এক্সপ্লোর

মাদক তদন্তে ক্ষিতীজ আর প্রসাদকে ৩ অক্টোবর পর্যন্ত হেফাজতে নিল এনসিবি

মাদক তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য ক্ষিতীজ আর প্রসাদকে ৩ অক্টোবর পর্যন্ত হেফাজতে নিল এনসিবি।

মুম্বই: সুশান্ত মৃত্যু মামলায় এখন একযোগে তদন্ত চালাচ্ছে সিবিআই, এনসিবি ও ইডি। বলিউডের মাদকযোগের তদন্ত করতে দিয়ে একের পর এক প্রথম সারির তারকাদের নাম উঠে আসছে। গ্রেফতার করা হয়েছে রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই শৌভিক চক্রবর্তীকে। মাদক তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য ক্ষিতীজ আর প্রসাদকে ৩ অক্টোবর পর্যন্ত হেফাজতে নিল এনসিবি। আদালতের কাছে এদিন ৯ দিন হেফাজতের আর্জি জানিয়েছিল নার্কোটিক্স কন্ট্রোল ব্য়ুরো। ৬ দিন হেফাজতের অনুমতি দেয় আদালত। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা মাদক রাখার সমস্ত অভিযোগই খারিজ করেছেন ক্ষিতীজ। সূত্রের খবর, ক্ষিতীজকে আরও জেরা করে ধর্ম প্রোডাকশনের কর্তাদের বিষয়ে জানার চেষ্টা করতে পারে এনসিবি আধিকারিকরা। প্রসঙ্গত, তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছিল দিনকয়েক আগেই। তারপরেই তাঁকে আটক করা হয়। অবশেষে দীর্ঘ জেরার পর গতকাল তাঁকে গ্রেফতার করা হয়। যদিও ক্ষিতীজকে তুলে নিয়ে যাওয়ার পরে গত ২৫ সেপ্টেম্বর একটি বিবৃতি দেন প্রযোজক করণ জোহর। সেখানে তিনি জানিয়েছিলেন, তাঁর সংস্থার শাখা ধর্মাটিক এনটারটেনমেন্টের সঙ্গে একটি প্রজেক্টের জন্য যুক্ত ছিল। সেখানে চুক্তির ভিত্তিতে এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে কাজ করছিলেন ক্ষিতীজ। তবে পরে সেই কাজটি হয়নি বলে ক্ষিতীজের সঙ্গে চুক্তি শেষ করে দেওয়া হয়। একই সঙ্গে তিনি ২০১৯ সালে আয়োজন করা বিতর্কিত পার্টি নিয়েও সাফাই দিয়েছিলেন। মাদকযোগে আগেই গ্রেফতার হওয়া অনুজ কেশওয়ানি ও সঙ্কেত পটেলের সঙ্গে ক্ষিতীজের যোগাযোগ ছিল বলে খবর এনসিবি সূত্রে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget