এক্সপ্লোর

Bollywood News: রহস্যময়ীর সঙ্গে ডিনার ডেট! প্রেমে পড়লেন হৃত্বিক রোশন?

রহস্যময়ী ওই নারীর মুখ মাস্কে ঢাকা থাকায়, তাঁকে স্পষ্টভাবে ক্যামেরায় বোঝা যায়নি। কার্গো প্যান্ট, টি শার্টের সঙ্গে নীল জ্যাকেটে একইরকম আকর্ষণীয় লাগছিল অভিনেতাকে (Hrithik Roshan)।

মুম্বই: বলিউড হার্টথ্রব হৃত্বিক রোশন (Hrithik Roshan) কি প্রেমে পড়লেন? এমনই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে নেট মাধ্যমে। কারণ? নেট দুনিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে অভিনেতার কিছু ছবি। যেখানে তাঁকে দেখা যাচ্ছে এক মহিলার সঙ্গে। মুম্বইয়ের এক বিলাসবহুল রেস্তোরাঁ থেকে এদিন হৃত্বিক রোশনকে ওই রহস্যময়ীর হাত ধরে বেরতে দেখা যায়। আর সেই ছবি ভাইরাল হতেই গুঞ্জন ছড়িয়েছে যে , তাহলে কি এবার সুজানকে ভুলে সত্যি সত্যিই প্রেমে পড়লেন বলিউডের গ্রিক গড? প্রসঙ্গত, হৃত্বিক-সুজানের বিবাহবিচ্ছেদের পর নানা সময় সুজান খানের সম্পর্কের কথা শোনা গিয়েছে। 

নেট দুনিয়ায় সম্প্রতি যে ছবি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, অভিনেতা এক মহিলার হাত ধরে রেস্তোরাঁ থেকে বেরচ্ছেন। রহস্যময়ী ওই নারীর মুখ মাস্কে ঢাকা থাকায়, তাঁকে স্পষ্টভাবে ক্যামেরায় বোঝা যায়নি। কার্গো প্যান্ট, টি শার্টের সঙ্গে নীল জ্যাকেটে একইরকম আকর্ষণীয় লাগছিল অভিনেতাকে। হৃত্বিক রোশনকে এদিন পনিটেল করতে দেখা যায়। 

আরও পড়ুন - Dance With Me: নেট দুনিয়ায় ঝড় তুলেছে সলমন খানের নিজের গাওয়া গান 'ডান্স উইথ মি'

পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হওয়া ছবি দেখে নেট দুনিয়ায় ওই নারীর পরিচয় নিয়ে নানা প্রশ্ন উঠেছে। কোনও নেট নাগরিক জিজ্ঞাসা করেছেন 'ইনি কে?' আবার কোনও নেট নাগরিক জিজ্ঞাসা করেছেন, 'নতুন প্রেমিকা?' যদিও অনেকেই মনে করছেন ওই নারী আসলে অভিনেতার খুড়তুতো বোন পশমিনা হতে পারেন। যদিও অভিনেতার পক্ষ থেকে এই প্রসঙ্গে এখনও কোনও বক্তব্য শোনা যায়নি।

প্রসঙ্গত, বলিউডে আত্মপ্রকাশের আগেই সুজান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন হৃত্বিক রোশন। দীর্ঘ বিবাহিত জীবনে তাঁরা ইতি টানেন বেশ কিছু বছর পর। হৃত্বিক রোশন এবং সুজান খানের বিবাহিত জীবনে বিচ্ছেদ হলেও তাঁরা এখনও একসঙ্গে নানা সময় কাটান। সন্তানদের জন্য হোক কিংবা পারিবারিক কারণে, দুজনকেই একে অপরের বাড়িতে দেখা যায়। 

হৃত্বিক রোশনকে খুব শীঘ্রই দেখা যাবে 'বিক্রম বেদা' ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে সেফ আলি খানকে। এছাড়াও তাঁর হাতে রয়েছে একাধিক ছবি। দীপিকা পাড়ুকোনের সঙ্গে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন অভিনেতা। 'ফাইটার' নামের ছবিতে এই জুটিকে দেখা যাবে। অন্যদিকে, 'ম্যায় প্রেম কি দিওয়ানি হু' ছবির পর দীর্ঘদিন বাদে করিনা কপূর খানের সঙ্গে জুটি বেঁধে ছবি আসতে চলেছে তাঁর। শোনা যাচ্ছে এমনটাই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget