এক্সপ্লোর

Debaloy on Anurag Kashyap: 'অনুরাগ যদি এই ছবি দেখেও 'ঘটিয়া' বলেন...' বলিউড পরিচালককে চ্যালেঞ্জ দেবালয়ের

Shri Swapankumarer Badami Hyenar Kobole: ইতিমধ্যেই বড়পর্দায় মুক্তি পেয়েছে ও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে 'শ্রীস্বপনকুমারের বাদামী হায়নার কবলে' ছবিটি

কলকাতা: বাংলা ছবিতে 'ঘটিয়া' বলে বিতর্কে জড়িয়েছিলেন বলিউড অভিনেতা অনুরাগ কশ্যপ (Anurag Kashayp)। সেই নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছিল বাংলায়, প্রতিবাদও করেছিলেন অনেকে। আর এবার, একেবারে ভিডিও বার্তা দিয়ে অনুরাগ কশ্যপকে সরাসরি চ্যালেঞ্জ করলেন পরিচালক দেবালয় ভট্টাচার্য্য (Debaloy Bhattacharyya)। 

কে এই দেবালয়? অল্পদিনেই দর্শকদের মনে দাগ কেটেছেন তরুণ এই পরিচালক। বড়পর্দা থেকে শুরু করে ওয়েব সিরিজ, প্রত্যেক ক্ষেত্রেই দেবালয় বেশ প্রিয় বর্তমান বাঙালির। ইতিমধ্যেই বড়পর্দায় মুক্তি পেয়েছে ও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে 'শ্রীস্বপনকুমারের বাদামী হায়নার কবলে' ছবিটি। আর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির অপেক্ষায় সেই ছবিটি। আর এবার, প্রচারের এক অভিনব পন্থা বের করলেন দেবালয়।

কি সেটা? দেবালয় বলছেন, 'অনুরাগ কশ্যপ ঠিকই বলেছেন। বাংলা ছবি 'ঘটিয়া'-ই তো। আমরা তো এত বছর ধরে অপেক্ষা করেছিলাম বাইরে থেকে কেউ এসে আমাদের ছবিকে 'ঘটিয়া' বলবে।  ঠিক যেমন হয়েছিল কয়েক দশক আগে যখন বাইরে কেউ বলেছিল তোমাদের এই ছবিটা অসাধারণ তারপরে ফাঁকা হলটাকে বাঙালি দলে দলে ভরিয়ে ফেলেছিল। পথের পাঁচালি। আসলে বাইরে থেকে কেউ কিছু না বললে আমরা তো নড়েচড়ে উঠি না। যেমন ধরুন আমি একটা ছবি বানিয়েছি শ্রীস্বপনকুমারের বাদামি হায়নার কবলে। একটা ঘটিয়া ছবি।'

এরপরে ছত্রে ছত্রে আসতে থাকে ছবির বিভিন্ন ক্লিপিংস। এরপরে দেবালয় শেষ করেন, 'অনুরাগ কশ্যপ কোন ছবিকে ঘটিয়া বলেছেন জানি না, কিন্তু অনুরাগ কশ্যপ যদি শ্রীস্বপনকুমারের বাদামি হায়নার কবলে ছবিটি দেখে 'ঘটিয়া' বলেন, তাহলে আমি 'ঘটিয়া' ছবি বানানো ছেড়ে দেব।' মূলত প্রচারের উদ্দেশে তৈরি এই ভিডিওটায় বাঙালিদের হয়েও যেন কথা বলে গেলেন দেবালয়। বাংলা ছবিকে 'ঘটিয়া' বলায় ফুঁসে উঠেছিলেন অনেকেই। তাঁদের হয়েই যেন জবাব দিলেন অনুরাগ। প্রসঙ্গত, ১২ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই'-তে মুক্তি পাবে এই ছবি। মুখ্যভূমিকায় রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee), আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও শ্রুতি দাস (Shruti Das)। বড়পর্দায় মুক্তি পাওয়ার পরে এই ছবিটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল।

 

 

আরও পড়ুন: Koel Mallick Injury: অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়ে গুরুতর আহত 'মিতিন মাসি', এখন কেমন আছেন কোয়েল মল্লিক?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget