এক্সপ্লোর

Anubhav Singh Bassi: 'অপশব্দের ব্যবহার', লখনউয়ে বাতিল কমেডিয়ান অনুভব সিং বাসসি- র শো

Comedian Anubhav Singh Bassi: ১৫ ফেব্রুয়ারি লখনউয়ের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে শো ছিল কমেডিয়ান অনুভব সিং বাসসি-র।

Anubhav Singh Bassi: অনুভব সিং বাসসি- এই কমেডিয়ান সোশ্যাল মিডিয়ার প্রায় সব মাধ্যমেই দারুণ জনপ্রিয়। সম্প্রতি তাঁর লখনউয়ের শো বাতিল হয়ে গিয়েছে। লখনউ পুলিশ আইনশৃঙ্খলা নষ্ট হওয়ার অনুমান করে অনুভব সিং বাসসি- র শো বাতিল করে দিয়েছে। উত্তরপ্রদেশের মহিলা কমিশনের ভাইস চেয়ারপার্সন অপর্ণা যাদব লখনউ পুলিশের ডিজিপি প্রশান্ত কুমারকে একটি চিঠি লিখেছেন। আর তার পরই বাতিল হয়েছে কমেডিয়ান বাসসি- র শো। ওই চিঠিতে অপর্ণা লিখেছিলেন পুলিশকে এটা নিশ্চিত করতে হবে যে ওই অনুষ্ঠানে মহিলাদের ব্যাপারে কোনও অসম্মানজনক, অপমানজনক কাজ করা যাবে, নয়তো শো বাতিল করতে হবে। ১৪ ফেব্রুয়ারি এই চিঠি পাঠানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, অনুভব এর আগের অন্যান্য পারফরম্যান্সে আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন। পাবলিক ইভেন্টে এই জাতীয় আচরণ করা যাবে না, এই ব্যাপারেও জোর দেওয়া হয়েছে অপর্ণা যাদবের ওই চিঠিতে। 

উত্তরপ্রদেশের মহিলা কমিশনের ভাইস চেয়ারপার্সন অপর্ণা যাদব লখনউ পুলিশের ডিজিপি প্রশান্ত কুমারকে ১৪ ফেব্রুয়ারি যে চিঠি লিখেছিলেন, সেখানে উল্লেখ করা হয়েছে যে, লখনউয়ের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে ১৫ ফেব্রুয়ারি শো ছিল কমেডিয়ান অনুভব সিং বাসসি-র। ইউটিউবে তাঁর আগের অন্যান্য অনুষ্ঠান দেখার পর দেখা গিয়েছে যে অনুভব নিজের শো- তে খারাপ ভাষা, অপশব্দ ব্যবহার করেন। এরপর ডিজিপি- কে উদ্দেশ্য করে ওই চিঠিতে অপর্ণা লিখেছেন, 'আপনার থেকে আশা করা যায় যে এই প্রস্তাবিত অনুষ্ঠান এবং অন্যান্য স্ট্যান্ড-আপ আর্টিস্টদের এই জাতীয় অনুষ্ঠানে কোনও আপত্তিজনক শব্দ ব্যবহার করা হবে না, মহিলাদের উপর কোনও অসম্মানজনক কথা বলা হবে না। সম্ভব হলে এই ধরনের শো বাতিল করা উচিৎ। ভবিষ্যতেও অনুমতি দেওয়া হবে না।' 

সূত্রের খবর, লখনউ পুলিশের সন্দেহ যে বসসি- র শো- তে এসে লোকজন প্রতিবাদ দেখাতে পারে, হাঙ্গামা করতে পারে। তার ফলে নষ্ট হতে পারে এলাকার আইনশৃঙ্খলা। অনুভব সিং বাসসি- র শো বাতিল হওয়ার প্রাথমিক কারণ হিসেবে পুলিশ আপত্তিকর কনটেন্টকেই ধার্য করেছে। আর সেই ভিত্তিতেই দেওয়া হয়নি নো অবজেকশন সার্টিফিকেট। 

কিন্তু কেন অনুভব সিং বাসসি- র উপর এই কোপ 

আনুষ্ঠানিক ভাবে কিছু প্রকাশ করা না হলেও অনুমান, India's Got Latent বিতর্কের জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এই ইউটিউব শো- এর যে এপিসোড নিয়ে বিতর্কের সূত্রপাত সেখানে কোনওভাবে উপস্থিত ছিলেন না অনুভব। তাঁর যুক্ত থাকার কোনও কথাও শোনা যায়নি। কিন্তু দেশজুড়ে চলছে সমালোচনার ঝড়। আর সেই বিতর্কের মাঝেই লখনউতে বাতিল হল কমেডিয়ান অনুভব সিং বাসসি- র শো। তাঁর বিরুদ্ধে অভিযোগ, নিজের শো- তে আপত্তিকর শব্দ ব্যবহার করেন তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget