এক্সপ্লোর

Buddhadeb Bhattacharjee Demise: মঞ্চ থেকে শুরু করে অ্যালবাম রিলিজ়.. রাজনীতির বাইরে বুদ্ধবাবুর কথায় শঙ্কর, চন্দন, বাবুল

Memory of Buddhadeb Bhattacharjee: আজ বুদ্ধবাবুকে দেখতে এসে চন্দন সেন বলেন, 'এই ১৩ বছরে মানুষ বুঝতে পেরেছেন বাংলার মানুষ কী ভুল করেছেন ওঁর সঙ্গে। এ তারই ফল'

কলকাতা: আজ আর তাঁর কোনও বার্তা দেওয়ার নেই। কিছু শোনার নেই। কিন্তু তাঁকে শেষবারের মতো দেখার জন্য আজ লোকে লোকারণ্য আলিমুদ্দিন স্ট্রিট। আজ শেষশয্যায় শুয়ে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। আর তাঁকে দেখার জন্য যেমন সাধারণ মানুষের ভিড় জমেছে, তেমনই হাজির হয়েছেন অনেক অরাজনৈতিক মানুষও। এসেছেন বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত মানুষ থেকে শুরু করে বিরোধী শিবিরও প্রচুর মানুষেরা এসেছেন আলিমুদ্দিন স্ট্রিটে। 

আজ বুদ্ধবাবুকে দেখতে এসে চন্দন সেন বলেন, 'এই ১৩ বছরে মানুষ বুঝতে পেরেছেন বাংলার মানুষ কী ভুল করেছেন ওঁর সঙ্গে। এ তারই ফল। এই জনসমুদ্র কিছুই না, এর পরে আর রাস্তা দেখা যাবে না।' শঙ্কর চক্রবর্তী বলছেন, 'কেমন আছো, কী খবর.. এর বাইরে কথা হয়নি কখনও। একবার মনে আছে, উনি তখন প্রথম মুখ্যমন্ত্রী হয়েছেন। আমি মঞ্চে উঠে 'পরিচয়' কবিতাটা আবৃত্তি করেছিলাম। আবৃত্তি শেষ করার পরে নেমে যখন বসলাম, বুদ্ধবাবু আমায় বলেছিলেন, 'এটা আমি বলব ভেবেছিলাম, তুমিই তো বলে দিলে।' আমি বলেছিলাম, আপনার তো বলার অনেক কিছু রয়েছে। উনি একাধারে লেখক ও নাট্যকার। ওঁর লেখা নাটক অভিনীত হয়েছিল। একসময়ে দলের মধ্যে মনোমালিন্য সত্ত্বেও উনি চেষ্টা করেছিলেন ভাল কিছু করার। রাজ্যে উনি শিল্প আনতে চেয়েছিলেন কিন্তু তা করে যেতে পারেননি। এই মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। '

এদিন হাজির ছিলেন বাবুল সুপ্রিয়ও। তিনিও প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষযাত্রায় সামিল হতে এসেছিলেন আলিমুদ্দিন স্ট্রিটে। বাবুল বলছেন, 'এখানে এসেছি খুব ব্যক্তিগত একটা জায়গা থেকে। ২০১০ সাল নাগাদ আমার একটা অ্যালবাম মুক্তি পেয়েছিল 'যদি জানতেম' বলে। আমি অনুরোধ করতে গিয়েছিলাম তিনি যদি আমার অ্যালবামটা রিলিজ করে দেন। খুব খুশি হয়েই রাজি হয়েছিলেন উনি। আমায় ডেকে নিয়েছিলেন আলিমুদ্দিন স্ট্রিটে। ব্যক্তি বুদ্ধবাবু সিনেমা দেখতেন, গান শুনতেন, সংস্কৃতি সম্পর্কে ভীষণ ওয়াকিবহাল একটা মানুষ ছিলেন, তাঁর রাজনৈতিক পরিচয় বাদ রেখে, মানুষ বুদ্ধবাবুকে শ্রদ্ধা জানানোর জন্যই আজ আমার এখানে আসা। বাম আন্দোলনে যে সাত মহারথীর কথা বলা হয়, উনি তাঁদের মধ্যেই একজন। বুদ্ধবাবুর চলে যাওয়াটা একটা অপূরণীয় ক্ষতি।

আরও পড়ুন: Aditi Roy on Parineeta: বার বার নিভে যাচ্ছে মোমবাতির আলো, 'পরিণীতা'-র শ্যুটিং করতে গিয়ে কী ঘটেছিল? জানালেন পরিচালক

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget