এক্সপ্লোর

Pratik Sehajpal: সলমন খানের কাছ থেকে বিশেষ উপহার পেলেন প্রতীক সেহজপাল

প্রতীক সেহজপাল হয়তো জিততে পারেননি। কিন্তু বলিউড সুপারস্টার সলমন খানের (Salman Khan) কাছ থেকে তিনি পেলেন বিশেষ একটি উপহার। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি দিয়ে সেই উপহারের কথাও জানিয়েছেন তিনি।

মুম্বই: সদ্য শেষ হয়েছে টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস'-এর চলতি সিজন। দর্শকের বিপুল পরিমাণ ভালোবাসায় 'বিগ বস সিজন ১৫' (Bigg Boss 15) জিতেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তেজস্বী প্রকাশ। দ্বিতীয় হয়েছেন প্রতীক সেহজপাল (Pratik Sehajpal)। তেজস্বী প্রকাশ রিয়েলিটি শো জিতলেও, একটা বড় সংখ্যক দর্শকের মন জিতে নিয়েছেন প্রতীক। শো শেষ হওয়ার পর বহু নেট নাগরিকদের দাবি, আসল বিজেতা প্রতীক সেহজপালই। তাঁর সমর্থনে মুখ খুলেছেন অনেক তারকাও। কিন্তু আসল ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে। আর সেই অনুযায়ী 'বিগ বস ১৫'র বিজয়ী তেজস্বী প্রকাশ। প্রতীক সেহজপাল হয়তো জিততে পারেননি। কিন্তু বলিউড সুপারস্টার সলমন খানের (Salman Khan) কাছ থেকে তিনি পেলেন বিশেষ একটি উপহার। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ভাইজানের সঙ্গে ছবি দিয়ে সেই উপহারের কথাও জানিয়েছেন তিনি।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউড অভিনেতা এবং 'বিগ বস'-এর সঞ্চালক সলমন খানের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন প্রতীক সেহজপাল। ছবিতে তাঁকে একটি সাদা রঙের টি শার্ট পরে দেখা যাচ্ছে। অন্যদিকে ভাইজানকে দেখা যাচ্ছে কালো পোশাকে। প্রতীক সেহজপালের পরনে থাকা এই সাদা টি শার্টটিই তাঁকে উপহার দিয়েছেন ভাইজান। ছবি শেয়ার করে প্রতীক লেখেন, 'ভাই, তোমার অনেক অনেক ভালোবাসা, সমর্থন আর এই টি শার্টটার জন্য অনেক ধন্যবাদ। আশা করি তুমি আমাকে নিয়ে গর্ব করো।' 'বিগ বস ১৫'-র রানার্সের এই ছবি দেখে আপ্লুত নেট দুনিয়া।

আরও পড়ুন - Hrithik Roshan: কে এই সাবা আজাদ? কেন দেখা করতে গিয়েছিলেন হৃত্বিক?

প্রসঙ্গত, সোমবার সকাল থেকে ট্যুইটারে ট্রেন্ড করতে শুরু করে প্রতীক সেহজপালের নাম । তাঁর সমর্থনে প্রায় ৪০ হাজার ট্যুইট দেখতে পাওয়া যায়। একাধিক ট্যুইট ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় তাঁদের ক্ষোভ উগড়ে দেন তেজস্বীর বিজয়ী হওয়ার বিরুদ্ধে। একজন লেখেন, 'যবে থেকে বি বি (Bigg Boss) দেখছি তবে থেকে এই প্রথমবার হল যে বিজয়ীর জন্য কেউ উচ্ছ্বাস প্রকাশ করল না।' অনেকেই দুষছেন 'কালার্স টিভি' চ্যানেলকে। তাঁদের মতে চ্যানেল থেকেই বেছে নেওয়া হয়েছে তেজস্বীকে বিজয়ী হিসেবে। অপর একজন লিখেছেন, 'আমি এরপর আর বিগ বস দেখব না। আসল বিজয়ী প্রতীক সেহজপাল।' প্রতীকের পক্ষে মুখ খুলেছেন অভিনেত্রী দেবলীনা, গৌহর খান। পাশে দাঁড়িয়েছেন অর্জুন বিজলানি।

সেরা শিরোনাম

Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget