এক্সপ্লোর

Smriti Irani: ১৫ বছর পরে ছোটপর্দায় ফিরছেন স্মৃতি ইরানি ? এই জনপ্রিয় শো-তে থাকবে নজর !

Smriti Irani TV Comeback: জানা গিয়েছে জনপ্রিয় ধারাবাহিক 'অনুপমা'-তে (Anupamaa Serial) একটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যাবে স্মৃতি ইরানিকে। তবে অভিনেত্রী এ ব্যাপারে এখনও কিছুই জানাননি।

মুম্বই: হিন্দি ধারাবাহিকের জগতে আজ থেকে ১৫ বছর আগে 'কিঁউকি সাঁস ভি কভি বহু থি' ধারাবাহিকের হাত ধরে খ্যাতির শীর্ষে উঠেছিলেন স্মৃতি ইরানি (Smriti Irani)। এই ধারাবাহিকও তুমুল জনপ্রিয় হয়েছিল সেই সময়। এবারে ১৫ বছর পরে আবার টেলিভিশনের পর্দায় ফিরছেন তিনি। জানা গিয়েছে জনপ্রিয় ধারাবাহিক 'অনুপমা'-তে (Anupamaa Serial) একটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যাবে স্মৃতি ইরানিকে।

এমনকী এও জানা গিয়েছে হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী রূপালি গাঙ্গুলির সঙ্গে স্ক্রিন শেয়ার করতেও দেখা যাবে তাঁকে। অনুরাগীদের কাছে এই দুই খ্যাতনামা শিল্পীকে একত্রে দেখতে পাওয়া খুবই আশ্চর্যের ব্যাপার। তবে এই শো-তে যে স্মৃতি ইরানি অভিনয় করছেন, তা নিয়ে এখনও কোনো সঠিক আপডেট পাওয়া যায়নি। স্মৃতি ইরানিও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেননি।

'অনুপমা' ধারাবাহিকে সম্প্রতি ১৫ বছরের একটি লিপ এসেছে। বহু নতুন নতুন চরিত্রদের দেখা যাচ্ছে পর্দায়। আবার বহু পুরনো অভিনেতা-অভিনেত্রী এই ধারাবাহিকে অভিনয় ছেড়ে দিয়েছেন। রুপালি গাঙ্গুলি, অরবিন্দ বৈদ্য এবং আলপনা বুচ এখনও চুটিয়ে অভিনয় করে চলেছেন এই ধারাবাহিকে। নির্মাতারা এই শো-কে জনপ্রিয় ও আনন্দদায়ক করে তুলতে নানারকমভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এই অভিনেতা-অভিনেত্রীরা ছেড়ে দিয়েছেন অভিনয়

দেখা গিয়েছে 'অনুপমা' ধারাবাহিকে এই লিপের কারণে বহু অভিনেতা-অভিনেত্রী ছেড়ে দিয়েছেন কাজ। এই তালিকায় আছেন সুধাংশু পাণ্ডে, মদালসা শর্মা, নিধি শাহ, নিশি সাক্সেনা, গৌরব শর্মা, কুনওয়ার অমর সিং ও ভাটনগর প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা 'অনুপমা' ধারাবাহিকে আর অভিনয় করছেন না। এখন এই ধারাবাহিকে আধ্যার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে আলিশা পরভীনকে। আধ্যার ভালবাসার কাহিনি এই শোয়ে দেখানো হচ্ছে। এই ধারাবাহিকে আলিশার বিপরীতে দেখা যাচ্ছে শিবম খাজুরিয়াকে।

স্মৃতি ইরানির অভিনয়জীবন

১৯৯৮ সালে মিস ইন্ডিয়া বিউটি পেজেন্ট প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন স্মৃতি ইরানি। এছাড়াও সেই সময় বোলিয়াঁ নামের একটি গানে তাকে দেখা যায়। ২০০০ সালে অভিনয় জীবন শুরু করেন স্মৃতি ইরানি। 'আতীশ' ও 'হাম হ্যায় কাল আজ অউর কাল' ছবিতে তাঁকে অভিনয় করতে দেখা যায়। পোয়েট্রিতেও কাজ করেছেন তিনি। একতা কাপুরের শো 'কিঁউকি সাঁস ভি কভি বহু থি' থেকেই তার জনপ্রিয়তা বাড়ে। এই ধারাবাহিকে তুলসীর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল স্মৃতি ইরানিকে। ২০০৭ সালে এই ধারাবাহিকে অভিনয় করা ছেড়ে দেন স্মৃতি। ২০০৮ সালে আবার একটি বিশেষ পর্বে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছিল।

আরও পড়ুন: Hoichoi Web Series: নতুন ওয়েব সিরিজে মিমি, চিরঞ্জিৎ, পরিমণি নিয়ে আসছেন 'রঙ্গিলা কিতাব'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget