এক্সপ্লোর

Anu Agarwal: 'আশিকি' নায়িকা অনু আগরওয়ালের এখনকার ছবি দেখলে চিনতে পারবেন তো?

এই ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান অভিনেতা রাহুল রয় ও অভিনেত্রী অনু আগরওয়াল। কিন্তু জানেন কি অনু আগরওয়ালকে (Anu Agarwal) এখন কেমন দেখতে হয়েছে? চিনতে পারবেন তো দেখলে?

মুম্বই: নয়ের দশকের একেবারে শুরুতে মুক্তি পায় বলিউড ছবি 'আশিকি'। পর্দায় মুখ্য চরিত্রে রাহুল রয় (Rahul Roy) এবং অনু আগরওয়াল (Anu Agarwal)। প্রেমের গল্প আর বেশ কিছু হিট গানের উপর নির্ভর করে তৈরি এই ছবি মুক্তি পাওয়ার পর থেকে দুলে ওঠে আসমুদ্র হিমাচল। ছবির প্রত্যেকটি গান হিট। ছবির পাশাপাশি ছবির গান আলাদাভাবে জনপ্রিয়তা লাভ করে। এই ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান অভিনেতা রাহুল রয় ও অভিনেত্রী অনু আগরওয়াল। কিন্তু জানেন কি অনু আগরওয়ালকে এখন কেমন দেখতে হয়েছে? চিনতে পারবেন তো দেখলে?

বলিউডে অভিনেত্রী অনু আগরওয়ালের জার্নি দীর্ঘ নয়। হাতে গোনা কয়েকটি ছবিতে অভিনয় করেন। কিন্তু যখনই তিনি বলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে চলেছেন, তখনই ভয়াবহ এক দুর্ঘটনার সম্মুখীন হন। জানা যায়, ১৯৯৭ সালে তিনি বিহারের এক যোগাসন স্কুলের সঙ্গে যুক্ত হন। ১৯৯৯ সালে মুম্বই ফেরার পথে এক ভয়াবহ দুর্ঘটনার মুখো পড়েন অনু আগরওয়াল। দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে, তার পর ২৯ দিন কোমায় ছিলেন অভিনেত্রী। প্রথম জীবনের কিছুই মনে থাকে না তাঁর। ২০০১ সাল নাগাদ সন্ন্যাসিনী হয়ে যান অনু আগরওয়াল। মুম্বইতে একাই থাকতে শুরু করেন অভিনেত্রী। দীর্ঘ চিকিৎসা, যোগাভ্যাসের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। দুর্ঘটনায় অনু আগরওয়ালের চেহারা সম্পূর্ণ বদলে যায়। 

আরও পড়ুন - Bhagyashree Birthday: 'ম্যায়নে পেয়ার কিয়া' ছবির শ্যুটিং করতে গিয়ে কেন কান্নায় ভেঙে পড়েন ভাগ্যশ্রী?

বর্তমানে 'আশিকি' অভিনেত্রী অনু আগরওয়াল একজন যোগা থেরাপিস্ট, লেখিকা এবং মোটিভেশনাল স্পিকারের কাজ করেন। সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় থাকেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নানা ছবি ভিডিও শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে। কিন্তু তাঁর বর্তমান চেহারা দেখে চমকে ওঠেন বহু মানুষ। একটা দুর্ঘটনা তাঁর জীবন কতটা বদলে দিয়েছে, তা সেই সমস্ত ছবি দেখে বোঝার চেষ্টা করেন নেট নাগরিকরা। 'আশিকি' ছাড়াও, হিন্দি ও অন্যান্য ভাষার বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন অনু আগরওয়াল।

সেরা শিরোনাম

Vande Mataram: পিতৃতন্ত্র গুঁড়িয়ে দিতে বলায় রাহুল গাঁধীকে ‘বন্দেমাতরম’ গাওয়ার চ্যালেঞ্জ, বিজেপি সাংসদের মন্তব্যে হতবাক হৃতিক রোশন
পিতৃতন্ত্র গুঁড়িয়ে দিতে বলায় রাহুল গাঁধীকে ‘বন্দেমাতরম’ গাওয়ার চ্যালেঞ্জ, বিজেপি সাংসদের মন্তব্যে হতবাক হৃতিক রোশন
Bollywood News: বিয়ের আগেই মা হতে চেয়েছিলেন, IVF করিয়েছিলেন দু’-দু’বার, খোলসা করলেন বলিউড নায়িকা
বিয়ের আগেই মা হতে চেয়েছিলেন, IVF করিয়েছিলেন দু’-দু’বার, খোলসা করলেন বলিউড নায়িকা
Bigg Boss Bangla: 'ও টোপ দিয়ে ডাকে', Bigg Boss-এ 'বন্ধু' দুর্নিবারকে নিয়ে বিস্ফোরক দাবি নিরঞ্জনের, চোখে জল গায়কের
'ও টোপ দিয়ে ডাকে', Bigg Boss-এ 'বন্ধু' দুর্নিবারকে নিয়ে বিস্ফোরক দাবি নিরঞ্জনের, চোখে জল গায়কের
SRFTI Chaos: 'সচেতন না হলে দেশের কাছে আমাদের ভাবমূর্তি খারাপ হবে', ফেসবুকে ক্ষোভ পরিচালক কৌশিকের
'সচেতন না হলে দেশের কাছে আমাদের ভাবমূর্তি খারাপ হবে', ফেসবুকে ক্ষোভ পরিচালক কৌশিকের

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget