এক্সপ্লোর

'Bholaa' New Poster: ফের বড়পর্দায় অজয় দেবগণ ও তব্বু জুটি, প্রকাশ্যে 'ভোলা'র নতুন পোস্টার

Tabu in 'Bholaa': ভিডিওর নেপথ্যে তব্বুকে বলতে শোনা যাচ্ছে, 'আজ রাত হয় ও আমাদের খুঁজে নেবে বা আমরা ওকে। বন্দুকের চাকরি করি, গুলি তো খেতেই হবে।' তব্বুকে পুলিশের উর্দিতেই দেখা গেল পোস্টারে। 

নয়াদিল্লি: ফের এক ছবিতে কাজ করতে দেখা যাবে অজয় দেবগণ (Ajay Devgn) ও তব্বুকে (Tabu)। চলতি বছরে মুক্তি পেতে চলেছে 'ভোলা' (Bholaa)। নতুন এই ছবিটি এখনও পর্যন্ত সবচেয়ে চ্যালেঞ্জিং অ্যাকশন ফিল্ম (Action Film) তাঁর, বলে দাবি অজয়ের। এদিন ছবিতে তব্বুর প্রথম লুক প্রকাশ্যে আনেন অজয় দেবগণ। এই ছবিতে পরিচালকের দায়িত্ব সামলাচ্ছেন অজয় দেবগণ।

'ভোলা' ছবিতে তব্বুর প্রথম লুক প্রকাশ্যে

'দৃশ্যম ২'-এর (Drishyam 2) সাফল্যের পর ফের একবার জুটি বাঁধতে চলেছেন অজয় দেবগণ ও তব্বু। ছবির নাম 'ভোলা'। ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে তব্বুকে। ছবিতে তব্বুর প্রথম মোশন পোস্টার প্রকাশ্যে আসে এদিন। পোস্ট করেন 'সিঙ্ঘম' অভিনেতা। ক্যাপশনে লেখেন, 'এক খাকি, একশো শয়তান'। 

ভিডিওর নেপথ্যে তব্বুকে বলতে শোনা যাচ্ছে, 'আজ রাত হয় ও আমাদের খুঁজে নেবে বা আমরা ওকে। বন্দুকের চাকরি করি, গুলি তো খেতেই হবে।' তব্বুকে পুলিশের উর্দিতেই দেখা গেল পোস্টারে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ajay Devgn (@ajaydevgn)

পুরস্কারজয়ী তামিল ছবি 'কৈথি'র (Kaithi) হিন্দি সংস্করণ 'ভোলা'। লোকেশ কানাগরাজ পরিচালিত এই তামিল ছবি 'কৈথি'তে অভিনয় করেছিলেন কার্তি (Karthu)। ছবিটি প্রাক্তন দণ্ডিত দিল্লিকে নিয়ে, যে জেল থেকে বেরিয়ে আসার পরে প্রথমবার তার মেয়ের সঙ্গে দেখা করতে চায়। কিন্তু ইন্সপেক্টর বিজয়ের পরিকল্পিত মাদক অভিযানের কারণে তার প্রচেষ্টা বাধাপ্রাপ্ত হয়। ছবিটি থ্রিডিতে ৩০ মার্চ থেকে প্রিমিয়ার হবে। 

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত তব্বুর প্রথম ছবি 'কুত্তে' এখনও প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে। প্রসঙ্গত, এই ছবিতেও এক পুলিশ অফিসারের চরিত্রেই দেখা গেছে তব্বুকে। বিশাল ভরদ্বাজের ছেলে আসমান ভরদ্বাজের প্রথম পরিচালিত এই ছবি। 'কুত্তে' ছবিতে তব্বু ছাড়াও রয়েছেন অর্জুন কপূর, নাসিরউদ্দিন শাহ, কঙ্কনা সেনশর্মা, রাধিকা মদন ও কুমুদ মিশ্র। 

আরও পড়ুন: Tunisha Sharma Death: তুনিশা শর্মার মৃত্যুর পর পুরনো সেটে ফের শুরু হল ধারাবাহিকের শ্যুটিং

এছাড়া গত বছরের শেষ দিকে মুক্তি পেয়েছে অজয় দেবগণ ও তব্বু অভিনীত 'দৃশ্যম ২'। 'দৃশ্যম' ছবির দুর্দান্ত সাফল্যের পর এই ছবিও বক্স অফিসে ঝড় তোলে।

সেরা শিরোনাম

Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
Rajpaal Yadav: চেক বাউন্স মামলায় সামান্য স্বস্তি রাজপাল যাদবের, পেলেন বিশেষ অনুমতি
চেক বাউন্স মামলায় সামান্য স্বস্তি রাজপাল যাদবের, পেলেন বিশেষ অনুমতি
Bohurupi 2: 'হাসতে হাসতেই রং পাল্টে..' শিবপ্রসাদের ছবি দেখে কী লিখলেন কৌশিক গঙ্গোপাধ্যায়?
'হাসতে হাসতেই রং পাল্টে..' শিবপ্রসাদের ছবি দেখে কী লিখলেন কৌশিক গঙ্গোপাধ্যায়?

ভিডিও

Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ
Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda
Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget