এক্সপ্লোর

Abu Hena Rony: অগ্নিদগ্ধ মীরাক্কেল জয়ী আবু হেনা রনি

ঢাকার গাজিপুর মেট্রোপলিটন পুলিশের চার বছরপূর্তি উপলক্ষে অনুষ্ঠানে গিয়ে গ্যাস বেলুন বিস্ফোরণে অগ্নিদদ্ধ হয়েছেন তিনি।

ঢাকা: ভয়াবহ গ্যাস বেলুন বিস্ফোরণে অগ্নিদগ্ধ জনপ্রিয় কৌতুক শিল্পী আবু হেনা রনি (Abu Hena Rony)। ঢাকার গাজিপুর মেট্রোপলিটন পুলিশের চার বছরপূর্তি উপলক্ষে অনুষ্ঠানে গিয়ে গ্যাস বেলুন বিস্ফোরণে অগ্নিদদ্ধ হয়েছেন তিনি। তিনি ছাড়াও এই ঘটনায় আরও চারজন অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে।

গ্যাস বেলুন বিস্ফোরণে অগ্নিদগ্ধ আবু হেনা রনি-

সূত্র অনুযায়ী জানা গিয়েছে, গাজিপুর মেট্রোপলিটন পুলিশের চার বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানেই অংশ নিতে সেখানে গিয়েছিলেন মীরাক্কেল জয়ী কৌতুক অভিনেতা আবু হেনা রনি। সেই সময়ই সেখানে থাকা একটি গ্যাস বেলুন থেকে বিস্ফোরণ হয়। এই স্থানেই দাঁড়িয়েছিলেন আবু এবং আরও কয়েকজন ব্যক্তি। কয়েকজন পুলিশ কনস্টেবলও ছিলেন সেখানে। গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় আবু হেনা রনি এবং আরও কয়েকজন গুরুতরভাবে আহত হন। তাঁদের সকলকেই দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। জানা যাচ্ছে, বিস্ফোরণে আবু হেনা রনির শরীরের প্রায় ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক না হলেও যেহেতু তাঁর শরীরের পোড়ার পরিমাণ অনেকটাই বেশি, তাই সর্বক্ষণ তাঁদের নজরে রাখা হয়েছে।

আরও পড়ুন - Suhana Khan: দেখতে হুবহু একইরকম! শাহরুখ কন্যার 'হামসকল'কে দেখেছেন?

বিভিন্ন সূত্রে খবর, মঞ্চে ওড়ানোর জন্য বেশ কয়েকটি গ্যাস বেলুন রাখা ছিল। প্রধান অতিথি বেশ কয়েকবার সেগুলিকে ওড়ানোর চেষ্টা করেন। কিন্তু কোনও কারণবশত সেগুলি ওড়েনি। এরপর গ্যাস বেলুনগুলি মঞ্চের পিছন দিকে নিয়ে চলে যাওয়া হয়। এর কিছুক্ষণ পরই বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। দেখা যায়, বিস্ফোরণে ঘটনাস্থলে লুটিয়ে পড়েছেন আবু হেনা রনি সহ আরও কয়েকজন। দ্রুত তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। 

আবু হেনা রনির ম্যানেজারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আবু হেনা রনির অবস্থা আশঙ্কাজনক নয়। তবে, তাঁর শরীরের পোড়ার পরিমাণ বেশি রয়েছে। ২৫ শতাংশ পুড়ে গিয়েছে তাঁর। জানা যাচ্ছে আবু হেনা রনির সঙ্গে আরও এক পুলিশ কনস্টেবলের অগ্নিদগ্ধতার পরিমাণ বেশ বেশি। এছাড়াও আরও তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন এই বিস্ফোরণে। প্রত্যেকেই বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। 

আবু হেনা রনির অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় সোশ্যাল মিডিয়া জুড়ে পোস্টে ছেয়ে গিয়েছে। তাঁর অনুরাগীরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, এটাই প্রার্থনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget