এক্সপ্লোর

Bhaswar Chatterjee: রোজের যাতায়াতের রাস্তার বেহাল দশা নিয়ে অভিযোগ ভাস্বরের, নেওয়া হল পদক্ষেপ?

Bhaswar Chatterjee Post: সোশ্যাল মিডিয়ায় ভাস্বর জানিয়েছেন, তিনি কয়েক মাস আগে, দাসানি ২ স্টুডিও-র বেহাল রাস্তা নিয়ে একটি পোস্ট করেছিলেন

কলকাতা: ছোটপর্দা থেকে বড়পর্দা, প্রত্যেকটা জায়গাতেই অভিনয় করে চলেছেন তিনি দীর্ঘদিন ধরে। ইন্ডাস্ট্রিতে তাঁর পরিচিতি ও অনেক। তবে এবার, একেবারে সাধারণ মানুষদের মতোই আবেদন করেছিলেন তিনি। কি আবেদন? যে আবেদন শহর থেকে জেলার আপামর পশ্চিমবঙ্গবাসীর। রাস্তা সারানোর। রোজকার যাতায়াতের রাস্তার বেহাল দশা নিয়ে নাজেহাল গোটা পশ্চিমবঙ্গ। বর্ষাকালে রাস্তার দশা হয়ে দাঁড়িয়েছে তথৈবচ। জায়গায় জায়গায় পিচ উঠে বড় বড় গর্ত। রোজের যাতায়াতের রাস্তা সারানোর জন্য আবেদন জানিয়েছিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee)> আর তাতেই, সাড়া পেয়েছেন অভিনেতা। সোশ্য়াল মিডিয়ায় সেই কথা পোস্ট করে জানিয়েছেন তিনি ও।

সোশ্যাল মিডিয়ায় ভাস্বর জানিয়েছেন, তিনি কয়েক মাস আগে, দাসানি ২ স্টুডিও-র বেহাল রাস্তা নিয়ে একটি পোস্ট করেছিলেন। তারপরেই তাঁর সঙ্গে যোগাযোগ করেন অরূপ বিশ্বাস। ভাস্বরের থেকে বিষয়টি বিস্তারিত জানতে চান। অভিনেতা তা জানান। দায়িত্ব নিয়ে সেই কাজ শুরু করেন সায়নী ঘোষ। এই ঘটনা কয়েক মাস আগের। সেই রাস্তার কাজ ৮০ শতাংশ সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন ভাস্বর। সঙ্গে তিনি অরূপ বিশ্বাস আর সায়নী ঘোষকেও ধন্যবাদ জানিয়েছেন উদ্যোগ নিয়ে কাজটি করিয়ে দেওয়ার জন্য। 

ভাস্বরের মতে, কাউকে না কাউকে তো আওয়াজ তুলতেই হবে। না হলে কাজ হবে না। এই কথা মনে করেই সোশ্যাল মিডিয়ায় রোজকার যাতায়াতের বেহাল অবস্থার কথা জানিয়েছিলেন তিনি। ফল ও পেয়েছেন। তবে ভাস্বরের এই পোস্টের কমেন্টে অনেকেই নিজেদের রাস্তা সংক্রান্ত সমস্যার কথা জানিয়েছেন। গোটা কলকাতার রাস্তারই জল জমে বেহাল দশা। জায়গায় জায়গায় পিচ উঠে গিয়েছে। বিভিন্ন জায়গায় রাস্তা সাময়িকভাবে সারানোর কারণে ঢেউ খেলানো রাস্তা হয়ে রয়েছে। এর ফলে যাতায়াতে বেশ অসুবিধা হয়।

এক অনুরাগী আবার ভাস্বরের কথার সমর্থন জানিয়ে লিখেছেন যে, তাঁর বাড়ির পাশে দীর্ঘদিন থেকেই ময়লা জমছিল। পৌরমাতাকে বলার পরে, তা পরিষ্কার হয়ে গিয়েছে। প্রসাশনকে জানালে, প্রশাসন কাজ করে। তবে অনেকে আবার জানিয়েছেন, তাঁদের যাতায়াতের রাস্তা বেহাল, প্রশাসন পদক্ষেপ নিন। 

সদ্য মুক্তি পেয়েছে নতুন সিনেমা 'বেলা'। সেই সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন ভাস্বর। আর এই ছবির মুখ্যভূমিকায় অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রেক্ষাগৃহে চলছে এই ছবি। দর্শকদের কাছে প্রশংসাও পাচ্ছে এই ছবি। 

     

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
Sonam Wangchuk: হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Sonam Wangchuk: সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'
সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget