এক্সপ্লোর

Dadagiri Update: শাড়ি পরে 'দাদা'-র সামনে 'ডেড লিফট', দুর্গাপুরের মেয়ের সঙ্গে ছবি তুলতে চাইলেন সৌরভ নিজেই!

Sourav Ganguly: 'দাদাগিরি'-র মঞ্চে এসেছিলেন, সীমা দত্ত চট্টোপাধ্যায়। তিনি দুর্গাপুরের মেয়ে। বিয়ে, সংসার সবকিছু সামলেও, নিয়মিত চর্চা করেন তিনি

কলকাতা: 'যে রাঁধে সে চুল বাঁধে..', এই কথাটা মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় খুব। তবে, যে রাঁধে, সে ব্যবসা চালায়, সে আবার 'ডেড লিফট'-ও করে! সম্ভবত এই কথাটা বললেই সঠিকভাবে বিবরণ দেওয়া যায় সীমা দত্ত চট্টোপাধ্যায়ের। সদ্য 'দাদাগিরি'-তে এসে নজর কেড়েছেন তিনি। তবে কে এই গৃহবধূ? এমন কি বিশেষত্ব রয়েছে তাঁর কাজে যে তাঁর সঙ্গে ছবি তুলতে চাইলেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। 

'দাদাগিরি'-র মঞ্চে এসেছিলেন, সীমা দত্ত চট্টোপাধ্যায়। তিনি দুর্গাপুরের মেয়ে। বিয়ে, সংসার সবকিছু সামলেও, নিয়মিত চর্চা করেন তিনি। 'দাদাগিরি'-র মঞ্চে, সৌরভের সামনেই 'ডেড লিফট' করে দেখান তিনি। ননস্টপ দিতে পারেন পুশ আপ। এ হেন সীমার পদক তালিকাও বেশ দীর্ঘ। ২০২২-তে এশিয়ান চ্যাম্পিয়ান হন তিনি। এর পরে, এশিয়া-প্যাসিফিক প্রতিযোগিতাতেও ৬টা সোনার পদক পান দুর্গাপুরের এই কন্যে। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত পাওয়ারলিফটের কমনওয়েলথ প্রতিযোগিতায় সোনার পদক পান সীমা। 

এখানেই শেষ নয়, সীমা জানান, তাঁর জীবনের অন্যতম অনুপ্রেরণা হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি যখন কলেজে পড়তেন, সেই সময় থেকেই তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনুরাগী। সীমার কথায়, 'মাঠ আমায় ভীষণ টানে। দাদা আমি জানি, তোমাকেও মাঠ ভীষণ টানে। নাহলে ইডেনের মতো একটা অত বড় মাঠে ২১ পাক দেওয়া সম্ভব নয়। কোনও মানুষ পারে না।'

সৌরভ গঙ্গোপাধ্যায় সীমার পাওয়া মেডেল ও সীমাকে সঙ্গে নিয়ে ছবি তুলতে চান। স্বভাবচিত প্রশংসা করেন দুর্গাপুরের এই সোনার মেয়ের। সংসার, ব্যবসা এবং তার সঙ্গেই নিজের প্যাশন- পাওয়ার লিফটিং। সবকিছুই সামলাচ্ছেন সীমা। দাদার মুখে নিজের প্রশংসা শুনে লজ্জায় লাল প্রতিযোগী। সীমা এদিন মঞ্চে যে ডেড লিফটিং করেন, সবটাই শাড়ি পরে। সীমার সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)

আরও পড়ুন: Taapsee Pannu: লেহঙ্গার ট্রেন্ডে গা না ভাসিয়ে বেছেছিলেন সালোয়ার-কামিজ়, বিয়ের পোশাক গোপন রাখতে কী করেছিলেন তাপসী!

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Roopa Ganguly: 'যেভাবে হোক, অভিষেককে বাঁচান.. লাগলে ব়্যাফ নামান', জনরোষের খবর কানে যেতেই পুলিশকে ফোন রূপা গঙ্গোপাধ্যায়ের!
'যেভাবে হোক, অভিষেককে বাঁচান.. লাগলে ব়্যাফ নামান', জনরোষের খবর কানে যেতেই পুলিশকে ফোন রূপা গঙ্গোপাধ্যায়ের!
Suman Kalyanpur: তুলনা করা হত লতা মঙ্গেশকরের সঙ্গে, সঙ্গীতশিল্পীর প্রয়াণে শোকস্তদ্ধ সুরের দুনিয়া!
তুলনা করা হত লতা মঙ্গেশকরের সঙ্গে, সঙ্গীতশিল্পীর প্রয়াণে শোকস্তদ্ধ সুরের দুনিয়া!
Arijit Singh: মুর্শিদাবাদ থেকে জয়ী, পূর্ণমন্ত্রী হলেন গৌরীশঙ্কর ঘোষ! বললেন, 'অরিজিৎ সিংহ কথা দিয়েছেন...'
মুর্শিদাবাদ থেকে জয়ী, পূর্ণমন্ত্রী হলেন গৌরীশঙ্কর ঘোষ! বললেন, 'অরিজিৎ সিংহ কথা দিয়েছেন...'
Riddhi Bandyopadhyay: গান গাইতেও 'কাটমানি', প্রতিবাদ করলেই 'ব্যান'? ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে বিস্ফোরক সঙ্গীতশিল্পী
গান গাইতেও 'কাটমানি', প্রতিবাদ করলেই 'ব্যান'? ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে বিস্ফোরক সঙ্গীতশিল্পী

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget