এক্সপ্লোর

Manish Wadhwa: 'চাণক্য' থেকে 'গদর ২' ছবির মেজর জেনারেল হামিদ ইকবাল, কে এই মণীশ ওয়াধওয়া?

Manish Wadhwa Profile: ১৯৭২ সালের ২৩ এপ্রিল হরিয়ানার অম্বালায় জন্মগ্রহণ করেন ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম অভিনেতা ও ভয়েস অ্যাক্টর মণীশ ওয়াধওয়া। স্থানীয় 'শিশু নিকেতন স্কুল'-এর পড়াশোনা করেন তিনি।

নয়াদিল্লি: বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে সানি দেওল (Sunny Deol) অভিনীত 'গদর ২' (Gadar 2)। এই ছবির অন্যতম অভিনেতা মণীশ ওয়াধওয়া (Manish Wadhwa)। সম্প্রতি সানি দেওলকে প্রশংসায় ভরিয়েছেন মণীশ। কিন্তু কে এই মণীশ ওয়াধওয়া? চেনেন তাঁকে?

মণীশ ওয়াধয়া কে?

১৯৭২ সালের ২৩ এপ্রিল হরিয়ানার অম্বালায় জন্মগ্রহণ করেন ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম অভিনেতা ও ভয়েস অ্যাক্টর মণীশ ওয়াধওয়া। স্থানীয় 'শিশু নিকেতন স্কুল'-এর পড়াশোনা করেন তিনি। ১৯৮৩ সালে পরিবারের সঙ্গে মুম্বই পাড়ি দেন মণীশ। প্রহ্লাদরাই ডালমিয়া লায়ন্স কলেজ, মুম্বইয়ে বি.কম পড়েন তিনি। ছোট থেকেই অভিনয় জগতে আসতে চেয়েছিলেন তিনি। তাঁর বাবা মা সম্পর্কে বিশেষ খবর প্রকাশ্যে আসেনি কখনও তবে তাঁর এক দিদি ও এক ভাই আছে। তাঁর স্ত্রীয়ের নাম প্রিয়ঙ্কা ওয়াধওয়া।

'চন্দ্রগুপ্ত মৌর্য্য' ধারাবাহিকে চাণক্যের চরিত্র, 'পরমাবতার শ্রীকৃষ্ণ' ধারাবাহিকে কংসের চরিত্র তাঁকে ছোটপর্দার জনপ্রিয়তা এনে দেয়। 'হিরো - গায়েব মোড অন'-এ অমল নন্দের চরিত্রে দেখা যায় তাঁকে। 'গদর ২' ছবিতে মেজর জেনারেল হামিদ ইকবালের চরিত্রে অভিনয় করেন। 

মুম্বইয়ের নাটকে কমেডি শো 'খট্টা মিঠা'র হাত ধরে অভিনয় শুরু করেন মণীশ। এছাড়া একাধিক কমার্শিয়াল ও হিন্দিতে ডাব করা ছবিতে কণ্ঠ দিয়েছেন তিনি। ভারতীয় অভিনেতা ও ভয়েস আর্টিস্টদের অ্যাসোসিয়েশন গ্রুপ 'এভিএ উন্ডিয়া'র সদস্য তিনি। 'মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স'-এর হিন্দি সংস্করণে বাকি বার্নস ওরফে উইন্টার সোলজারের হয়ে সেবাস্টিয়ান স্ট্যানের ঠোঁটে নিজের কণ্ঠ দেওয়ার জন্য বিখ্যাত তিনি। এছাড়া জনপ্রিয় হলিউড ছবি 'চার্লি অ্যান্ড দ্য চকোলেট ফ্যাক্টরি', 'দ্য ক্রনিকলস অফ নার্নিয়া', 'প্রিডেটরস', 'ইনফার্নো', 'দ্য টোয়াইলাইট সাগা'র মতো অজস্র ছবির হিন্দি ডাবিংয়ের গলা দিয়েছেন মণীশ। 

সানি দেওলের প্রশংসায় মণীশ 

সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি দেওলের প্রশংসা শোনা যায় মণীশ ওয়াধওয়ার কণ্ঠে। 'গদর ২' ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন তিনি। ক্লাইম্যাক্স দৃশ্যে দেখানো হয় যে তারা সিংহ পিছন থেকে হামিদের মাথা গলা চেপে ধরেছেন, গলা টিপে দিচ্ছে মোদ্দা কথায়। মণীশ বলেন, 'ওই নির্দিষ্ট দৃশ্যে, যে পরিচালক কাট বলেন, সানি আমার কাছে আসেন, আমার কলার ঠিক করে দিয়ে জিজ্ঞেস করেন, 'লাগেনি তো?' এবং আমি বলি, 'না না ভাই, লাগেনি'। তিনি এভাবেই সকলের খেয়াল রাখেন, যাতে কোনওভাবে কারও কোনও আঘাত না লাগে। উনি দুর্দান্ত।'

আরও পড়ুন: Salman Khan: মুণ্ডিত মস্তকে রেস্তোরাঁয় পৌঁছলেন সলমন খান, কোনও ছবির নতুন লুক? অনুরাগীদের উত্তেজনা তুঙ্গে

আপাতত বক্স অফিস কাঁপাচ্ছে 'গদর ২'। ভারতের মাটিতেই এই ছবি ৩৭৫.১০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। উপরন্তু, দ্বিতীয় সপ্তাহান্তের হিসেবে সর্বোচ্চ ব্যবসা করা হিন্দি ছবির তকমা পেল 'গদর ২'। দ্বিতীয় শুক্রবারে এই ছবি ২০.৫০ কোটি টাকা আয় করেছে, দ্বিতীয় শনিবার ছবির আয় ৩১.০৭ কোটি টাকা, আর দ্বিতীয় রবিবার ৩৮.৯০ কোটি টাকা আয় করেছে ছবিটি। দ্বিতীয় উইকেন্ডে ঐতিহাসিক আয় 'গদর ২' ছবির। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget