এক্সপ্লোর

Taapsee Pannu: 'দোষ সবসময় অভিনেতাদেরই হয়', পাপারাৎজিদের সঙ্গে বিবাদে জড়ালেন তাপসী পান্নু

Taapsee Pannu Argument: তাপসী পান্নু ও পভেল গুলাটি (Pavail Gulati) অভিনীত ছবি 'দোবারা'র পরিচালনা করেছেন অনুরাগ কাশ্যপ। ২০১৮ সালের স্প্যানিশ ছবি 'মিরাজ'-এর হিন্দি রিমেক এই ছবি মুক্তি পাচ্ছে ১৯ অগাস্ট।

নয়াদিল্লি: পাপারাৎজিদের (paparazzi) সঙ্গে বিবাদে জড়ালেন তাপসী পান্নু (Taapsee Pannu)? 'থপ্পড়' অভিনেত্রী আপাতত ব্যস্ত তাঁর আগামী ছবি 'দোবারা'র (Dobaara) প্রচারে। আর সেখানেই সোমবার পাপারাৎজিদের সঙ্গে বিবাদে জড়ালেন অভিনেত্রী। ঠিক কী হয়েছিল?

পাপারাৎজিদের সঙ্গে ঝগড়ায় জড়ালেন তাপসী

মুম্বইয়ের মিঠিবাই কলেজে নিজের আগামী ছবির প্রচারে গিয়েছিলেন অভিনেত্রী তাপসী পান্নু। সেখানে চিত্রগ্রাহকরা তাঁকে ছবির জন্য অপেক্ষা করতে বললে তিনি দাঁড়াননি। তখন পাপারাৎজিরা জানান যে তাঁরা ওঁর জন্য গত ২ ঘণ্টা ধরে অপেক্ষা করছেন। 

জনৈক পাপারাৎজি দ্বারা পোস্ট করা ভিডিওয় দেখা যায় তাপসী পৌঁছচ্ছেন অনুষ্ঠানের স্থানে এবং সঙ্গে সঙ্গে তাঁকে ভিতরে নিয়ে যাওয়ার সময়ে পাপারাৎজিরা বারবার ছবি তোলার জন্য দাঁড়াতে বলেন। চিত্রগ্রাহকদের মধ্যে একজন বলেন যে তাঁরা ঘণ্টা দুয়েক ধরে তাপসীরই অপেক্ষা করছেন কিন্তু অভিনেত্রী ছবির জন্য দাঁড়াচ্ছেনই না। এতেই বাঁধে গোল। পাপারাৎজির এই অভিযোগ খুব একটা ভালভাবে নেননি তিনি। অভিনেত্রী ওই ব্যক্তিতে বললেন 'ভদ্রভাবে' কথা বলতে। একইসঙ্গে তাপসী জানান যে তাঁকে যে সময়সূচি দেওয়া হয়েছে তিনি তা মেনেই চলছেন।

অভিনেত্রীকে বলতে শোনা যায়, 'আমাকে যা বলা হয়েছে আমি তাই করছি, আপনি আমার ওপর চেঁচাচ্ছেন কেন?' তিনি বলেন, 'দয়া করে আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলুন, আমি শুধু আমার কাজ করছি। আমাকে যেখানে যখন যেতে বলা হয়েছে আমি ঠিক সময়ে পৌঁছেছি। আপনি আমাকে সম্মান দিয়ে কথা বলবেন, তাহলে আমিও আপনার সঙ্গে সম্মান দিয়েই কথা বলব।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Saroj_Mahara (@saroj_maharaa)

তাপসী আরও বলেন, 'ক্যামেরা তো আমার দিকে, তাই আমার দিকটাই খালি দেখা যাবে। একবার যদি আপনার দিকে ক্যামেরা ঘোরানো যেত তাহলে বুঝতেন যে আপনি কীভাবে কথা বলছেন।' এর খানিক পরেই হাত জোড় করে তাপসী বলেন, 'আপনারাই সবসময় সঠিক হন, অভিনেতারাই সবসময় ভুল।'

তাপসী পান্নু ও পভেল গুলাটি (Pavail Gulati) অভিনীত ছবি 'দোবারা'র পরিচালনা করেছেন অনুরাগ কাশ্যপ। ২০১৮ সালের স্প্যানিশ ছবি 'মিরাজ'-এর হিন্দি রিমেক এই ছবি মুক্তি পাচ্ছে ১৯ অগাস্ট।

আরও পড়ুন: Kartik Aaryan: বলিউড ছবিতে অভিনয় করার পরও কী নামে ডাকা হত কার্তিক আরিয়ানকে?

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget