এক্সপ্লোর

Pankaj Tripathi Father Demise: প্রেক্ষাগৃহের অন্দরে গিয়ে দেখা হল না ছেলের অভিনয়, প্রয়াত অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর বাবা

Pandit Banaras Tiwari: বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন অভিনেতার বাবা। স্ত্রী ও মেয়েকে নিয়ে কর্মসূত্রে মুম্বইয়ে থাকেন পঙ্কজ ত্রিপাঠী। তবে তাঁর মা ও বাবা এখনও বিহারের গ্রামেই থাকতেন।

নয়াদিল্লি: প্রেক্ষাগৃহে গিয়ে বড়পর্দায় ছেলের অভিনয় আর দেখা হল না বেনারস তিওয়ারির (Benaras Tiwari)। ২১ অগাস্ট, সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউডের তারকা অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর (Pankaj Tripathi) বাবা। বয়স হয়েছিল ৯৯। 

প্রয়াত পঙ্কজ ত্রিপাঠীর বাবা

'ওহ মাই গড ২' ছবির সাফল্য উপভোগ করছিলেন পঙ্কজ ত্রিপাঠী। কিন্তু সেই সুখে পড়ল ছেদ। তিওয়ারি পরিবারের শোকের ছায়া। ইহলোক ত্যাগ করলেন অভিনেতার বাবা বেনারস তিওয়ারি। আজ বিহারে অভিনেতার গ্রাম বালসন্দের প্রয়াত হন তিনি। 

বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন অভিনেতার বাবা। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও অজানা। স্ত্রী ও মেয়েকে নিয়ে কর্মসূত্রে মুম্বইয়ে থাকেন পঙ্কজ ত্রিপাঠী। তবে তাঁর মা ও বাবা এখনও বিহারের গ্রামেই থাকতেন। বাবার মৃত্যু সংবাদ পেয়ে অভিনেতা বিহারের উদ্দেশে রওনা দিয়েছেন তড়িঘড়ি। 

ত্রিপাঠী পরিবারের তরফে একটি আনুষ্ঠানিক বিবৃতি পেশ করা হয়েছে। লেখা হয়েছে, 'ভারী হৃদয়ে জানানো হচ্ছে যে পঙ্কজ ত্রিপাঠীর বাবা পণ্ডিত বেনারস তিওয়ারি আর আমাদের মধ্যে নেই। তিনি  ৯৯ বছর প্রাণভরে বেঁচেছেন। আজই তাঁর পরিবার পরিজনের উপস্থিতিতে শেষকৃত্য সম্পন্ন হবে। পঙ্কজ ত্রিপাঠী আপাতত তাঁর গ্রাম গোপালগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছেন।'

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বাবা ও মাকে নিয়ে অনেক মজার তথ্য শেয়ার করেছিলেন অভিনেতা। পঙ্কজ জানান যে তাঁর বাবা এত বছরে মাত্র একবারই মুম্বইয়ে এসেছেন, যখন তাঁর প্রথম বাড়ির গৃহপ্রবেশ হয় তখন। তিনি বলেন, 'তিনি সুন্দর বড় বাড়ির প্রতি আকর্ষিত নন।' তিনি আরও বলেন যে তাঁর বাবা জানেন না যে ছেলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসলে কী কাজ করেন। অভিনেতা বলেন, 'বাবা আমার সাফল্যে প্রবল গর্বিত নন। আমার বাবা তো এও জানেন যা আমি সিনেমায় কী করি, কীভাবে করি। আজ পর্যন্ত, তিনি কখনও সিনেমা হল ভিতর থেকে দেখেননি। কেউ যদি কম্পিউটারে বা টিভিতে আমার কাজ দেখান তাহলেই দেখেন।' মায়ের কথাও বলেন অভিনেতা। পঙ্কজ ত্রিপাঠী বলেন, 'আমার মা আমাকে টিভিতে দেখে বলেন 'ওকে ফোন করে বলো যে ও রোগা হয়ে গিয়েছে, ঠিক করে খাওয়া দাওয়াও করছে না, ঘুমোচ্ছেও না।' আমার অভিনয়ে তিনি কখনওই নজর দেন না।' 

আরও পড়ুন: Manish Wadhwa: 'চাণক্য' থেকে 'গদর ২' ছবির মেজর জেনারেল হামিদ ইকবাল, কে এই মণীশ ওয়াধওয়া?

পঙ্কজ ত্রিপাঠীর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'ওএমজি ২' দুই সপ্তাহে ১০০ কোটি টাকা আয় করেছে বক্স অফিসে। বাচ্চাদের জন্য 'সেক্স এডুকেশন'-এর প্রয়োজনীয় নিয়ে তৈরি এই ছবি। এই ছবিতে রয়েছেন অক্ষয় কুমার ও ইয়ামি গৌতমও। অভিনেতার বাবার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন অক্ষয় কুমারও।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget