এক্সপ্লোর

Sara Ali Khan News: স্টেজে দাঁড়িয়ে নিজের হাতে মেরে একের পর এক কাচের বোতল ভাঙছেন সারা! তারপর?

এ দিন সারেগামাপা-তে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন অভিনেত্রী সারা এবং পরিচালক আনন্দ এল রাই। সেখানেই নিজের হাতে মেরে কাঁচের বোতল ভেঙেছেন তিনি।

মুম্বই: রীতিমতো অবাককাণ্ড। হাতে মেরে কাচের সোডা বোতল ফাটিয়ে ফেললেন অভিনেত্রী (Bollywood actress)। তাও আবার প্রকাশ্যে। নাহ, এটা কোনও শ্যুটিং-এর দৃশ্য নয়। সম্প্রতি একটি রিয়্যালিটি শো-তে এসেই সবাইকে অবার করেছেন সারা আলি খান। এ দিন সারেগামাপা-তে (SaReGaMaPa) বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন অভিনেত্রী সারা আলি খান (Sara Ali Khan) এবং পরিচালক আনন্দ এল রাই (Anand L Rai)। সেখানেই নিজের হাতে মেরে কাঁচের বোতল ভেঙেছেন তিনি। শেষ নয় এখানেই প্রতিযোগীকেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সারা। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sara Ali Khan (@saraalikhan95)

এ দিন রিয়্যালিটি শো সারেগামাপা-তে নিজের আসন্ন ছবি অতরঙ্গি রে-র প্রমোশনে এসেছিলেন সারা। আর সেখানেই অন্য কায়দায় নিজের ছবির প্রমোশনই সেরেছেন সারা। 

উল্লেখ্য, এদিন মেয়ে বনাম ছেলের একটি বিশেষ পর্ব আয়োজন করা হয়েছিল। লাজ এবং শরদ এদিন জুঙ্গি এবং তেরে রাসকে কোমর গানে একটি অসাধারণ পারফরমেন্স উপহার দেন দর্শককে। সেখানেই প্রতিযোগীকে চ্যালেঞ্জ করেন সারা। তবে তাঁকে হারাতে পারেননি প্রতিযোগী। উল্লেখ্য, শেষ অবধি এই স্টান্টে যদিও কোনও ক্ষতি হয়নি কারও। সিনেমার প্রয়োজনেই এই কায়দা প্রশিক্ষণ প্রাপ্তদের থেকেই শিখেছিলেন সারা। আর প্রমোশনে এসে তারই কিছু ঝলক দেখালেন দর্শকদের।

উল্লেখ্য, ইতিমধ্যেই বেশ প্রশংসিত এই ছবির ট্রেলার, এখন তালিকায় জুড়ল নতুন গানও। গোটা গানটাতেই দেখা যাবে অভিনেত্রী সোলো পার্ফম্যান্স। একটু অন্য ধরনের প্রেম কাহিনি নিয়ে আসছে 'অতরঙ্গি রে'। ছবিতে মুখ্য চরিত্রে সারা আলি খান ও ধনুশের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে অক্ষয় কুমারকেও (Akshay Kumar)। ২৪ ডিসেম্বর থেকে ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে ছবিটি। 

সম্প্রতি মুক্তি পেয়েছে আনন্দ এল রাইয়ের (Anand L Rai) আগামী ছবি 'অতরঙ্গি রে'-র (Atrangi Re) প্রথম গান 'চকা চক' (Chaka Chak)। কিংবদন্তি সঙ্গীত পরিচালক এ আর রহমানের (A R Rahman) অনবদ্য সুরে পা মেলাতে দেখা গিয়েছে সারা আলি খানকে (Sara Ali Khan)।

ভিডিও-তে দেখা যাচ্ছে ধনুশের (Dhanush) বাগদান পর্ব চলছে, তাও অপর একজনের সঙ্গে। সংলাপে পরিষ্কার যে আসলে ধনুশের স্ত্রী খোদ সারাই। তাও স্বামীর বিয়েতে জমিয়ে নাচ করছেন সারা আলি খান। শ্রেয়া ঘোষালের (Shreya Ghoshal) কণ্ঠ যেন অন্য মাত্রা দিয়েছে। 

গানে সারা আলি খানের লুক আরও জীবন্ত করে তুলেছে তাঁর ডান্স স্টেপগুলিকে। নিওন সবুজ শাড়ি আর গোলাপী ব্লাউজে একেবারেই 'অতরঙ্গি' দেখাচ্ছে তাঁকে। নিজের ইনস্টাগ্রামে গানটি শেয়ার করেছেন অভিনেত্রী। বজায় রেখেছেন তাঁর মজার কবিতা করে ক্যাপশন লেখার ধারা। 

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget