এক্সপ্লোর

'Dard' First Look: রক্তাক্ত লুকে ফ্রেমবন্দি তারকা সাকিব খান, 'দরদ' ছবির প্রথম লুক প্রকাশ্যে

'Dard': ছবিতে আরও একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী পায়েল সরকার, রাহুল দেব, রাজেশ শর্মা, বিশ্বজিৎ চক্রবর্তী, অলোক জৈন, সাফা প্রমুখ।

কলকাতা: বহু প্রতীক্ষার অবশেষে অবসান। ছয়টি ভাষায় মুক্তি পেতে চলেছে 'দরদ' (Dard)। প্রকাশ্যে এল সুপারস্টার সাকিব খানের (Shakib Khan) 'দরদ'-এর প্রথম লুক পোস্টার (First Look Poster Out)। রক্তাক্ত পোস্টারে নজর কাড়লেন বাংলাদেশের জনপ্রিয় নায়ক সাকিব খান। 

প্রকাশ্যে এল সাকিব খানের 'দরদ' ছবির লুক ও পোস্টার

অপেক্ষার অবসান হল। মুক্তি পেল সুপারস্টার সাকিব খানের আগামী ছবি 'দরদ' (DARD)-এর প্রথম লুক। প্রসঙ্গত, ৬টি আলাদা ভাষায় মুক্তি পাবে এই ছবি। বাংলা (Bengali), হিন্দি (Hindi), তামিল (Tamil), তেলুগু (Telugu), মালয়ালি (Malayali), কন্নড় (Kannad) এই ৬ ভাষায় মুক্তি পাবে সাকিব খানের 'দরদ'। প্রথম লুকে নজর কাড়লেন সাকিব। রক্তে মাখা কমার্শিয়াল লুকে ধরা পড়ল ফার্স্ট লুক। সাকিব খানের বিপরীতে এই ছবিতে দেখা যাবে অভিনেত্রী সোনাল চৌহানকে। এই প্রথম পর্দায় একসঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে সুপারস্টার সাকিব খান ও সোনাল চৌহানকে। এই ছবির পরিচালনার দ্বায়িত্ব সামলেছেন পরিচালক অনন্য মামুন। ছবিটি মুক্তি পাবে 'এস কে মুভিজ', 'অ্যাকশান কাট এন্টারটেইনমেন্ট' ও 'কিব্রিয়া ফিল্মস'-এর ব্যানারে।

ছবিতে আরও একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী পায়েল সরকার, রাহুল দেব, রাজেশ শর্মা, বিশ্বজিৎ চক্রবর্তী, অলোক জৈন, সাফা প্রমুখ। ছবিতে দুলু মিঞাঁর চরিত্রে দেখা মহাতারকা সাকিব খানকে। অন্যদিকে অভিনেত্রী সোনাল চৌহানকে দেখা যাবে শেফালির চরিত্রে। ছবির শ্যুটিং সারা হয়েছে বেনারসে।

 

আরও পড়ুন: Deepika Padukone at BAFTA 2024: প্রথমবার 'বাফটা'র মঞ্চে, ঝলমলে শাড়িতে নজর কাড়লেন বলিউড ডিভা দীপিকা পাড়ুকোন

ঠিক কেমন এই ছবির গল্প? বেনারস শহরে হঠাৎ করে শুরু হয় কিছু খুন। শহরে নামী দামি বেশ কিছু মানুষকে পর পর খুন হতে দেখা যাবে এই ছবিতে। স্বাভাবিকভাবেই শুরু হয় পুলিশের তদন্ত। আর এই তদন্তে উঠে আসে দুলু মিঞাঁ নাম। দুলু মিঞাঁ পেশায় আদতে অটোচালক। কিন্তু তার সঙ্গে খুনের কী সম্পর্ক? এবারে গল্প মোড় নেবে কোন দিকে? এই সব কিছু নিয়েই তৈরি হয়েছে ছবি 'দরদ'। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন আরফাত মেহমুদ। চলতি বছরেই বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।y

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Hoichoi Web Series: ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
Big Boss Bangla: একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
Ditipriya Roy: শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা
শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা

ভিডিও

Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব
Rashbehari Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড, 'চাইগ্রাম ক্যান্টিন' নামে একটি রেস্তোরাঁয় আগুন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.১১.২০২৬) পর্ব ২:
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.১১.২০২৬) পর্ব ১: BJP-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে BJP-র মধ্যেই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Drop: রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!
রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
PPF vs NPS: অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?
অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?
IPL 2027: নিলামের টেবিলে সবচেয়ে বেশি অঙ্ক নিয়ে নামবে লখনউ, কার ঝুলিতে সবচেয়ে কম টাকা?
নিলামের টেবিলে সবচেয়ে বেশি অঙ্ক নিয়ে নামবে লখনউ, কার ঝুলিতে সবচেয়ে কম টাকা?
Strait of Hormuz : হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Embed widget