এক্সপ্লোর

Bigg Boss 16: প্রাইজ মানি ২৫ লক্ষ টাকা ফেরত নাকি ভালোবাসা অঙ্কিত, কোনটা বাছলেন প্রিয়ঙ্কা?

Priyanka Chahar Choudhary: শোয়ের অন্যতম জনপ্রিয় প্রতিযোগী প্রিয়ঙ্কা চাহার চৌধুরীকে বেছে নিতে হল হারিয়ে যাওয়া প্রাইজ মানি ২৫ লক্ষ টাকা ফেরত আর তাঁর ভালোবাসা অঙ্কিত গুপ্তার মধ্যে।

মুম্বই: টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস ১৬' (Bigg Boss 16) জমে উঠেছে। সাজিদ খান, প্রিয়ঙ্কা চাহার চৌধুরী, অঙ্কিত গুপ্তা, টিনা দত্ত, শলিন ভানোত, সৃজিতা দে, সৌন্দর্য শর্মা, অর্চনা গৌতম, বিকাশ মানাকতলা, শিব ঠাকরে, এম.সি স্ট্যান, সুম্বুল টাকির খান, নিমরিত আলুওয়ালিয়াকে দেখা যাচ্ছে প্রতিযোগী হিসেবে। একে অপরের সঙ্গে ঝগড়া, বন্ধুত্ব, ভালোবাসা, খেলা সব মিলিয়েও জমজমাট 'বিগ বস'-এর চলতি সিজন। তবে, যেমনটা সঞ্চালক সলমন খান আগেই জানিয়েছিলেন যে, এবার 'বিগ বস' নিজেও খেলবেন। প্রথমে এই কথার মানে না বোঝা গেলেও এখন দর্শকেরা বুঝতে পারছেন। প্রতিযোগীদের সঙ্গে সত্যিই খেলছেন 'বিগ বস' নিজেও। তাই এই শোয়ের অন্যতম জনপ্রিয় প্রতিযোগী প্রিয়ঙ্কা চাহার চৌধুরীকে (Priyanka Chahar Choudhary) বেছে নিতে হল হারিয়ে যাওয়া প্রাইজ মানি ২৫ লক্ষ টাকা ফেরত আর তাঁর ভালোবাসা অঙ্কিত গুপ্তার (Ankit Gupta) মধ্যে।

টাকা নাকি ভালোবাসা, কাকে বেছে নিলেন প্রিয়ঙ্কা?

'বিগ বস সিজন ১৬'র শেষ যে এপিসোড সম্প্রচারিত হয়েছে, তাতে দেখা গেল, বেজায় সঙ্কটের মধ্যে পড়েছেন শোয়ের অন্যতম জনপ্রিয় প্রতিযোগী প্রিয়ঙ্কা চৌধুরী। 'বিগ বস' তাঁকে বেছে নিতে বললেন প্রাইজ মানি ২৫ লক্ষ টাকা ফেরত এবং অঙ্কিত গুপ্তার মধ্যে। ১০ গোনার মধ্যেই নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন প্রিয়ঙ্কা। তাঁকে বলা হয়, তিনি যদি প্রাইজ মানি ২৫ লক্ষ টাকা ফেরত চান, তাহলে সেই মুহূর্তেই ঘর থেকে এলিমিনেট হয়ে যাবেন অঙ্কিত। প্রিয়ঙ্কা জানিয়ে দেন, তিনি নিজে হাতে অঙ্কিতকে ফেরত পাঠাতে পারবেন না। টাকার পরিবর্তে তিনি নিজের ভালোবাসাকেই বাঁচান। অভিনেত্রীর এই সিদ্ধান্তে ঘরের অন্যান্য প্রতিযোগীরা কতটা খুশি হয়েছেন কিংবা আদৌ খুশি হয়েছেন কিনা, তা দেখেছেন দর্শকেরা। তবে, দর্শকেরা অভিনেত্রীর সিদ্ধান্তে যে বেশ খুশিই হয়েছেন, তা প্রকাশ পাওয়া গেল নেট দুনিয়ায়।

আরও পড়ুন - Bipasha Basu: ছোট্ট গোলাপি দুটো হাত, ফের খুশির খবর কর্ণ-বিপাশার

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ColorsTV (@colorstv)

">

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ColorsTV (@colorstv)

">

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Koel Mallick: 'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
Dev-Koel: সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
Shakira on Messi: 'কে, কী বলল, তা দিয়ে মানুষকে বিচার করা যায় না', বিশ্বকাপ ফাইনালের আগে শাকিরার মুখে মেসি-বন্দনা
'কে, কী বলল, তা দিয়ে মানুষকে বিচার করা যায় না', বিশ্বকাপ ফাইনালের আগে শাকিরার মুখে মেসি-বন্দনা
Sonam Wangchuk: জলশূন্য হয়ে যাচ্ছে শরীর, সোনম ওয়াংচুককে হাঁটতেও নিষেধ করলেন চিকিৎসকেরা!
জলশূন্য হয়ে যাচ্ছে শরীর, সোনম ওয়াংচুককে হাঁটতেও নিষেধ করলেন চিকিৎসকেরা!

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget