এক্সপ্লোর

Amitabh on Bob Biswas Trailer: 'বব বিশ্বাস'-র হাড়হিম করা ট্রেলারে অভিষেককে দেখে কী বললেন অমিতাভ বচ্চন?

পরিচালক সুজয় ঘোষের কন্যা দিয়া অন্নপূর্ণা ঘোষের পরিচালনায় মুখ্য চরিত্রে 'ভয়ঙ্কর খুনি' 'বব বিশ্বাস'। তবে, এবার আর অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় নন, 'বব বিশ্বাস'-র চরিত্রে দর্শক দেখবেন অভিষেক বচ্চনকে।

মুম্বই: 'নমস্কার... এক মিনিট'। পরিচালক সুজয় ঘোষের 'কাহানি' ছবিতে এই একটা ডায়লগই ভীতি  ধরিয়ে দিয়েছিল দর্শকের মনে। হাড়হিম করা থ্রিলারকে আরও ভয়ঙ্কর করে তুলেছিলেন 'বব বিশ্বাস'। সাদামাটা ছাপোষা দেখতে একটি লোক যখন 'নমস্কার... এক মিনিট' বলার পরই বন্দুক বের করে সামনের মানুষটিকে হত্যা করতে পারে, এমন দৃশ্য দেখার পর দর্শকের শরীর দিয়ে ভয়ের চোরা স্রোত বেয়ে যাবে নিঃসন্দেহে। এবার পরিচালক সুজয় ঘোষের কন্যা দিয়া অন্নপূর্ণা ঘোষের পরিচালনায় মুখ্য চরিত্রে আসতে চলেছেন সেই 'ভয়ঙ্কর খুনি' 'বব বিশ্বাস' (Bob Biswas)। তবে, এবার আর অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় নন, 'বব বিশ্বাস'-র চরিত্রে দর্শক দেখবেন অভিষেক বচ্চনকে। সদ্যই নেট দুনিয়ায় মুক্তি পেয়েছে 'বব বিশ্বাস' ছবির ট্রেলার। যেখানে একেবারেই অন্যরূপে ধরা দিয়েছেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। আর ছেলেকে এমন রূপে দেখে কী বলছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)?

অভিষেক বচ্চনের 'বব বিশ্বাস' ছবির ট্রেলার দেখে ছেলেকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অমিতাভ বচ্চন। এদিন নিজের টুইটার হ্যান্ডলে ছেলের প্রতি প্রশংসা ভরিয়ে দিয়েছেন তিনি। অমিতাভ বচ্চন লেখেন, 'বব বিশ্বাস-এ অভিষেককে দেখে প্রশংসা না করে পারছি না।' তিনি আরও লেখেন, 'আমি গর্বের সঙ্গে বলতে পারি যে, তুমি আমার ছেলে।' ছেলের প্রতি প্রশংসা ভরিয়ে দেওয়ার সঙ্গে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'বব বিশ্বাস' ছবির ট্রেলার পোস্ট করেছেন অমিতাভ বচ্চন।

আরও পড়ুন - Shilpa-Raj Wedding Anniversary: রাজ-শিল্পার বিবাহবার্ষিকীতে বিশেষ বার্তা শমিতা শেট্টির

অমিতাভ বচ্চনের ছেলে হওয়ার কারণে নেপোটিজমের বিতর্ক পিছু ছাড়েনি অভিষেক বচ্চনের। এর আগে 'গুরু' এবং আরও অনেক ছবিতে অভিষেক বচ্চনের অভিনয় দক্ষতা দেখেছে দর্শক। আবার ফের নতুন ছবিতে দর্শকদের মাতিয়ে দিতে আসছেন তিনি। ছবি মুক্তির আগেই তিনি বাবার কাছ থেকে যে প্রশংসা পেলেন, তাতে তিনিও আপ্লুত। কমেন্টে অমিতাভ বচ্চনকে উত্তরও দিয়েছেন অভিনেতা।

প্রসঙ্গত, আগামী ৩ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে 'বব বিশ্বাস'। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংহকে। যদিও ছবিটি সিনেমাহলে নয়, মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

S. Janaki Passes Away : প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
ED Raids at Shekhar Suman Aide: অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!

ভিডিও

Anubrata Mondal:
Nirmal Ghosh:
TMC News:
TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget