এক্সপ্লোর

Bunty Aur Babli 2 Box Office: বক্স অফিসে কেমন ব্যবসা করল 'বান্টি অউর বাবলি টু'? কতটা টেক্কা দিতে পারল 'সূর্যবংশী'কে?

ছবিতে দীর্ঘ বারো বছর পর স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে সেফ আলি খান এবং রানি মুখোপাধ্যায়কে। সঙ্গে নতুন জুটি সিদ্ধান্ত চতুর্বেদী এবং শর্বরী ওয়াঘ।এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে পঙ্কজ ত্রিপাঠিকে

মুম্বই: ছবি তৈরি হয়ে গিয়েছে বহুদিন। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সিনেমাহল বন্ধ থাকায় আটকে ছিল মুক্তি। মহারাষ্ট্র সরকার সিনেমাহল খোলার ঘোষণার পরই ছবি মুক্তির ঘোষণা করে অন্যান্য পরিচালক-প্রযোজকদের মতো যশরাজ ফিল্মস। সেই অনুযায়ী গত শুক্রবার সিনেমাহলে মুক্তি পেয়েছে 'বান্টি অউর বাবলি টু' (Bunty Aur Babli 2)। ছবিতে দীর্ঘ বারো বছর পর স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে সেফ আলি খান (Saif Ali Khan) এবং রানি মুখোপাধ্যায়কে (Rani Mukerji)। সঙ্গে নতুন জুটি সিদ্ধান্ত চতুর্বেদী এবং শর্বরী ওয়াঘ। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে বলিউডের আর এক জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠিকে। এত বড় বড় তারকা নিয়ে বক্স অফিসে কেমন ব্যবসা করতে শুরু করেছে 'বান্টি অউর বাবলি টু'?

করোনা পরিস্থিতির কারণে মুক্তি আটকে ছিল পরিচালক রোহিত শেট্টির ছবি 'সূর্যবংশী'ও। দীপাবলিতে মুক্তি পায় সেই ছবি। মুখ্য চরিত্রে দর্শক পেয়েছে জনপ্রিয় জুটি অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফকে। সঙ্গে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে অজয় দেগন এবং রণবীর সিংহকে। রোহিত শেট্টির কপ ইউনিভার্সের মাল্টিস্টারার ছবি সিনেমাহলে মুক্তি পেতেই লাভের মুখ দেখেছে। বক্স অফিসে শুরু থেকেই দারুণ ব্যবসা করেছে 'সূর্যবংশী'। প্রায় ২০০ কোটির ক্লাবে পৌঁছেও গিয়েছে। কিন্তু শুরু থেকেই তেমন ব্যবসা করতে পারল না 'বান্টি অউর বাবলি টু'। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবির বক্স অফিস কালেকশন জানিয়েছেন। তিনি জানান, শুক্রবার সেফ-রানি জুটির এই ছবি ব্যবসা করেছে ২.৬০ কোটি টাকার, শনিবার ২.৫০ কোটি টাকার এবং রবিবার ৩.২০ কোটি টাকার। অর্থাৎ, মুক্তি পাওয়ার তিন দিনের মধ্যে ছবির মোট বক্স অফিস কালেকশন ৮.৩০ কোটি টাকা। 

আরও পড়ুন - Amitabh on Bob Biswas Trailer: 'বব বিশ্বাস'-র হাড়হিম করা ট্রেলারে অভিষেককে দেখে কী বললেন অমিতাভ বচ্চন?

সূত্রের খবর, ২০০৫ সালে মুক্তি পাওয়া 'বান্টি অউর বাবলি' ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন অভিষেক বচ্চন এবং রানি মুখোপাধ্যায়। সেই ছবিও প্রথম সপ্তাহের শেষে ব্যবসা করেছিল ৮.৭৫ কোটি টাকার। ফলে প্রথম ছবির সপ্তাহান্তের বক্স অফিস কালেকশনকেও এখনও টেক্কা দিতে পারেনি 'বান্টি অউর বাবলি টু'। ছবির শুরুর বক্স অফিস কালেকশন আশা জাগাতে পারল না ছবি নির্মাতাদের মনে। 

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget