এক্সপ্লোর

Mithila New Film: 'সিনেমার মোড়কে এ চিরকালীন সমাজের চিত্র', মুক্তি পেল মিথিলার নতুন ছবির ট্রেলার

Rafiath Rashid Mithila: আজ যে ট্রেলার মুক্তি পেয়েছে, সেখানে নজর কাড়লেন মিথিলা। তাঁর কথাবার্তার টান থেকে শুরু করে গ্রাম্য এক বধূর নিখুঁত অভিনয় দর্শকদের মনে করিয়ে দিতে বাধ্য কয়েক যুগ আগের কথা

কলকাতা: সাহিত্যনির্ভর ছবির মুখ্যভূমিকায় রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। মুক্তি পেল অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty) পরিচালিত 'ও অভাগী' (O Obhagi) ছবির ট্রেলার। ২৯ মার্চ বড়পর্দায় মুক্তি পাবে এই ছবিটি। মিথিলা ছাড়াও এই ছবিটির গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সুব্রত দত্ত (Subrata Dutta), দেবযানী চট্টোপাধ্যায় (Debjani Chatterjee), ঈশান মজুমদার (Ishan Mazumder), সায়ন ঘোষ (Sayan Ghosh), জিনিয়া পাণ্ডে (Jinia Pande), কৃষ্ণা বন্দ্যোপাধ্যায় (Krishna Banerjee) ও সৌরভ হালদার (Sourav Halder)। 

এই ছবিতে, বাংলাদেশের অভিনেত্রী মিথিলাকে দেখা যাবে অভাগীর ভূমিকায়। সায়ন ঘোষকে দেখা যাবে রসিকের ভূমিকায়। সুব্রত দত্তকে দেখা যাবে জমিদারের ভূমিকায়। দেবযানী চট্টোপাধ্যায়কে দেখা যাবে জমিদার গিন্নির ভূমিকায়। কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে কেষ্টার ভূমিকায়। সৌরভ হালদারকে দেখা যাবে কাঙালি হিসেবে। ঈশান মজুমদারকে দেখা যাবে যমরাজের ভূমিকায়। ছবির ডিওপি মলয় মণ্ডল। এডিটর সুজয় দত্ত রায় ও সঙ্গীত পরিচালক মৌসুমী চট্টোপাধ্যায়।

আজ যে ট্রেলার মুক্তি পেয়েছে, সেখানে নজর কাড়লেন মিথিলা। তাঁর কথাবার্তার টান থেকে শুরু করে গ্রাম্য এক বধূর নিখুঁত অভিনয় দর্শকদের মনে করিয়ে দিতে বাধ্য কয়েক যুগ আগের কথা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'অভাগীর স্বর্গ' পড়া নেই, এমন মানুষ বোধহয় মেলা ভার। সেই গল্পকেই নতুন মোড়কে তুলে ধরা হয়েছে। তবে চিত্রনাট্যের কারণে গল্পের চিত্রনাট্যে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হয়েছে।

এই ছবিটি নিয়ে পরিচালক বলছেন, 'ও অভাগী ছবিটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'অভাগীর স্বর্গ' গল্পটি থেকে অনুপ্রাণিত। এই গল্প মহিলাদের সতীত্ব বজায় রাখার এক অসম লড়াই। সমাজের উচ্চশ্রেণীর শোষণ যে কতটা ভয়াবহ হতে পারে, সেই ছবিই তুলে ধরা হয়েছে এই ছবিতে। এই গল্পে অদ্ভূত এক রুক্ষতা খুঁজে পাওয়া যায়। 'অভাগীর স্বর্গ'-ছবিটাকে আমি দুটো ভাগে দেখিয়েছি। অভাগীর বিয়ের আগের জীবন ও তার বিয়ের পরের জীবন। বিয়ের আগের অংশে তুলে ধরা হয়েছে শস্যশ্যামলা গ্রামবাংলার ছবি। অন্যদিকে বিয়ের পরে তার জীবনে শুধুই রুক্ষতা। চিকিৎসক প্রবীর ভৌমিককে ধন্যবাদ আমায় সবরকম সাহায্য করার জন্য।'

এই ছবিটি নিয়ে মিথিলা বলছেন, 'দীর্ঘদিন ধরে চলে আসা দলিত নারীদের ওপর উচ্চবর্ণের এক অভিশাপের কথা তুলে ধরেছে এই ছবি। অভাগীর মতো নারীরা যমকে নিয়েই স্বপ্ন দেখে। তারা জানে এই পৃথিবীতে তাদের স্বপ্ন দেখতে নেই'

আরও পড়ুন: 'Bastar: The Naxal Story' Review: আদাহ্ শর্মা অভিনীত 'বাস্তার: দ্য নকশাল স্টোরি' আপনাকে অস্বস্তিতে ফেলবে, শিহরণ জাগাবে

 

    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

S. Janaki Passes Away : প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
প্রয়াত 'নাইটিঙ্গল অফ সাউথ ইন্ডিয়া' এস জানকী
ED Raids at Shekhar Suman Aide: অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!

ভিডিও

Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে
Nirmal Ghosh | 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ ? TMC News
Darjeeling News | অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে এ কী কাণ্ড ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget