এক্সপ্লোর

Bollywood Celebrity Updates: বচ্চন পরিবারে নতুন সদস্য, বাবা হলেন এই বলিউড অভিনেতা

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বাবা হওয়ার খবরটি শেয়ার করেছেন বলিউড অভিনেতা।

মুম্বই: বচ্চন পরিবারের খুশির হাওয়া বইছে। পরিবারে এসেছে নতুন সদস্য। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বাবা হওয়ার খবরটি শেয়ার করেছেন বলিউড অভিনেতা।

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে খুশির খবরটি শেয়ার করে বলিউড অভিনেতা কুণাল কপূর (Kunal Kapoor) লেখেন, 'আমাদের সমস্ত শুভাকাঙ্খীকে জানাচ্ছি। নয়না এবং আমি অত্যন্ত খুশির সঙ্গে জানাচ্ছি আমরা বাবা-মা হলাম। আমাদের জীবনে ছোট্ট একটি ফুটফুটে পুত্র সন্তান এসেছে। এমন আশির্বাদের জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ আমরা।' কুণাল কপূরের এমন সুখবরে উচ্ছ্বসিত নেট নাগরিক থেকে বলিউডের অন্যান্য তারকারা। হৃত্বিক রোশন, সুজান খান, অভিষেক বচ্চন, সোনালি বেন্দ্রে, শ্বেতা বচ্চন এবং বলিউডের অন্যান্য তারকারা সদ্য সন্তানকে পৃথিবীতে আসার স্বাগত জানিয়ে নতুন বাবা-মাকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। 

আরও পড়ুন - Preity Zinta Birthday: প্রীতি জিন্টার জন্মদিনে বলিউড তারকাদের শুভেচ্ছা

২০১৫ সালে নয়না বচ্চনকে বিয়ে করেন বলিউড অভিনেতা কুণাল কপূর। সেসেলসে ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে বিয়ে হয় তাঁদের। নয়না বচ্চন আদতে অমিতাভ বচ্চনের ভাইঝি। অমিতাভ বচ্চনের ভাই অজিতাভ বচ্চনের মেয়ে নয়না। বাড়িতে নতুন সদস্য আসায় খুশির হাওয়া বইছে বচ্চন পরিবারে। ভালোবাসার ইমোজি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বচ্চন। শ্বেতা বচ্চন কমেন্টে লিখেছেন, 'সবাইকে ভালোবাসা।' হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান কমেন্ট করেছেন, 'কুনস আর নয়নসকে অনেক অভিনন্দন। তোমরা অসাধারণ বাবা-মা হতে চলেছ।' কমেন্ট করেছেন অঙ্গদ বেদি, দ্রাষ্টি ধামি এবং অন্যান্য তারকারা।

প্রসঙ্গত, কুণাল কপূরকে শেষবার দেখা গিয়েছে ওয়েব সিরিজ 'দ্য এম্পায়ার'-এ। বেশ কিছু কাজ রয়েছে তাঁর হাতে। বলিউডে বেশ কিছু ছবিতে কাজ করে জনপ্রিয় অভিনেতা কুণাল কপূর। সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় থাকেন। তাঁর অনুরাগীর সংখ্যাও চোখে পড়ার মতো।

আরও পড়ুন - RRR Movie Release Date: অবশেষে ঘোষণা, এই দিন মুক্তি পাবে 'আর আর আর'

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget