মীরি পণ্ডিতদের যে ভাবে ভিটেমাটি ছেড়ে চলে আসতে হয়েছিল, তা নিয়েই তৈরি দ্য কাশ্মীর ফাইলস। যদিও ছবিটির বিরুদ্ধে অভিসন্ধিমূলক প্রচারের অভিযোগ এনেছিলেন ফিল্ম-সমালোচকদের অনেকেই। বিনোদনের আঙিনা থেকে রাজনীতির অন্দরমহল পর্যন্ত তোলপাড় ফেলে দেয় বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবিটি। পরে আইএফএফআই-র চেয়ারম্যান তথা ইজরায়েলের বিশিষ্ট পরিচালক নাদাভ লাপিদ ছবিটিকে 'অশ্লীল, প্রোপাগান্ডা' বলে সমালোচনা করে পরিস্থিতি সামলাতে আসরে নামতে হয় ভারতে ইজরায়েলের রাষ্ট্রদূত নাওর গিলনকে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, এই ধরনের মন্তব্যের জন্য লজ্জিত হওয়া উচিত লাপিদের। ঘরোয়া রাজনীতি থেকে আন্তর্জাতিক কূটনীতিতেও ছাপ ফেলে দ্য কাশ্মীর ফাইলস। তবে সব পেরিয়ে সাফল্যের ধারা ধরে রাখল সে।

আরও পড়ুন:বেসরকারি হাসপাতালে দুর্নীতি হচ্ছে কিনা খতিয়ে দেখবে টিম, স্বাস্থ্যসাথী নিয়ে কড়া রাজ্য

 

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget