এক্সপ্লোর

Kangana Ranaut: কামাখ্যা মন্দিরে পুজো দিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত

Kamakhya Temple: বুধবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। পবিত্র মন্দির সম্পর্কে লিখলেন দু-চার কথা।

গুয়াহাটি: মুক্তির অপেক্ষায় কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) 'এমার্জেন্সি' (Emergency)। চলছে ছবির শেষ মুহূর্তের কাজ। তার আগে কামাখ্যা মন্দিরে (Kamakhya Temple) গেলেন অভিনেত্রী। পুজো দিলেন মায়ের কাছে। পোস্ট করলেন ভিডিও। গুয়াহাটিতে বুধবার ছিলেন অভিনেত্রী। 

কামাখ্যা মন্দিরে কঙ্গনা রানাউত

বুধবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। পবিত্র মন্দির সম্পর্কে লিখলেন দু-চার কথা। ভিডিওয় দেখা যাচ্ছে অভিনেত্রী বেগুনি রঙের চুড়িদার পরে রয়েছেন এবং গায়ে জড়িয়েছেন ঐতিহ্যবাহী লাল ওড়না। 

এদিন ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'আজ কামাখ্যা মায়ের মন্দিরে দর্শন করলাম... এই মন্দিরে জগৎ জননী মায়ের যোনি রূপে পুজো করা হয়... এটি মায়ের শক্তির বিশাল রূপ যেখানে বলির ভোগ দেওয়া হয়, এই পবিত্র স্থান একটি শক্তিপীঠ... যেখানে শক্তির অদ্ভুত সঞ্চার আছে... কখনও গুয়াহাটি এলে দর্শন নিশ্চয়ই করবেন... জয় মা।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kangana Ranaut (@kanganaranaut)

এর আগে আজই নিজের নতুন কাজের কথা ঘোষণা করেন কঙ্গনা। তিনি জানান সন্দীপ সিংহের সঙ্গে বড় বাজেটের ছবিতে হাত মেলাতে চলেছেন। এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে এই ছবির শ্যুটিং শুরু হবে আগামী বছরের শুরুর দিকে। খুব শীঘ্রই ছবির নির্মাতারা পরিচালক ও ছবির নাম ঘোষণা করবেন বলে জানানো হয়েছে। 'ফ্যাশন', 'তনু ওয়েডস মনু' সিরিজ, 'ক্যুইন' ও 'পঙ্গা'র মতো ছবিতে অভিনয় করা কঙ্গনা রানাউতের কথায় আসন্ন এই ছবি তাঁর 'কেরিয়ারের সবচেয়ে বড় ছবি' হবে। ৩৬ বছর বয়সী অভিনেত্রীর কথায়, 'সন্দীপ আর আমি প্রায় ১৩ বছর ধরে বন্ধু এবং অনেকদিন ধরেই একসঙ্গে কাজ করতে চেয়েছি। এখন যখন আমরা সঠিক বিষয় ও চরিত্র খুঁজে পেয়েছি এবার আমরা কাজ শুরু করতে তৈরি, এটা আমার জীবনের সবচেয়ে বড় ছবি হতে চলেছে এবং দুর্দান্ত একটা চরিত্র, খুব শীঘর্ই আরও তথ্য ভাগ করে নেওয়া হবে।'

আরও পড়ুন: Vastu Tips : কিছুতেই কাটছে না আর্থিক সঙ্কট ? বাস্তুর এই সহজ উপায়ে ফিরতে পারে হাল !

প্রসঙ্গত, কঙ্গনা রানাউতকে এরপর দেখা যাবে 'এমার্জেন্সি' (Emergency) ছবিতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর চরিত্রে। এই ছবির পরিচালনাও কঙ্গনার। ২৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। ১৯৭৫ সালের ২৫ জুন। দেশজুড়ে ঘোষিত হয় জরুরি অবস্থা। এরপরের ২১ মাস ভারতজুড়ে স্থায়ী হয়েছিল সেই অবস্থা। এবার এই গোটা সময়টাই পর্দায় তুলে ধরবেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। প্রসঙ্গত, 'মনিকর্ণিকা'র (Manikarnika) পরে এটি তাঁর পরিচালক হিসেবে দ্বিতীয় ছবি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget