এক্সপ্লোর

Salman on Bigg Boss: কোন শর্ত পূরণ করলে তবেই 'বিগ বস'-এ সঞ্চালনা করবেন সলমন খান?

সলমন খানকে (Salman Khan) 'বিগ বস'-এর পরবর্তী সিজনে সঞ্চালক হিসেবে দেখা যাবে কিনা জিজ্ঞাসা করেন দীপিকা (Deepika Padukone)। ভাইজান সোজাসুজি জানিয়ে দেন, তাঁর একটি শর্ত রয়েছে।

মুম্বই: সদ্য শেষ হয়েছে 'বিগ বস'-এর চলতি সিজন (Bigg Boss 15)। প্রতীক সেহজপাল, রশ্মি দেশাই, শমিতা শেট্টি এবং অন্যান্য প্রতিযোগীদের পিছনে ফেলে 'বিগ বস ১৫' জিতেছেন তেজস্বী প্রকাশ। 'বিগ বস ১৫'-র গ্র্যান্ড ফিনালেতে নিজের আগামী ছবি 'গেহরাঁইয়া'-র প্রোমোশনের জন্য এসেছিলেন দীপিকা পাড়ুকোন। দীপিকার সঙ্গে ছবির প্রোমোশনের জন্য আসেন মুখ্য চরিত্রে অভিনয় করা অন্য দুই তারকা অনন্যা পাণ্ডে এবং সিদ্ধান্ত চতুর্বেদীও। সেখানেই সলমন খানকে (Salman Khan) 'বিগ বস'-এর পরবর্তী সিজনে সঞ্চালক হিসেবে দেখা যাবে কিনা জিজ্ঞাসা করেন দীপিকা (Deepika Padukone)। ভাইজান সোজাসুজি জানিয়ে দেন, তাঁর একটি শর্ত রয়েছে। সেই শর্ত পূরণ না হলে তিনি আর 'বিগ বস'-এর পরবর্তী সিজন সঞ্চালনা করবেন না।

'বিগ বস' আর সলমন খান অনুরাগী থেকে দর্শকদের কাছে যেন অনেকটা সমার্থক শব্দের মতো হয়ে গিয়েছে। প্রথম কয়েকটি ছাড়া বাকি সমস্ত সিজনে সঞ্চালক হিসেবে দেখা গিয়েছে ভাইজানকে। তাঁকে ছাড়া দর্শকও 'বিগ বস' ভাবতে পারেন না। ভাইজানের সঞ্চালনা না করার কথার পরই অনুরাগীদের পক্ষ থেকে এমন কমেন্ট ধেয়ে আসে। কিন্তু কী সেই কারণ, যার জন্য 'বিগ বস'-এর পরের সিজনে সঞ্চালনা করবেন না সলমন খান?

আরও পড়ুন - Bollywood Celebrity Updates: বচ্চন পরিবারে নতুন সদস্য, বাবা হলেন এই বলিউড অভিনেতা

এদিন যখন দীপিকা পাড়ুকোন সলমন খানকে জিজ্ঞাসা করেন যে, তাঁকে কি পরের সিজনে সঞ্চালনা করতে দেখা যাবে? ভাইজান সোজা জানিয়ে দেন, 'পারিশ্রমিক যদি না বাড়ে, তাহলে আমি সঞ্চালনা করব না।' এরপরই দীপিকা 'টাইগার থ্রি' অভিনেতাকে বলেন, 'আচ্ছা যদি আপনি আর পরের সিজনে 'বিগ বস' সঞ্চালনা না করেন, তাহলে আপনাকে সিদ্ধান্তকে (সিদ্ধান্ত চতুর্বেদী) চুম্বন করতে হবে।' দীপিকার এমন কথায় সলমন বলে ওঠেন, 'বিনা পারিশ্রমিকে 'বিগ বস'-এর সঞ্চালনা করব। কিন্তু সিদ্ধান্তকে চুম্বন করব না।' এভাবেই জমে ওঠে 'বিগ বস সিজন ১৫'-এর গ্র্যান্ড ফিনালে।

প্রসঙ্গত, দীপিকা পাড়ুকোন, অনন্যা পাণ্ডে, সিদ্ধান্ত চতুর্বেদী অভিনীত 'গেহরাঁইয়া' মুক্তি পাবে খুব শীঘ্রই। ইতিমধ্যেই এই ছবির গান মুক্তি পেয়েছে। আর নেট দুনিয়ায় সেই গান খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget