এক্সপ্লোর

Sara Ali Khan: গোলাপী চুড়িদার, চোখে চশমা, মুখে চওড়া হাসি, মুম্বইয়ে সারার মেট্রো সফর

Sara Ali Khan in Metro: মনে করা হচ্ছে, ইতিমধ্যেই 'মেট্রো ইন দিনো' ছবির শ্যুটিং শুরু করে দিয়েছেন সারা। জনপ্রিয় ছবি 'লাইফ ইন এ... মেট্রো'র বিখ্যাত গান 'ইন দিনো' থেকে তৈরি হয়েছে ছবির নাম।

মুম্বই: মেট্রোয় দেখা মিলল নবাব কন্যার। আজ্ঞে হ্যাঁ। সম্প্রতি মুম্বইয়ের মেট্রোয় (Mumbai Metro) চেপে বসলেন অভিনেত্রী সারা আলি খান (Sara Ali Khan)। নিজেই পোস্ট করলেন সেই ভিডিও। 

মুম্বইয়ের মেট্রো সফরে সারা আলি খান

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এদিন একটি ভিডিও শেয়ার করেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। সেখানেই দেখা গেল মেট্রোর সিটে বসে রয়েছেন সারা। সাদা গোলাপী রঙের চুড়িদার পরে ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়লেন। মুখে স্বভাবসিদ্ধ চওড়া হাসি। 

ভিডিও স্টোরির ক্যাপশনে লেখেন, 'মুম্বই মেরি জান... ভাবিনি যে তোমাদের আগে আমি মুম্বই মেট্রোয় উঠব।' একইসঙ্গে ট্যাগ করলেন 'মেট্রো ইন দিনো' (Metro In Dino) সহ অভিনেতা আদিত্য রায় কপূর ও পরিচালক অনুরাগ বসুকে। 


Sara Ali Khan: গোলাপী চুড়িদার, চোখে চশমা, মুখে চওড়া হাসি, মুম্বইয়ে সারার মেট্রো সফর

এরপরের স্টোরিতেই একই পোশাকে তাঁকে মেক-আপ করতে দেখা যাচ্ছে। ক্যাপশনে লেখেন, 'শ্যুট ডে'। ফলে মনে করা হচ্ছে, ইতিমধ্যেই 'মেট্রো ইন দিনো' ছবির শ্যুটিং শুরু করে দিয়েছেন সারা। জনপ্রিয় ছবি 'লাইফ ইন এ... মেট্রো'র বিখ্যাত গান 'ইন দিনো' থেকে তৈরি হয়েছে ছবির নাম। এই ছবি মূলত আধুনিক সময়ে দাঁড়িয়ে মানুষের মধ্যে সম্পর্কের টক-ঝাল-মিষ্টি গল্প বলবে।

এই ছবি মূলত অ্যান্থলজি ঘরানার। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কঙ্কনা সেন শর্মা, পঙ্কজ ত্রিপাঠী, ফাতিমা সানা শেখ, অনুপম খের, আলি ফজল ও নীনা গুপ্তাকে।

গত বছর ৭ ডিসেম্বর ছবির কথা ঘোষণা করা হয়। এই ছবিতে প্রথম জুটি বাঁধতে দেখা যাবে আদিত্য রায় কপূর ও সারা আলি খানকে। 'মেট্রো ইন দিনো' ছবির প্রসঙ্গে ভূষণ কুমার বলেছিলেন, 'অনুরাগ দাদার (অনুরাগ বসু) সঙ্গে কাজ করা সবসময়ই একটু বেশি পাওনার। পর্দায় সম্পর্কের নানা গল্পকে এক সুতোয় বাঁধা আর তার সঙ্গে নানা ট্যুইস্ট। এই কাজ দাদা অত্যন্ত পারদর্শীতার সঙ্গে পারেন। এই ছবিতেই সঙ্গীতের সৃষ্টিতে দর্শকদের মাতাবেন প্রীতম।'

আরও পড়ুন: A. R. Rahman: সর্বসমক্ষে মঞ্চে দাঁড়িয়ে স্ত্রী-কে হঠাৎ তামিল ভাষায় কথা বলার নির্দেশ, রহমানের ভিডিও নিয়ে বিতর্ক

অনুরাগ বসু এর আগে এই ছবি প্রসঙ্গে বলেছিলেন, 'এটি মানুষের জন্য মানুষের গল্প। বেশ কিছুদিন ধরেই এই গল্পের ওপর আমি কাজ করছি এবং ভূষণ কুমারের মতো বড় সংস্থার সঙ্গে যুক্ত হতে পেরে আমি উচ্ছ্বসিত, যাঁরা সবসময়েই আমার জন্য স্তম্ভের মতো।'

তবে একেবারেই প্রাথমিক পর্যায়ের তথ্য ছাড়া ছবি সম্পর্কে বিশেষ কোনও খুঁটিনাটি প্রকাশ্যে এখনও আসেনি। প্রসঙ্গত, ২০০৭ সালে মুক্তি পায় 'লাইফ ইন এ... মেট্রো'। অভিনয় করেছিলেন ইরফান খান, কে কে মেনন, শাইনি আহুজা, কঙ্কনা সেন শর্মা, শিল্পা শেট্টি, কঙ্গনা রানাউত প্রমুখ তাবড় অভিনেতারা। 

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget