এক্সপ্লোর

'অন্যকে বলার আগে নিজের ড্রাগ-টেস্ট করান', কঙ্গনাকে কটাক্ষ দলীপ তাহিলের

"তিনি স্বঘোষিত প্রথম সারির অভিনেত্রী, সাধারণত মহিলারা যে ধরনের সমস্যার সম্মুখীন হন, সেটা ছাড়াই তিনি সফল হয়েছেন..." কঙ্গনাকে কটাক্ষ দলীপের

মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডের মাদক যোগ নিয়ে সরব কঙ্গনা রানাউত।

বলিউডের অধিকাংশ পার্টিতেই মাদক ব্যবহার হয় বলে সম্প্রতি দাবি করেছেন কঙ্গনা। রণবীর সিংহ, রণবীর কপূর ও ভিকি কৌশল-সহ আরও কয়েকজনের উদ্দেশ্যে রক্তের নমুনা পরীক্ষা করানোর কথাও বলেছিলেন অভিনেত্রী।

এই প্রেক্ষিতেই কঙ্গনাকে পাল্টা জবাব দিয়েছেন প্রবীণ অভিনেতা দলীপ তাহিল। তাঁর মতে, কঙ্গনার এধরনের পরামর্শ দেওয়ার আগে তাঁর নিজেরই ড্রাগ-টেস্ট করানো উচিত।

পাঁচ দশক নাটক ও চলচ্চিত্রের সঙ্গে যুক্ত দলীপ তাহিল। ৬৭ বছরের এই অভিনেতা জানিয়েছেন, পেশা থেকে শুরু করে লিঙ্গ ও বিভিন্ন বয়সের মানুষের কাছে এক বিপদের চেহারা নিয়েছে মাদক। ফলে শুধুমাত্র বলিউডের দিকে অভিযোগের আঙুল তোলা উচিত নয়।

বলিউডের সঙ্গে মাদক-যোগের কথা অবশ্য অস্বীকার করেননি দলীপ। তাঁর কথায়, ’’ফিল্ম ইন্ডাস্ট্রি বিশ্ব সৃষ্টির সংক্ষিপ্তসার। কঙ্গনার এ ধরনের মন্তব্যের পিছনে আসল কারণটা বোঝার চেষ্টা করছি। তিনি স্বঘোষিত প্রথম সারির অভিনেত্রী। সাধারণত মহিলারা যে ধরনের সমস্যার সম্মুখীন হন, সেটা ছাড়াই তিনি সফল হয়েছেন। এখন তিনি যা বলে চলেছেন তা বিভ্রান্তিমূলক। এক বা দু'বার যা বলেছিলেন তাতেই তাঁর বক্তব্য বোঝা গিয়েছিল। কিন্তু এখন তিনি যা বলেছেন, তাতে মনে হচ্ছে চিত্রনাট্য অনুসরণ করে বলছেন।‘‘

গত বুধবার রণবীর সিংহ, রণবীর কপূর, ভিকি কৌশল এবং পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বিরুদ্ধে মাদক ব্যবহারের অভিযোগ এনেছেন কঙ্গনা রানাউত। অভিনেত্রীর এই মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন দলীপ। তিনি জানিয়েছেন তাঁর সহ-কর্মীদের বিরুদ্ধে এ ধরনের মন্তব্য করার আগে কঙ্গনার নিজেরই ড্রাগ-টেস্ট করা উচিত। যে কোনও বড় প্ল্যাটফর্মে বা মিডিয়ায় অনেক সময় অনেক কথা প্রকাশ হয়ে থাকে। অনেকেই শোষনের স্বীকার হন। সেগুলি নিয়েই কথা হতে পারে বলে মন্তব্য করেছেন দলীপ তাহিল।

প্রবীণ অভিনেতা আক্রমণ শানিয়েছেন বড় শিল্পপতিদের। ’’শোবিজ ওয়ার্ল্ডের বাইরে একটা বড় দুনিয়া রয়েছে। যে সব রেভ পার্টির কথা বলা হচ্ছে, সেগুলি স্পনসর করে থাকেন বড় বড় শিল্পপতিরা। বলিউডের কেউ এরকম পার্টি স্পনসর করলে তাঁর নাম প্রকাশ্যে আনা উচিত। মাদক কারবারীদের কাছে সকলের ফোন সহ যোগাযোগ নম্বর থাকে। এই কারবারে ওষুধ কোম্পানিগুলিও জড়িত। তাঁদের সঙ্গে যে আঁতাত রয়েছে তা নিয়েও আলোচনা হতে পারে।‘‘

দলীপ তাহিল জানিয়েছেন, শুধু বলিউডকে নিয়ে চর্চা হওয়া মানে টিআরপি বাড়ানো। কিন্তু তাতে প্রকৃত সমস্যার সমাধান হবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget