এক্সপ্লোর

Chennai Weather: চেন্নাইতে প্রবল বর্ষণ, বানভাসি রজনীকান্তের বিলাসবহুল বাংলো

Chennai Rain: জানা গিয়েছে রজনীকান্তের বাড়ি থেকে জল বের করে দেওয়ার কাজ চলছে এখন। তাদের বাড়ির সমস্ত কর্মচারীরা সতর্কতা অবলম্বন করেছেন এবং বন্যার কারণে বাড়িতে যাতে খুব একটা ক্ষতি না হয় সেদিকে নজর রাখছেন।

Chennai Rain: চেন্নাইতে বিগত কয়েকদিন ধরে প্রবল বর্ষণের ফলে রাস্তাঘাটে জল জমে গিয়েছে এবং প্লাবিত (Chennai Rain) হয়েছে বহু এলাকা। এমনকী দক্ষিণী মহাতারকা রজনীকান্তের (Rajinikanth) বাংলোও এই বানভাসি থেকে রক্ষা পায়নি। সূত্র অনুসারে রজনীকান্তের বিলাসবহুল বাংলোতেও জল ঢুকেছে।

জল ঢুকেছে রজনীকান্তের বাংলোয়

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে রজনীকান্তের বাড়ি থেকে জল বের করে দেওয়ার কাজ চলছে এখন। তাদের বাড়ির সমস্ত কর্মচারীরা সতর্কতা অবলম্বন করেছেন এবং বন্যার কারণে বাড়িতে যাতে খুব একটা ক্ষতি না হয় সেদিকে নজর রাখছেন। বাড়ির সুরক্ষার জন্য যারপরনাই চেষ্টা করছেন রজনীকান্ত। এখনও পর্যন্ত যদিও আনুষ্ঠানিকভাবে রজনীকান্ত সেভাবে কিছু জানাননি যে জল নেমে গিয়েছে বা তাঁর বাড়ি বন্যার হাত থেকে সম্পূর্ণ সুরক্ষিত ইত্যাদি তথ্য।

চেন্নাইয়ের একটি অভিজাত এলাকা পোয়েস গার্ডেনে রয়েছে রজনীকান্তের বাড়ি, বলা ভাল এই বিলাসবহুল বাংলো। এই শহরের অন্যতম বিখ্যাত ল্যান্ডমার্ক হল তাঁর এই বাড়ি। এই এলাকাটি অত্যন্ত উচ্চ মানের নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা। অন্য আরও বিখ্যাত তারকা ও শিল্পপতিরাও এখানে থাকে। শুধু রজনীকান্তই নন, এই বন্যার কারণে সমস্যায় পড়েছে সকল এলাকাবাসী।

রাস্তায় জল জমে গিয়েছে চেন্নাইতে

চেন্নাইতে প্রবল বর্ষণের কারণে প্রচুর গাছ উপড়ে গিয়েছে আর সেই কারণে রাস্তা বন্ধ হয়ে বন্যার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে। বহু বিমানও বাতিল করা হয়েছে। রেললাইনও বন্যা কবলিত, আর তাই বহু ট্রেনও বাতিল করা হয়েছে বৃষ্টির কারণে।

এই ছবিতে অভিনয়ে দেখা যাবে রজনীকান্তকে

রজনীকান্তের সাম্প্রতিক অভিনয়ের কথা বলতে হলে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত 'ভেট্টিয়ান'-এর কথা বলতে হয়। ১০ অক্টোবর মুক্তি পেয়েছে এই ছবি। এরপরে 'কুলি' নামের একটি ছবিতেও তাঁকে দেখা যাবে। এই ছবির শ্যুটিং চলছে। এই বছরে এর মধ্যেই লাল সেলাম, জেলার, দরবার, পেট্টা ২.০, কালা ইত্যাদি ছবিতে অভিনয় করেছেন রজনীকান্ত।

রজনীকান্তের শারীরিক অবস্থা

কিছুদিন আগেই শ্যুটিংয়ের মাঝেই হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রজনীকান্ত। জানা গিয়েছিল তাঁর হৃদপিণ্ড থেকে নিঃসৃত প্রধান রক্তনালী ফুলে যাওয়ায় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ৩০ সেপ্টেম্বর চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। হাসপাতালের তরফে গত ১ অক্টোবর অর্থাৎ হাসপাতালে অভিনেতার ভর্তির পরদিন বিবৃতি প্রকাশ করে বলা হয়, 'শ্রী রজনীকান্তকে ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে গ্রীমস রোডের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর হৃৎপিণ্ড থেকে বের হওয়া প্রধান রক্তনালীতে (মহাধমনী) একটি ফোলাভাব ছিল, যা একটি নন সার্জিক্যাল, ট্রান্সক্যাথেটার পদ্ধতি দ্বারা চিকিত্সা করা হয়েছে।

আরও পড়ুন: Smriti Irani: ১৫ বছর পরে ছোটপর্দায় ফিরছেন স্মৃতি ইরানি ? এই জনপ্রিয় শো-তে থাকবে নজর !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget