এক্সপ্লোর

Sourav Ganguly: 'দাদাগিরি' এবার হাতের মুঠোয়! সৌরভ গঙ্গোপাধ্যায় নিয়ে এলেন বিশেষ ডাকটিকিট

Dadagiri News: 'দাদাগিরি'-র মঞ্চেই প্রকাশ্যে আনা হয়েছে এই ডাকটিকিট। প্রত্যেকটি ডাকটিকিটেই রয়েছে বাংলার অন্যতম কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছবি

কলকাতা: বাঙালির অন্যতম জনপ্রিয় এই রিয়্যালিটি শো। নাচ বা গান নয়.. বুদ্ধির জোরেই জিতে নিতে হবে এই শো-এর খেতাব। আর গোটা শোতেই জড়িয়ে রয়েছে ক্রিকেট মাঠের ছোঁয়া। শুধু কি তাই? এই রিয়্যালিটি শো-এর অন্যতম এক্স ফ্যাক্টর (X Factor) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাঁর সাবলীল সঞ্চালনা এই শো-এর অন্যতম প্রাণ। আর এবার, 'দাদাগিরি' (Dadagiri)-র মঞ্চে আরও এক চমক। প্রকাশ্যে আনা হল, 'দাদাগিরি'-র ডাকটিকিট।

'দাদাগিরি'-র মঞ্চেই প্রকাশ্যে আনা হয়েছে এই ডাকটিকিট। প্রত্যেকটি ডাকটিকিটেই রয়েছে বাংলার অন্যতম কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছবি। সঙ্গে 'দাদাগিরি'-র লোগো। এই মাসের শেষ থেকেই যে কোনও পোস্টাল ডিপার্টমেন্টাল অফিসে মিলবে এই ডাকটিকিট। এই ডাকটিকিট নিজেই উদ্বোধন করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলার বিভিন্ন তারকারা এই মঞ্চে খেলতে তো আসেনই, পাশাপাশি দাদাগিরির মঞ্চে তুলে ধরা হয় বিভিন্ন হারিয়ে যাওয়া শিল্প থেকে শুরু করে অদ্ভূত সব পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের। 

'দাদাগিরি'-র মঞ্চের অন্যতম আকর্ষণ হল সৌরভের সাবলীল সঞ্চালনা। সাধারণ প্রতিযোগী থেকে শুরু করে তারকা প্রতিযোগী, সবার সঙ্গেই সহজভাবে মিশে যেতে পারেন তিনি। এমনকি প্রতিযোগীদের তরফে কোনও প্রশ্ন এলে, তারও সহজভাবেই উত্তর দেন তিনি। বিভিন্ন আবদার রাখতেও পিছপা হন না ২২ গজের এই কিংবদন্তি। হামেশাই তাঁর কথায়, গল্পে উঠে আসে নিজের ব্যক্তিগত জীবনের কথাও। 

সম্প্রতি 'পারিয়া' ছবির প্রচারে 'দাদাগিরি'-র মঞ্চে এসেছিলেন, বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee), জয়জিৎ বন্দোপাধ্যায় (Joyjeet Banerjee) ও অন্যান্যরা। আর সেখানেই, জয়জিৎ একটি অদ্ভুত প্রশ্ন করেছিলেন সৌরভকে। তিনি বলেন, 'ধরো তুমি মন্ত্রী হলে... তাহলে ক্রীড়া ছাড়া আর কোন দফতর নেবে?'

জয়জিতের এই প্রশ্ন শুনে প্রথমেই সৌরভ হাসতে হাসতে বলেছিলেন, 'কখনও মন্ত্রী হব না।'। তারপরে, জয়জিৎতে প্রশ্ন উত্তরকে কার্যত এড়িয়ে গিয়ে বলেন, 'এটা আলাদা বলি?' এরপরে জয়জিৎ ফের প্রশ্ন করেন, 'তোমায় যদি কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব তোমায় ডাকল কিন্তু তোমার যাওয়ার ইচ্ছা নেই.. এড়াও কি করে?' সৌরভ স্পষ্ট বলেন, 'আমি পারলে যাই। রাজনৈতিক মঞ্চ না হলেই যাই। রাজনৈতিক ব্যক্তিত্ব ডাকলে সমস্যা কোথায়? আমি আর তুমি একই মঞ্চ শেয়ার করছি। কিন্তু এতে তুমি ক্রিকেটার হয়ে যাচ্ছো না বা আমিও অভিনেতা হয়ে যাচ্ছি না। রাজনীতির ক্ষেত্রেও তো তাই। কোনও রাজনৈতিক ব্যক্তির সঙ্গে এক মঞ্চে দাঁড়ালে তিনি যেমন ক্রিকেটার হয়ে যাচ্ছেন না আমিও রাজনীতিতে চলে যাচ্ছি না। মানুষ রাজনীতির মঞ্চে গেলে মানুষ এত লাফালাফি করে কেন আমি এখনও বুঝি না।'

আরও পড়ুন: Mithila New Film: 'সিনেমার মোড়কে এ চিরকালীন সমাজের চিত্র', মুক্তি পেল মিথিলার নতুন ছবির ট্রেলার

 

 

 

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget