এক্সপ্লোর

Brahmastra Motion Poster: স্ফুলিঙ্গের মাঝে একা রণবীর, ‘ব্রহ্মাস্ত্র’ ছবির ফার্স্ট লুক সামনে আনলেন অমিতাভ

Brahmastra Motion Poster: ছবিটি পরিচালনা করছে অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukherji)। রণবীরের অন্যতম কাছের বন্ধু তিনি। অমিতাভ এবং রণবীরের সঙ্গে ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে রয়েছেন আলিয়া ভট্ট (Alia Bhatt)।

মুম্বই: চার বছর আগে ঘোষণা হয়েছিল ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra) ছবির। এত দিনে সামনে এল ছবির ‘ফার্স্ট লুক’। মঙ্গলবার রণবীর কপূরকে (Ranbir Kapoor) নিয়ে তৈরি ছবির ‘ফার্স্ট লুক’ সামনে এনেছেন স্বয়ং অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। টুইটারে সেটি সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। বুধবার ছবির মোশন পোস্টার (Brahmastra Motion Poster) প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিগ বি।

এ দিন নিজের টুইটার হ্যান্ডলে রণবীরকে নিয়ে তৈরি ১৯ সেকেন্ডের ‘ফার্স্ট লুক’ (Brahmastra First Look) সামনে আনেন অমিতাভ। তাতে দু’হাত ছড়িয়ে স্ফুলিঙ্গের মাঝে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে  রণবীরকে। ব্যাকগ্রাউন্ডে বজ্রগম্ভীর স্বরে অমিতাভকে বলতে শোনা যায়, ‘‘যুদ্ধের শঙ্খধ্বনিতে কেঁপে উঠবে ধরণী। সমাপ্তির আরম্ভ হতে চলেছে। জেগে উঠছে ব্রহ্মাস্ত্র।’’

ছবির ‘ফার্স্ট লুক’ প্রকাশ করে এ দিন অমিতাভ লেখেন, ‘সকলের সঙ্গে ব্রহ্মাস্ত্র ভাগ করে নেওয়ার যাত্রা শুরু হল। প্রেম...আলোক...অগ্নি’।

ব্রহ্মাস্ত্র ছবিটি পরিচালনা করছে অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukherji)। রণবীরের অন্যতম কাছের বন্ধু তিনি। অমিতাভ এববং রণবীরের সঙ্গে ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে রয়েছেন আলিয়া ভট্ট (Alia Bhatt)। ছবিতে খলনায়িকার ভূমিকায় দেখা যাবে মৌনী রায়কে (Mouni Roy)। এ ছাড়াও ডিম্পল কাপাডিয়া (Dimple Kapadia) এবং দক্ষিণী তারকা নাগার্জুনকে (Nagarjuna Akkineni) গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। [tw]

‘ব্রহ্মাস্ত্র’ ছবিটিকে সুপারহিরো ছবি বলার পক্ষপাতী পরিচালক। কর্ণ জোহর (Karan Johar) ছবিটির প্রযোজক। ২০১৭-র অক্টোবরে কর্ণই ছবির ঘোষণা করেন টুইটারে। ছবির আরও দু’টি সিকোয়েল বানানোর পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি। পরিচালক অয়ন দীর্ঘ ছ’বছর ধরে এই ছবির গল্প বুনেছেন। 

শুরুতে ছবির নাম ‘ড্রাগন’ রাখার পরিকল্পনা ছিল। কিন্তু ভারতের প্রাচীন সংস্কৃতির সঙ্গে সাযুজ্য রেখে ছবির নাম রাখা হয় ‘ব্রহ্মাস্ত্র’। 

কিন্তু শুরু থেকেই ছবির মুক্তি নিয়ে টালবাহানা চলছে। প্রথমে ২০১৯ সালের ১৫ আগস্ট ছবিটি মুক্তি পাবে বলে ঘোষণা হয়। পরে তা পিছইয়ে ওই বছর বড়দিনে রাখা হয়। তার পর ২০২০-র ৪ ডিসেম্বের ছবিমুক্তির দিন চূড়ান্ত করা হয়। কিন্তু করোনার জেরে পিছোতে পিছোতে আপাতত ২০২২-এর বড়দিনকে ছবিমুক্তির জন্য বেছে নেওয়া হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget