এক্সপ্লোর

Dadagiri: দিতিপ্রিয়ার আবদারে 'সোয়্যাগ সে করেঙ্গে সবকা স্বাগত'-এ পা মেলালেন সৌরভ

'দাদাগিরি'-র মঞ্চে হাজির টিম 'মুক্তি'। খেলায়, মজায় জমে উঠল মঞ্চ। ছোটবেলার গল্প থেকে শুরু করে খুনসুটি আর নাচ, 'দাদাগিরি'-র মঞ্চ মাতালেন দিতিপ্রিয়া রায়, অর্জুন চক্রবর্তীরা। 

কলকাতা: 'দাদাগিরি'-র মঞ্চে হাজির টিম 'মুক্তি'। খেলায়, মজায় জমে উঠল মঞ্চ। ছোটবেলার গল্প থেকে শুরু করে খুনসুটি আর নাচ, 'দাদাগিরি'-র মঞ্চ মাতালেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy), অর্জুন চক্রবর্তীরা (Arjun Chakraborty)। 

জি ফাইভে সদ্য মুক্তি পেয়েছে 'মুক্তি' (Mukti)। এই গল্প স্বাধীনতা সংগ্রামের। এই গল্প, জেদ, লড়াই, স্বাধীনতা আর চরিত্রের ভাঙাগড়ার। এই গল্প ফুটবলের। সদ্য মুক্তি পেয়েছে নতুন ছবি 'মুক্তি'-র ট্রেলার। আলিপুর সেন্ট্রাল জেল থেকে শুরু করে ফুটবলের ময়দান, ইংরেজদের গড় থেকে শুরু করে বিয়ের পিঁড়ি, ভারতীয়দের ঘুরে দাঁড়ানোর গল্প বলবে মুক্তি। 'মুক্তি' সিরিজে অভিনয় করতে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী (Ritwik Chakraborty), অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty), দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy), চিত্রাঙ্গদা (Chitrangada), চান্দ্রেয়ী ঘোষ (Chandreyee Ghosh), সুদীপ সরকার (Sudip Sarkar) সহ একাধিক অভিনেতা অভিনেত্রীকে। 

'দাদাগিরি'- র মঞ্চে সে দিতিপ্রিয়ার সঙ্গে খুনসুটিতে মাতলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তিনি দিতিপ্রিয়াকে প্রশ্ন করেন, টেলিভিশন থেকে রূপোলি পর্দা, দিতিপ্রিয়া যথেষ্ট পরিচিত মুখ। বাড়িতে কী তিনি মায়ের শাসনে থাকেন? 'দাদা'-র প্রশ্ন শুনে দিতিপ্রিয়া হেসে ফেলে বললেন, 'রক্ষে করো রঘুবীর'। এরপর দিতিপ্রিয়া আবদার রাখেন প্রিয় 'দাদা'-র কাছে। যে বহুল প্রচলিত 'সোয়্যাগ সে করেঙ্গে সবকা স্বাগত' গানে পা মেলাতে হবে সৌরভকে। অভিনেত্রীর আবদার রেখে গানের তালে পা মেলাল সৌরভ। 'দাদাগিরি'-র মঞ্চে তখন উচ্ছ্বসিত বাকি প্রতিযোগীরাও। 

আরও পড়ুন: হাতে শাঁখা-পলা, কপালে সিঁদুর, সবুজ পাশ্চাত্য পোশাকে মৌনীর ছবি ভাইরাল

কেমন ছিল মুক্তিতে কাজ করার অভিজ্ঞতা? অর্জুন বলছেন, 'এই ছবির শ্যুটিং হয়েছে বেশ অদ্ভুত সব জায়গায়। আলিপুর সংশোনাগারের ভিতর অনেকটা অংশের শ্যুটিং হয়েছে। গোটা কাজটাই একটা দারুণ অভিজ্ঞতা। ব্যক্তিগত জীবনে আমি ফুটবল খুব পছন্দ করি। প্রথমদিন যখন চিত্রনাট্যটা শুনি, আমায় ভীষণ আকর্ষণ করেছিল ফুটবলের অংশটা। যদিও ফুটবলকে কেন্দ্র করে ছবি নয়, কিন্তু ছবিটার একটা গুরুত্বপূর্ণ অংশ ফুটবল। সেটাই আমার সবচেয়ে প্রিয় অংশ। সবারই কম বেশি অভিনয়ের সুযোগ ছিল। আমাদের পরিচালক রোহন সবাইকে খুব ভালো করে বুঝিয়ে দিত ও কী চাইছে। একজন অভিনেতা সবসময়েই নতুন কিছু খোঁজে। 'মুক্তি'-তে অভিনয় করতে গিয়ে সেই নতুন জিনিসটা পেলাম। সেইজন্যই বোধহয় কাজটা আরও বেশি উপভোগ্য হয়েছে। কাজ শেষ হয়ে যাওয়ার পর এই টিম, জায়গা, অভিনেতা-অভিনেত্রী, সবাইকে খুব মনে পড়ে। রুপোলি পর্দার চাকচিক্য ছেড়ে একেবারে আসল পরিস্থিতিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তবে কোনও আসল গল্পকে নিয়ে এই ছবির চিত্রনাট্য নয়। কাল্পনিক চিত্রনাট্যের মধ্যে দিয়েই সেই সময়কার বাস্তব পরিস্থিতিকে তুলে ধরা হয়েছে। শ্যুটিংয়ের পদ্ধতিও দারুণ ছিল। সবদিক থেকেই 'মুক্তি' আমার জন্য খুব বড় পাওয়া। আমায় যে 'দিবাকর'-এর চরিত্রের জন্য বাছা হয়েছে, তাতে আমি ভীষণ খুশি।'

 

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget