এক্সপ্লোর

Birju Maharaj Facts: সত্যজিৎ রায় থেকে জ্যাকি চ্যান, কী যোগাযোগ বিরজু মহারাজের?

বিরজু মহারাজের সম্পর্কে আজকের দিনে জেনে নেওয়া যাক এমন কিছু তথ্য, যা জানলে শ্রদ্ধায় মাথা নত হয়ে যাবে সদ্য প্রয়াত কিংবদন্তি সম্পর্কে। তিনি আরও বেশ কিছু জিনিস করেছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে। 

মুম্বই: ১৬ জানুয়ারি রবিবার তিরাশি বছর বয়সে এই পৃথিবী ছেড়ে চলে গেলেন পণ্ডিত বিরজু মহারাজ (Birju Maharaj)। এ দেশের কত্থক নৃত্য যতদিন থাকবে, ততদিন শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হবে কিংবদন্তি নৃত্যশিল্পীর নাম। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন, সমাজের সমস্ত স্তরের মানুষ। বিরজু মহারাজের সম্পর্কে আজকের দিনে জেনে নেওয়া যাক এমন কিছু তথ্য, যা জানলে শ্রদ্ধায় মাথা নত হয়ে যাবে সদ্য প্রয়াত কিংবদন্তি সম্পর্কে। নৃত্যশিল্পী হিসেবেই তিনি খ্যাতি পেলেও আরও বেশ কিছু জিনিস করেছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে। 

১. সত্যজিৎ রায়ের পরিচালনায় তাঁর ছবিতে গায়ক হিসেবেও কাজ করেছেন পণ্ডিত বিরজু মহারাজ। তাঁর সম্পর্কে বলা হয়, গানবাজনায় জন্মগত প্রতিভা নিয়ে এসেছিলেন তিনি। সত্যজিৎ রায়ের জনপ্রিয় ছবি 'সতরঞ্জ কি খিলাড়ি'তে দুটি গানে তিনি সুর দিয়েছিলেন এবং নিজেই গেয়েছিলেন। তবলাটাও ভারি চমৎকার বাজাতে পারতেন বহুমুখী প্রতিভার অধিকারী বিরজু মহারাজ। 

২. বিরজু মহারাজের জন্মই একেবারে নৃত্যশিল্পীদের পরিবারে। তাঁদের পদবি 'মহারাজ' শুনলেই বুঝতে পারবেন যে, তাঁর পরিবারের নাচের গুরুত্ব কতটা অপরিসীম। মহারাজ পরিবারের সদস্যরা চিরকালই কত্থক নৃত্যের পরিবেশনা করে আসছেন। তাঁর দুই কাকা লচ্চু মহারাজ ও শম্ভু মহারাজের কাছেই ছোট থেকে নাচ শিখেছিলেন পণ্ডিত বিরজু মহারাজ। 

আরও পড়ুন - Lata Mangeshkar: লতা মঙ্গেশকরের দ্রুত সুস্থতার জন্য কী করছেন আশা ভোঁসলে?

৩. মাত্র সাত বছর বয়স থেকেই দুই কাকার কাছে নৃত্য শিক্ষা শুরু করেন বিরজু মহারাজ। মাত্র তেরো বছর বয়সেই তিনি নয়াদিল্লির সঙ্গীত ভারতীতে নৃত্য শিক্ষা শুরু করেন।

৪. নৃত্যের মাধ্যমে দর্শকের কাছে গল্প বলার অদ্ভূত মুন্সিয়ানা দেখিয়েছিলেন বিরজু মহারাজ। সেই জন্যই তাঁকে বাকি শিল্পীদের থেকে আলাদা জায়গা দেওয়া হয়। নৃত্যের পাশাপাশি বিবরণী দিয়ে দর্শকদের শ্বাসরোধকারী গল্পের মধ্যে ডুবিয়ে দিতেন তিনি।

৫. বলিউডেও বিরজু মহারাজের কাজ মিথ হয়ে থাকবে। পরিচালক সঞ্জয়লীলা বনশালীর 'দেবদাস' থেকে 'বিশ্বরূপম', 'দেড় ইশকিয়া', 'বাজিরাও মস্তানি' ছবিতে কোরিওগ্রাফি করেছেন। ২০১২ সালে পেয়েছেন জাতীয় পুরস্কারও।

৬. বিরজু মহারাজ গাড়ি খুব পছন্দ করতেন। শুধু চালাতেই নয়, তার রীতিমতো কলকব্জা সম্পর্কেও ওয়াকিবহাল ছিলেন। অনেক সময়ই মজা করে বলতেন, তিনি যদি নৃত্যশিল্পী না হতেন, তাহলে গাড়ির মেকানিক হতেন।

৭. শুধু বলিউড নয়, হলিউড ছবিরও অনুরাগী ছিলেন বিরজু মহারাজ। বিশেষ করে জ্যাকি চ্যান ও সিলভাস্টার স্ট্যালোনের ছবি দেখতে পছন্দ করতেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Antara Banerjee: স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
Anupam Roy: বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget