এক্সপ্লোর

Tollywood New Film: প্রেম বা থ্রিলার নয়, শিক্ষা আর স্বপ্নপূরণের গল্প বলবে 'হাতেখড়ি'

Hathekhori: এই সিনেমার গল্প এক খুদেকে নিয়ে, যার নাম চাঁদ। শিশুশ্রমিক চাঁদ কাজ করে একটি চায়ের দোকানে, কিন্তু তার পড়ার আগ্রহ প্রবল। যখন যা পায়, সেটাই পড়ে ফেলেন সে, বিশেষ করে সংবাদপত্র

কলকাতা: এই গল্প এক শিশুর। সে পড়াশোনা ভালবাসে, আগ্রহও প্রচুর। তবে কেবল সুযোগটুকুই নেই তার। হাতের কাছে যা পায়, তাই পড়ে ফেলে সেই খুদে। তবে স্বপ্নপূরণ হয় না তার স্কুলে পড়ার। শিক্ষানীতির বিভিন্ন দিক উঠে আসবে এই ছবিতে। নাম 'হাতেখড়ি'। মৈনাক মিত্র (Mainak Mitra) ও কৌস্তভ চক্রবর্তী (Kaustav Chakraborty)-র পরিচালনায় এই ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শঙ্খদীপ বন্দ্যোপাধ্যায় (Sankhyadeep Banerjee), বিশ্বনাথ বসু (Biswanath Basu), সোনালী চৌধুরী (Sonalee Chaudhuri), সমিত সমাদ্দার (Sumit Samadder), কঙ্গনা হালদার (Konkona Halder), দেবরাজ ভট্টাচার্য্য (Debraj Bhattacharya), প্রান্তিক বন্দ্যোপাধ্যায় (Prantik Banerjee), রাজু মজুমদার (Raju Majumder), মোমো (Momo), মিঠুন দেবনাথ (Mithun Debnath), সৃজা বসু (Sreeja Bose), রুদ্ররাজ চক্রবর্তী (Rudraraj Chakraborty), প্রিয়দর্শিকা চক্রবর্তী (Priyadarshika Chakraborty), সায়ক দাস (Sayak Das) ও অন্যান্যরা। 

২৯ মার্চ মুক্তি পাবে এই ছবি। কপিরাইট এন্টারটেনমেন্ট অ্যান্ড এফপিএস (Copyright Entertainment & FPS (Film Pertners Studioz))-এর প্রযোজনায় মুক্তি পাবে এই ছবি। এই সিনেমার গল্প এক খুদেকে নিয়ে, যার নাম চাঁদ। শিশুশ্রমিক চাঁদ কাজ করে একটি চায়ের দোকানে, কিন্তু তার পড়ার আগ্রহ প্রবল। যখন যা পায়, সেটাই পড়ে ফেলেন সে, বিশেষ করে সংবাদপত্র। তবে হঠাৎ চাঁদ সুযোগ পায় তার স্বপ্নকে সত্যি করার। স্কুলে পড়ার। আর সেই স্বপ্নসফল করতে চাঁদের সঙ্গী হয় তার বন্ধুরা ও তার দিদি। এই ছবির একেবারে শেষের দিকে থাকে এমন একটা চমক যা ঘুরিয়ে দেয় গোটা গল্পের মোড়। সাংসারিক সমস্যা, বিভিন্ন সম্পর্কের গল্পের বাইরে বেরিয়ে এই ছবি এক স্বপ্নপূরণের গল্প বলবে। বলবে 'হাতেখড়ি'-র গল্প। 

এই ছবি নিয়ে বিশ্বনাথ বলছেন, 'প্রায় ১ বছর আগে মৈনাক আমাক কাছে এই ছবির চিত্রনাট্য নিয়ে এসেছিল। গোটা ছবিটা শ্যুট করার অভিজ্ঞতা দারুণ। বিশেষ করে চাঁদ আর বাণী দিদির চরিত্রে যে দুজন খুদে অভিনেতাকে দেখা গিয়েছে, তারা দুর্দান্ত অভিনয় করেছে। আশা করি দর্শকদের ভাল লাগবে ছবিটা।'

 

আরও পড়ুন: Rani Mukherji Birthday: কেরিয়ারের শুরু এই বাংলা থেকেই, অভিনেত্রী হওয়ার ইচ্ছাই ছিল না রানি মুখোপাধ্যায়ের!

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।     

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget