এক্সপ্লোর

Joy Banerjee: প্রয়াত অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়, 'এটা চলে যাওয়ার বয়স নয়', স্মরণ শতাব্দীর, শোকপ্রকাশ রুদ্রনীলের

Joy Banerjee Death: সূত্রের খবর, শ্বাসকষ্ট জনিত কারণে গত ১৫ অগাস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেতাকে।

কলকাতা: নয়ের দশকে 'হার্টথ্রব' ছিলেন তিনি। একাধিক হিট ছবি তৎকালীন সময়ে। ‘হীরক জয়ন্তী’,  ‘অভাগিনী’,  ‘মিলন তিথি’, ‘জীবন মরণ’, ‘নাগমতি’-সহ বহু ছবির নায়ক ছিলেন জয়। 'চপার' ছবিতে তাঁর অভিনয় বিশেষ ভাবে প্রশংসিত হয়েছিল দর্শক মহলে। সোমবার সকালেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়।                             

সূত্রের খবর, শ্বাসকষ্ট জনিত কারণে গত ১৫ অগাস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেতাকে। অভিনেতার সহকারী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন অভিনেতা। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া টলিউডে। 

১৯৬৩ তে জন্ম। বাংলা ছবিতে অভিষেক ১৯৮২ সালে। চুমকি চৌধুরী এবং জয়ের জুটি এখনও সিনেপ্রেমীদের কাছে আলোচিত। সুখেন দাস, অঞ্জন চৌধুরীর একাধিক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। রাজনীতিবিদ, অভিনেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় জয়ের। তবে সেই বিয়ে টেকেনি। এরপর দ্বিতীয় স্ত্রী অঙ্কিতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই সংসার ছিল প্রয়াত অভিনেতার। 

মাঝখানে অভিনয় থেকে কিছুটা দূরেই সরে গিয়েছিলেন। চলে গিয়েছিলেন অন্তরালে। প্রচারের আলোয় ফিরে আসেন ২০১৪ সালে। তবে এবার অভিনয় নয় রাজনীতিতে। ছিলেন বিজেপি রাজ্য কমিটির সদস্য।২০১৪ সালের লোকসভা নির্বাচনে শতাব্দী রায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জয়। কিন্তু হার হয়েছিল অভিনেতার। ২০২১ সালে তিনি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছিলেন তিনি আর বিজেপির প্রতিনিধিত্ব করবেন না। ২০১৯ এ ফের একবার বিজেপির হয়ে লোকসভা ভোটের প্রার্থী হন জয়। তবে এবারও পরাজিত হতে হয় তাঁকে। ২০২২-এ বিজেপি ত্যাগ করার কথা ঘোষণা করেন অভিনেতা। 

রাজনীতির মাঠে তাঁর প্রতিপক্ষ ছিলেন তাঁর সহ অভিনেত্রী শতাব্দী রায়। অভিনেতার মৃত্যুর খবরে এক সংবাদ মাধ্যমে শতাব্দী রায় বলেছেন, নিজের জীবনটা একেবারে অগোছালো করে রেখেছিল জয়। নেশায় ডুবে গিয়েছিল। ফলে সুস্থ রইল না। আমার মনে হয়, নিজের উপর অত্যাচার  করেছে। না হলে তো জয়ের এটা চলে যাওয়ার বয়স নয়।

শোকপ্রকাশ করেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। তিনি ফেসবুকে লেখেন,  'প্র‍য়াত অভিনেতা জয় ব্যানার্জি। ঈশ্বরের কাছে ওঁনার আত্মার শান্তি কামনা করি।'                                                           

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget