এক্সপ্লোর

Boney Kapoor on Sridevi Death: 'সুন্দরী থাকতে খাবারে বাদ ছিল নুন', কড়া ডায়েটের জন্য অজ্ঞানও হতেন, শ্রীদেবীর মৃত্যু নিয়ে প্রথমবার মুখ খুললেন বনি কপূর

Sridevi Death: চুপ ছিলেন এতদিন। তবে এই প্রথম স্ত্রীয়ের মৃত্যু নিয়ে মুখ খুললেন প্রযোজক বনি কপূর। শ্রীদেবীর মৃত্যুতে তাঁর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, উত্তর দিলেন সেগুলিরও।

নয়াদিল্লি: ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি। গোটা দেশ তোলপাড় হয়ে যায় অভিনেত্রী শ্রীদেবীর (Sridevi) আচমকা মৃত্যুর খবরে। তারপরে কেটে গেছে প্রায় সাড়ে ৫ বছর। এই প্রথম স্ত্রীয়ের মৃত্যু নিয়ে মুখ খুললেন প্রযোজক বনি কপূর (Boney Kapoor)। সেই সময়ে অভিযোগ ওঠে শ্রীদেবীর মৃত্যুর জন্য দায়ী তিনিই। এবার উত্তর দিলেন সেই কথারই।

শ্রীদেবীর মৃত্যু নিয়ে প্রকাশ্যে প্রথম কথা বললেন বনি কপূর

চুপ ছিলেন এতদিন। তবে এই প্রথম স্ত্রীয়ের মৃত্যু নিয়ে মুখ খুললেন প্রযোজক বনি কপূর। শ্রীদেবীর মৃত্যুতে তাঁর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, উত্তর দিলেন সেগুলিরও। সম্প্রতি এক সাক্ষাৎকারে বনি জানান শ্রীদেবীর মৃত্যু 'দুর্ঘটনা' ছিল। দুবাই পুলিশের তদন্তের সময়, প্রযোজক জানান, তাঁকে একাধিক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় এবং ভারতীয় মিডিয়া এই মামলায় প্রবল চাপ সৃষ্টি করা হচ্ছে জেনেও শান্ত ছিলেন। 

বনি কপূর সাক্ষাৎকারে বলেন, 'ওঁর মৃত্যু স্বাভাবিক ছিল না, এটি দুর্ঘটনাজনিত মৃত্যু ছিল। আমি এই ব্যাপারে মুখ না খোলার সিদ্ধান্ত নিয়েছিলাম কারণ আমি ওই বিষয় নিয়েই একসঙ্গে ২৪ ঘণ্টা বা ৪৮ ঘণ্টা ধরে কথা বলতাম যখন তদন্ত চলছিল আর আমাকে জেরা করা হত। সেভাবেই আমি দুবাই পুলিশের থেকে ক্লিন চিট পাই। এমনকী, আমাকে আধিকারিকেরা বলেই দিয়েছিলেন যে এসব সহ্য করতেই হবে আমাকে কারণ ভারতীয় মিডিয়া থেকে প্রবল চাপ আসছিল। আমি যদিও জানাই বারবার যে আমি যা বলছি তার বাইরে নতুন করে কিছু বলার নেই। তারপর তাঁরাও বুঝতে পারেন যে কোনও মিথ্যা কথা ছিল না। আমাকে সমস্ত পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, এমনকী 'লাই ডিটেক্টর টেস্ট' আর সমস্তও। এবং তারপর, অবশ্যই, রিপোর্ট আসে যেখানে পরিষ্কার উল্লেখ করা হয় যে ডুবে গিয়ে দুর্ঘটনাজনিত কারণেই মৃত্যু হয়েছে।'

এরপর স্ত্রীয়ের স্বাস্থ্য নিয়ে কথা বলেন বনি। ক্র্যাশ ডায়েটের কথাও জানান। তিনি বলেন, 'ও প্রায়ই না খেয়ে থাকত, সুন্দর দেখতে থাকতে চাইত। তাঁকে যেত রোগা, তীক্ষ্ণ ও সঠিক শেপে দেখায় সে ব্যাপারে নিখুঁত ছিল, যাতে পর্দায় তাঁকে ভাল দেখতে লাগে।'

বনি কপূর আরও বলেন, 'ইংলিশ ভিংলিশ' অভিনেত্রী নাকি একসময় ৪৬ থেকে ৪৭ কেজি ওজন ঝরিয়েছিলেন। বনি কপূরের কথায়, 'আমার সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে একাধিকবার অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন এবং ডাক্তার বারবার বলতেন নিম্ন রক্তচাপের সমস্যা আছে। এত কঠিন ডায়েট যেখানে নুন খাওয়া বন্ধ সেটা করতে বারণ করতেন। কিন্তু দুর্ভাগ্য। পরে শ্রীদেবীর মৃত্যুর পর নাগার্জুনা শ্রদ্ধা জানাতে এসেছিলেন, এবং তিনি বলেন যে একটা সিনেমার সময় তিনি ক্র্যাশ ডায়েট করছিলেন এবং সেই কারণে বাথরুমে পড়ে গিয়ে দাঁত ভেঙে ফেলেছিলেন।'

বনি কপূর জানান ডায়েট নিয়ে শ্রীদেবীর যে এই কড়াকড়ি আছে তা বিয়ের পর জানতে পেরেছিলেন তিনি এবং স্ত্রী যেন খাবারে নুন দিয়ে খান, সেটা বারবার তাঁকে বলার জন্য ডাক্তারদের অনুরোধ করতেন তিনি। 

আরও পড়ুন: Shantanu Maheshwari Exclusive: গাড়ি ভাড়া করে দক্ষিণে ঠাকুর দেখা, রাস্তায় বাঁশের ব্যারিকেড, পুজোর স্মৃতিতে ডুব কুমোরটুলির ছেলে শান্তনুর

রিপোর্ট অনুযায়ী, শ্রীদেবী ২০১৮ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দুবাইয়ের হোটেলের বাথটাবে ডুবে। পারিবারিক বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে সকলেই তাঁরা দুবাই গিয়েছিলেন। শ্রীদেবীর দুই কন্যা জাহ্নবী ও খুশি। তাঁরা দুজনেই বলিউডের অভিনেত্রী। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget