এক্সপ্লোর

Kartik Aaryan: বলিউড ছবিতে অভিনয় করার পরও কী নামে ডাকা হত কার্তিক আরিয়ানকে?

Bollywood Celebrity Updates: সম্প্রতি এক সাক্ষাৎকারে স্মৃতিচারণা করলেন অভিনেতা। জানালেন, বলিউডে বেশ কয়েকটা ছবিতে অভিনয়ের পরও কী নামে ডাকা হত তাঁকে।

মুম্বই: বলিউডে দেখতে দেখতে বেশ কয়েকটা বছর কাটিয়ে ফেলেছেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। 'পেয়ার কা পঞ্চনামা' ছবি দিয়ে বি টাউনে পা রাখেন। তারপর 'লুকা ছুপি', 'ধামাকা', 'ভুলভুলাইয়া টু'-এর (Bhool Bhulaiyaa 2) মতো হিট ছবিতে অভিনয় করে ফেলেছেন। ছবির জগতের একেবারে বাইরে থেকে এসে বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন অভিনেতা। তাই নানা সময়ই সেই জার্নিটার প্রসঙ্গে কথা বলতে শোনা যায় কার্তিককে। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্মৃতিচারণা করলেন অভিনেতা। জানালেন, বলিউডে বেশ কয়েকটা ছবিতে অভিনয়ের পরও কী নামে ডাকা হত তাঁকে।

কী নামে ডাকা হত কার্তিক আরিয়ানকে?

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করার প্রসঙ্গে নানা স্মৃতিচারণা করেছেন কার্তিক আরিয়ান। তিনি জানাচ্ছেন, ৬ থেকে ৭ বছর বি টাউনে কাজ করার পরও বহু মানুষ তাঁকে 'দ্য মোনোলগ গাই' (The Monologue Guy) নামে ডাকতেন।

কার্তিক আরিয়ান বলছেন, 'একটা সময় ছিল, যখন বলিউডে কাজ করার পরও বহু মানুষ আমার নাম মনে রাখতে পারতেন না। আমাকে চিনতেন না। তাঁরা আমাকে 'মোনোলগ গাই' নামে ডাকতেন। সেই সময় আমি বেশ কয়েকটা ছবিও করে ফেলেছি। তখন আমি ভাবলাম, কেন হচ্ছে এমনটা! আমি এখনও বেশ কিছু পরিচালকের তালিকাভুক্ত হতে পারিনি। তাঁরা এখনও আমাকে বলেন না যে, তাঁরা আমার সঙ্গে কাজ করতে চান। এমন অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে। তবে, এখন সেই পরিস্থিতিটা অনেকটাই বদলে গিয়েছে।'

আরও পড়ুন - Raksha Bandhan: সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিংয়ে 'বয়কট রক্ষা বন্ধন', মুখ খুললেন অক্ষয় কুমার

প্রসঙ্গত, কার্তিক আরিয়ানকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'ভুলভুলাইয়া টু' ছবিতে। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন কিয়ারা আডবাণী। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যায় তব্বুকে। কার্তিক আরিয়ানকে শীঘ্রই দেখা যাবে বেশ কিছু ছবিতে। চলতি বছর এবং আগামী বছরে তাঁকে দেখা যাবে 'শেহজাদা', 'ফ্রেডি', 'ক্যাপ্টেন ইন্ডিয়া', 'সত্যপ্রেম কি কথা' এবং আরও বেশ কিছু ছবিতে।

প্রসঙ্গত, সম্প্রতি বলিউড অভিনেতা কার্তিক নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দুটি ছবি পোস্ট করেছেন। একটিতে তিনি এবং প্রযোজক ভূষণ কুমার একটি গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন। অন্য আর একটি ছবিতে একা কার্তিক গাড়ির সামনে ক্যামেরায় পোজ দিয়েছেন। ছবিতে মিষ্টি কমলা রঙের যে গাড়িটি দেখা যাচ্ছে সেটিই প্রযোজকের কাছ থেকে উপহারস্বরূপ পেয়েছেন কার্তিক। আর গাড়িটি মোটেই হামেশাই তারকাদের কাছে যে গাড়ি দেখা যায়, তা নয়। এটি বিলাসবহুল McLaren। যা প্রথমবার ভারতে কেউ ব্যবহার করছেন। কমলা রঙের এই বিলাসবহুল স্পোর্টস কার পেয়ে প্রযোজকের কাছে আরও একটি উপহারের আর্জিও জানালেন অভিনেতা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে কার্তিক আরিয়ান লিখেছেন, 'চাইনিজ খাওয়ার সময় নতুন উপহার পেয়ে গেলাম। শুনেছিলাম পরিশ্রমের ফল মিষ্টি হয়। কিন্তু এত বড় হয় জানা ছিল না। ভারতের প্রথম McLaren GT... পরের উপহার প্রাইভেট জেট স্যর। কৃতজ্ঞতা।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget