এক্সপ্লোর

Tunisha Sharma Death: তুনিশা শর্মার মৃত্যুর পর পুরনো সেটে ফের শুরু হল ধারাবাহিকের শ্যুটিং

Tunisha Sharma: তুনিশা শর্মার সহকর্মী অভিনেতা শিজান খানকে বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে। জানা গেছে, পুরনো সেটে শ্যুটিং শুরু হলেও, তুনিশা ও শিজানের ব্যবহারের মেকআপ রুম দুটিতে কারও প্রবেশ নিষেধ।

নয়াদিল্লি: গত ২৪ ডিসেম্বর 'আলিবাবা: দাস্তান-এ-কাবুল' (Ali Baba: Dastaan-e-Kabul) ধারাবাহিকের শ্যুটিং সেটে মুখ্য অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma Death Case) ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপর শ্যুটিংয়ের ওই সেট সিল করে দেওয়া হয়। ধারাবাহিকের বাকি কলাকুশলী নাইগাঁওয়ের অপর একটি সেটে শ্যুটিং সারছিলেন। এবার খুলে দেওয়া হল শ্যুটিংয়ের পুরনো সেট (Old Set)। 

ফের পুরনো সেটেই শ্যুটিং শুরু

২৪ ডিসেম্বরের অঘটনের পর থেকে সেট বন্ধ করে দেওয়া হয়েছিল। এর প্রায় ২৪ দিন পর খোলা হল শ্যুটিংয়ের পুরনো সেট। কিছু আসবাবের পরিবর্তন করা হয়েছে, পুজো করা হয়েছে। এরপর সেখানেই শুরু হয়েছে ধারাবাহিকের শ্যুটিং। ছবিতে খলনায়িকা 'সিমসিম'-এর চরিত্রে অভিনয় করেন সায়ন্তনী ঘোষ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'সত্যি বলতে আমি তৈরি ছিলাম না। এই সেটে শ্যুটিং শুরুর কথা আগের দিন রাতেই জানতে পারি। যা ঘটেছে তার সঙ্গে মানিয়ে নেওয়া খুব কঠিন। আমরা প্রত্যেকে তুনিশাকে খুব মিস করি। বুঝতে পারছি যে, পুরনো সেটে ফেরাটা প্রয়োজন ছিল কারণ শোতে সমস্যা হচ্ছিল। যদিও প্রযোজকরা ওখানে অবস্থান যতটা সম্ভব বাড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু এখনের দৃশ্যগুলি আমাদের এখানে ফিরে আসতে বাধ্য করেছে। লোকেশনে আমাদের অনেকটাই কম্প্রোমাইজ করে চলতে হচ্ছিল।'

তুনিশা শর্মার মৃত্যুর ঘটনায় তাঁর সহকর্মী অভিনেতা শিজান খানকে বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে। জানা গেছে, পুরনো সেটে শ্যুটিং শুরু হলেও, তুনিশা ও শিজানের ব্যবহারের মেকআপ রুম দুটিতে কারও প্রবেশ নিষেধ। সায়ন্তনী ঘোষ জানান, প্রযোজনা সংস্থার তরফে সকল কলাকুশলীর সুবিধার্থে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিবাচক একটা আবহাওয়া তৈরির চেষ্টা করা হচ্ছে প্রতিনিয়ত। গোটা সেটে নতুন করে সাদা রং করানো হয়েছে। নতুন পেন্টিং লাগানো হয়েছে, অনেক বেশি আলো লাগানো হয়েছে। সেটটি গতকাল খুলে পুজোও করানো হয়েছে বলে জানান অভিনেত্রী।  

আরও পড়ুন: Mithun Chakraborty: 'নন্দনের কমিটিতে কারা আছে, নাম জানতে চাই', 'প্রজাপতি' বিতর্কে মন্তব্য মিঠুনের

অন্যদিকে, শিজান খানের জন্য আপাতত কোনও সুখবর নেই কারণ শুক্রবার মহারাষ্ট্রের পালঘর জেলার একটি আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করেছে। অতিরিক্ত দায়রা বিচারক আর ডি দেশপান্ডে ২৮ বছর বয়সী শিজানকে জামিন দিতে অস্বীকার করেন। শিজান খানকে ২৫ ডিসেম্বর গ্রেফতার করা হয় এবং এখন বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।

২৪ ডিসেম্বর বাসাইয়ে হিন্দি ধারাবাহিকের সেটে তুনিশা শর্মার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনায় তাঁর প্রাক্তন প্রেমিক ও এই ধারাবাহিকের সহ অভিনেতা শিজান খানকে গ্রেফতার করা হয়।

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget