এক্সপ্লোর

Taapsee Pannu: লেহঙ্গার ট্রেন্ডে গা না ভাসিয়ে বেছেছিলেন সালোয়ার-কামিজ়, বিয়ের পোশাক গোপন রাখতে কী করেছিলেন তাপসী!

Taapsee Pannu News: বিয়েতে অন্যান্য বলিউড তারকারা যেমন বেছে নিয়েছেন প্রথম সারির পোশাক ডিজ়াইনারদের তৈরি লেহঙ্গা, সেখানে তাপসী বেছে নিয়েছিলেন সালোয়ার-কামিজ়। তাও তাঁরই বন্ধুর তৈরি!

কলকাতা: তাঁর বিয়ে হয়েছিল সমস্তরকম গোপনীয়তার মোড়কে। তার একমাত্র কারণ, আনন্দ। নিজের বিয়েতে খুব ঘনিষ্ঠদের নিয়ে কেবল আনন্দ করতে চেয়েছিলেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু (Taapsee Pannu)। ঠিক তেমনভাবেই, জয়পুরে সংবাদমাধ্যমের চোখের আড়ালেই সাত পাকে বাঁধা পড়েছিলেন তাপসী পান্নু। শুধু তাই নয়... তিনি প্রকাশ্যে আনেননি তাঁর বিয়ের খবরও। সমাজমাধ্যমে পোস্ট করেননি কোনও ছবিও। তবে এই প্রথম, নিজের বিয়ে, বিয়ের পোশাক নিয়ে মুখ খুললেন তাপসী। কী জানালেন তিনি? 

বিয়েতে অন্যান্য বলিউড তারকারা যেমন বেছে নিয়েছেন প্রথম সারির পোশাক ডিজ়াইনারদের তৈরি লেহঙ্গা, সেখানে তাপসী বেছে নিয়েছিলেন সালোয়ার-কামিজ়। তাও তাঁরই বন্ধুর তৈরি! তাপসী সদ্য একটি সাক্ষাৎকারে বলেছেন, 'আমি চেয়েছিলাম, বিয়ে নিয়ে গোপনীয়তা বজায় থাকুক। খুব ঘনিষ্ঠ বৃত্তে আমি আমার বিয়ে সেরেছি। সমাজমাধ্যমে কোনও ছবিও এখনও পর্যন্ত পোস্ট করিনি। তবে আমার কাছে বিয়েটা খুব ব্যক্তিগত ব্যাপার। বিয়ের সাজ নিয়ে আমার কোনও পরিকল্পনা ছিল না এটা ভুল। তবে কোনও নামজাদা পোশাক শিল্পীর কাছ থেকে পোশাক বানালে সেই খবর ছড়িয়ে যেতই। সেই কারণেই আমি কোনও প্রথম সারির পোশাক শিল্পীর কাছে যাইনি। এক বন্ধুর হাতেই তৈরি আমার বিয়ের সাজ। তবে আমি ঠিক যেমনটা চেয়েছিলাম, তেমনটাই করে দিয়েছিল ও।'

যেখানে অন্যান্য, বলা ভাল প্রায় সমস্ত নায়িকারা বিয়ের দিনের জন্য বেছে নিয়েছেন ভারি কাজের লেহঙ্গা, সেখানে কেন সালোয়ার কামিজ় বেছে নিয়েছিলেন তাপসী? এই প্রসঙ্গে 'ডাঙ্কি' অভিনেত্রী বলেছেন, 'আমি নিজেকে লেহঙ্গা-চোলিতে বধূ হিসেবে কল্পনাই করতে পারছিলাম না। আসলে বিয়ে আমার কাছে খুব মজার একটা বিষয়। ঠিকই করে রেখেছিলাম, বিয়েতে নাচব। ভারি লেহঙ্গা-চোলি পরে তা সম্ভব ছিল না। তাই বিয়ের জন্য সালোয়ার কামিজই বেছেছিলাম। তবে যখন গোটা সাজটা সম্পূর্ণ হল... মনে হল আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম।'

বিয়ের পরেও স্বামীর সঙ্গে সংবাদমাধ্যমের সামনে আসেননি তাপসী। দীর্ঘদিনের প্রেমিক ম্যাথিয়াস বো-এর সঙ্গে বিয়ে সেরেছেন তাপসী। তবে বিয়ে নয়, তিনি এখনও নিজের কাজ নিয়ে কথা বলতেই আগ্রহী।

আরও পড়ুন: Feluda Exclusive: 'সোশ্যাল মিডিয়ার মন্তব্যে কান দিলে চলবে না, বুঝে গিয়েছি'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget