এক্সপ্লোর

Bipasha Basu Baby Shower: আর ক'দিন পরই আসবে সন্তান, বাঙালি সাজে সাধভক্ষণ বিপাশা বসুর

Bipasha Basu Saadh: গোলাপি শাড়িতে একেবারে বাঙালি সাজে সেজে সাধ খেলেন বিপাশা।

মুম্বই: মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু (Bipsha Basu)। কিছুদিন আগেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিশেষ পোস্ট করে সুখবরটা শেয়ার করে নেন অভিনেত্রী। কর্ণ সিংহ গ্রোভারের (Karan Singh Grover) সঙ্গে মেটারনিটি শ্যুটের ছবি পোস্ট করেন বিপস। 'রাজ' নায়িকার মা হতে চলার গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। কিন্তু তখনও অফিশিয়ালি ঘোষণা করেননি কর্ণ কিংবা বিপাশা কেউই। অথচ বিভিন্ন জায়গায় ঢিলাঢালা পোশাকে দেখা যাচ্ছিল অভিনেত্রীকে। পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হতেও গুঞ্জন জোরালো হয়। অথচ মুখে স্বীকার করেননি তিনি। কিছুদিন আগে সুখবরটা শেয়ার করে নেন অনুরাগীদের সঙ্গে। সম্প্রতি ছিল তাঁর সাধের অনুষ্ঠান (Baby Shower)। গোলাপি শাড়িতে একেবারে বাঙালি সাজে সেজে সাধ খেলেন বিপাশা।

বিপাশা বসুর সাধের অনুষ্ঠানের ছবি-

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউড অভিনেত্রী বিপাশা বসু সাধের অনুষ্ঠানের ছবি শেয়ার করে নিয়েছেন। বেশ কিছু ভিডিও এবং ছবি পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, গোলাপি শাড়িতে সেজেছেন অভিনেত্রী। সঙ্গে শাঁখা, পলা, মানানসই গয়না। একেবারে বাঙালি সাজে সেজেছেন বিপাশা বসু। আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পর তাঁর সাধভক্ষণের পালা। নানা পদ সাজিয়ে দেওয়া হয়েছে অভিনেত্রীর সামনে। সঙ্গে পায়েস, ভাজা। মায়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। নিজের মায়ের মতো মা হতে চেয়েছেন বিপাশা। সাধক্ষভণের ছবি পোস্ট করে বাংলায় তিনি লিখেছেন, 'আমার সাধ'। বিপাশা বসুর এমন সুন্দর পোস্টে বাংলায় কমেন্ট করেছেন বহু নেট নাগরিক। কোনও অনুরাগী লিখেছেন, 'অনেক অনেক ভালোবাসা, ভালো থেকো।' আবার কেউ লিখেছেন, 'তুমি ও তোমার সন্তান দুজনেই ভালো থেকো। অনেক অনেক আদর ও ভালোবাসা।' মা হওয়ার দিন যত এগিয়ে আসছে, বিপাশা বসুর সৌন্দর্য যেন আরও বেড়ে যাচ্ছে। এমনও মত বহু নেটিজেনের।


Bipasha Basu Baby Shower: আর ক'দিন পরই আসবে সন্তান, বাঙালি সাজে সাধভক্ষণ বিপাশা বসুর

আরও পড়ুন - Thank God Trailer: কর্মের হিসেব নিতে দীপাবলিতে আসছেন 'চিত্রগুপ্ত' অজয়, বিচার হবে সিদ্ধার্থের

প্রসঙ্গত, ২০১৫ সালে এক হরর ছবি 'অ্যালোন' শ্যুটিংয়ের সেটে প্রথমবার কর্ণ সিংহ গ্রোভারের সঙ্গে দেখা হয় বিপাশা বসুর। প্রথম দেখায় প্রেম। এবং তারপর বিয়ে। গত ১৭ অগাস্ট মা হতে চলার খবর অফিশিয়ালি ঘোষণা করেন অভিনেত্রী। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউড অভিনেত্রী দুটি ছবি পোস্ট করেন। কর্ণ সিংহ গ্রোভারের সঙ্গে তাঁর পোস্ট করা দুটি ছবিতে বেবি বাম্প স্পষ্ট। সাদা রঙের শার্টে বিপাশা বসুর চেহারায় মাতৃত্বের জেল্লা ফুটে উঠেছে। নতুন সদস্য আসতে চলার কথা জানিয়ে বিপাশা বসু লিখেছেন, 'একটা নতুন সময়। একটা নতুন অধ্যায়। একটা নতুন আলো যোগ হল আমাদের জীবনে। আরও বেশি খুশির মুহূর্ত আসতে চলেছে। আমাদের নিজেদের জীবন একা একা শুরু করেছিলাম। তারপর আমাদের দেখা হল। আর তারপর আমরা একে-একে দুই হলাম। দুজনের এই প্রচুর ভালোবাসা শুধু দুজনের মধ্যেই সীমাবদ্ধ রাখা ঠিক হচ্ছিল না। তাই আমাদের জীবনে শীঘ্রই আসতে চলেছে তৃতীয় সদস্য। আমাদের ভালোবাসার সৃষ্টি আসতে চলেছে। আমাদের জীবনে সন্তান আসতে চলেছে শীঘ্রই। সকলের এই ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের প্রার্থনা আর শুভ কামনা আমাদের সঙ্গে রয়েছে। আমাদের জীবনের অঙ্গ হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের সন্তান আমাদের জীবনকে আরও সুন্দর করে তুলবে। দুর্গা দুর্গা।'

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget