এক্সপ্লোর

Chhaava: ৬ মাস ধরে প্রস্তুতি, ঘোড়ায় চড়া, তলোয়ার চালনায় ক্ষত-বিক্ষত শরীর ! কীভাবে শম্ভাজি মহারাজ হয়ে উঠলেন ভিকি ?

Chhaava Actor Vicky Kaushal: নিজের ইনস্টাগ্রামে ম্যাডক ফিল্মসের সঙ্গে একটি পোস্ট শেয়ার করেন ভিকি কৌশল যেখানে তিনি দীর্ঘ ৬ মাসের প্রস্তুতির কথা বিশদে জানান।

মুম্বই: লক্ষণ উতেকরের পরিচালনায় ছত্রপতি শম্ভাজি মহারাজের জীবন অবলম্বনে নির্মিত 'ছাবা'কে ঘিরে সারা দেশ জুড়ে এখন উত্তেজনা তুঙ্গে। প্রেক্ষাগৃহে হইহই করে চলছে 'ছাবা'। মাত্র ৩ দিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে 'ছাবা' (Chhaava)। ভিকি কৌশল, রশ্মিকা মন্দানা সহ আরও বহু অভিনেতা অভিনেত্রীর চমক রয়েছে এই ছবিতে এবং সবথেকে বেশি নজর কেড়েছে ভিকি কৌশলের (Vicky Kaushal) অভিনয়। দীর্ঘ ৬ মাস ধরে প্রস্তুতি নিয়ে শম্ভাজি মহারাজ হয়ে উঠেছেন ভিকি কৌশল। কীভাবে নিজেকে তৈরি করলেন ? বিটিএস ভিডিয়োতে জানালেন সেই পর্দার আড়ালের প্রস্তুতির আখ্যান।

মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে ম্যাডক ফিল্মসের সঙ্গে একটি পোস্ট শেয়ার করেন ভিকি কৌশল যেখানে তিনি দীর্ঘ ৬ মাসের প্রস্তুতির কথা বিশদে জানান। ঘোড়ায় চড়া শেখা, অস্ত্রচালনা শিক্ষা, তারপর ক্রিউদের সঙ্গে অ্যাকশন (Vicky Kaushal) দৃশ্যের মহড়া সব মিলিয়ে খুবই কষ্টসাধ্য ছিল এই দিনগুলি, জানান ভিকি। তার কথায়, প্রতিদিন ৬-৭ ঘণ্টা করে মহড়া চলত। ভিকি জানান, প্রতিদিন বাড়ি ফেরার পরে তিনি আবিষ্কার করতেন নতুন নতুন জায়গায় ক্ষত হয়েছে, চোট (Chhaava) লেগেছে। শ্যুটের আগে সমস্ত ধরনের অ্যাকশন ট্রেনিং হচ্ছিল। আর তার কথায় এই ছবির শ্যুটিংয়ের দরুণ যে নিয়মানুবর্তিতা তার জীবনে এসেছে তা আগে ছিল না। শ্যুটিংয়ের বেশ কিছু দৃশ্য এই ক্লিপিংয়ে রাখা হয়েছে।

ভিকি কৌশল বলেন, 'আমাকে এই ছবির জন্য অনেকটা ওজন বাড়াতে হত, মাসল মাস বাড়াতে হত। লক্ষণ স্যার এই জন্য ডেকে এনেছিলেন দীনু স্যারকে আর কয়েক মাসের মধ্যেই তিনি বলেন যে ছাবাকে এবারে পেয়ে গেছি'। শিবাজী সাওয়ান্তের লেখা মরাঠি উপন্যাস 'ছাবা' অবলম্বনে এই ছবিটি (Chhaava) নির্মিত হয়েছে যেখানে ভিকি কৌশলের পাশাপাশি ইয়েসুবাঈয়ের ভূমিকায় রশ্মিকা মন্দানা, ঔরঙ্গজেবের ভূমিকায় অক্ষয় খান্না, জিনাত-উন-নিসা বেগমের চরিত্রে ডায়ানা পেন্টি, সোয়ারাবাঈয়ের চরিত্রে দিব্যা দত্ত, বিনীত কুমার সিং হয়েছেন কবি কলশ, হাম্ভীররাও মোহিতে হিসেবে দেখা যাবে আশুতোষ রানাকে।

ছবি মুক্তির পরেই প্রথম সপ্তাহে ১০০ কোটির ক্লাবে পৌঁছে যাওয়ায় মুম্বইয়ের বাবুলনাথ মন্দির দর্শনে যান ভিকি কৌশল। ইনস্টাগ্রামে তিনি সকল দর্শক-অনুরাগীকে ছত্রপতি শম্ভাজি মহারাজের মাহাত্ম্য উদযাপন করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।  

আরও পড়ুন: PVR-INOX Fined: সিনেমা হলেও বিজ্ঞাপন! জরিমানা করা হল PVR, INOX-কে, ক্ষতিপূরণ পেলেন যুবক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
Lopamudra Mitra: লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
Student Protest Viral Woman: একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?
একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget