এক্সপ্লোর

PVR-INOX Fined: সিনেমা হলেও বিজ্ঞাপন! জরিমানা করা হল PVR, INOX-কে, ক্ষতিপূরণ পেলেন যুবক

Viral News: অভিষেকের দাবি, সিনেমা দেখে বেরিয়ে কাজে বেরনোর কথা ছিল তাঁর।

বেঙ্গালুরু: গাঁটের কড়ি খরচ করে সিনেমা দেখতে গিয়েছিলেন। কিন্তু সেখানেও বিজ্ঞাপনের জ্বালায় অস্থির প্রাণ। ক্ষোভে তাবড় মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষের বিরুদ্ধেই মামলা করেছিলেন যুবক। সেই নিয়ে সকলে হাসাহাসি করলেও, আদালতের রায় তাঁর পক্ষেও গেল। মানসিক যন্ত্রণার ক্ষতিপূরণ বাবদ তাঁকে ৬৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল আদালত। (PVR-INOX Fined)

কর্নাটকের বেঙ্গালুরুর ঘটনা। দু’বছর আগে PVR, INOX কর্তৃপক্ষ এবং অনলাইন শো বুকিং সংস্থা BookMyShow-র বিরুদ্ধে মামলা করেছিলেন ৩০ বছর বয়সি এমআর অভিষেক। জানা গিয়েছে, ২০২৩ সালে ‘স্যাম বাহাদুর’ ছবিটি দেখতে BookMyShow থেকে তিনটি টিকিট বুক করেছিলেন তিনি। বিকেল ৪টে বেজে ৫ মিনিটে শো ছিল। ছবি শেষ হওয়ার কথা ছিল সন্ধে ৬.৩০ নাগাদ। (Viral News)

কিন্তু অভিষেকের দাবি, সিনেমা দেখে বেরিয়ে কাজে বেরনোর কথা ছিল তাঁর। কিন্তু সিনেমা শুরু হতেই ৪.৩০ বেজে যায়। কারণ সিনেমা শুরু হওয়ার আগে একের পর এক বিজ্ঞাপন, অন্য ছবির ট্রেলার চলতে থাকে। প্রায় আধঘণ্টা কেটে যায় সেখানেই। স্বভাবতই সিনেমা শেষ হতে আরও দেরি হয়ে যায়। আর তাতেই মামলা দায়ের করেন অভিষেক।

PVR, INOX এবং BookMyShow-র বিরুদ্ধে অভিযোগে অভিষেক জানান, ২৫ মিনিট ধরে বিজ্ঞাপন দেখিয়ে সময় নষ্ট করা হয়েছে তাঁর। মানসিক যন্ত্রণার মধ্যে গিয়ে যেতে হয়েছে তাঁকে।  অভিষেক জানান, ওই দিন আরও কাজ ছিল তাঁর। কিন্তু সিনেমা হল থেকে বেরোতেই দেরি হয়ে যায় তাঁর। ফলে প্রভূত ক্ষতির সম্মুখীন হতে হয়। শুধুমাত্র টাকা দিয়েও ক্ষতি পূরণ করা সম্ভব নয়। 

মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ এবং টিকিট বুকিং সংস্থার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগও তুলেছেন অভিষেক। তাঁর মতে, দর্শকদের বোকা বানানো হয়েছে। ছবির সময় এক দেখিয়ে, মতামতের তোয়াক্কা না করে বিজ্ঞাপন কার্যত ঠুসে দেওয়া হয় মুখে। 

বিষয়টি ক্রেতা সুরক্ষা আদালতে ওঠে। সেখানে আদালত জানায়, সময়ের অবশ্যই মূল্য আছে। সেই মতো PVR এবং INOX-কে অসৎ উপায়ে ব্যবসার জন্য ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি, অভিযোগকারীর মানসিক যন্ত্রণা এবং অন্য খাতে আরও ১৫ হাজার টাকা দেওয়ার নির্দেশ আসে। একই সঙ্গে PVR এবং INOX-কে ১ লক্ষ টাকা জরিমানা করে। অন্যের সময় নষ্ট করে নিজে লাভবান হওয়ার অধিকার কারও নেই বলে জানায় আদালত। পরিষ্কার বলা হয়, "২৫-৩০ মিনিট নেহাত কম সময় নয় যে বসে বসে নষ্ট করা যায়, যা দেখানো হবে দেখে যেতে হবে। অপ্রয়োজনীয় বিজ্ঞাপন দেখা সত্যিই কষ্টকর।"

এই গোটা মামলায় PVR-INOX জানিয়েছে, আইন অনুযায়ীই সচেতনতামূলক কিছু জিনিস দেখাতে হয় তাঁদের। সিনেমা দেখানোর আগে এবং মধ্যাহ্ন বিরতির সময় জনসচেতনতা মূলক বার্তা দেখাতে সবমিলিয়ে ১০ মিনিট খরচ করা যেতে পারে বলে যদিও জানিয়েছে আদালত। কিন্তু জরিমানা করা থেকে বিরত থাকেনি আদালত। ৩০ দিনের মধ্যে দুই সংস্থাকেই টাকা জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Metro Railway: দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
Metro Railway: দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
News Live Updates: এবার দুর্গাপুর-আসানসোল মেট্রোপথ নিয়ে সমীক্ষা শুরু
এবার দুর্গাপুর-আসানসোল মেট্রোপথ নিয়ে সমীক্ষা শুরু
E20 Petrol Contro : E20 পেট্রোল ব্যবহার করলে কত মাইলেজ কমবে ? এবার সংসদে বড় স্বীকারোক্তি সরকারের
E20 পেট্রোল ব্যবহার করলে কত মাইলেজ কমবে ? এবার সংসদে বড় স্বীকারোক্তি সরকারের
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget