এক্সপ্লোর

Bhuvan Bam 'Deepfake' Video: 'ডিপফেক' ভিডিওর শিকার জনপ্রিয় ইউটিউবার ভুবন বাম, থানায় অভিযোগ দায়ের

Deepfake Video: ভুবন বাম প্রথম ভারতীয় তারকা নন যিনি এই ডিপফেক ভিডিওর শিকার হচ্ছেন। এর আগে রশ্মিকা মান্দান্না, আলিয়া ভট্ট, ক্যাটরিনা কাইফ, কাজল, আমিরের মতো একাধিক অভিনেতা অভিনেত্রীও পড়েন এই ফাঁদে।

নয়াদিল্লি: ভারতীয় ইউটিউবার (YouTuber) ও কনটেন্ট ক্রিয়েটরদের (Content Creator) মধ্যে প্রথম সারিতেই পড়ে ভুবন বামের নাম (Bhuvan Bam)। অভিনয়ও করেছেন তিনি। এবার তিনিও ডিপফেক ভিডিওর (Deepfake Video) শিকার। ওশিওয়াড়া থানায় (Oshiwara Police Station) অভিযোগ দায়ের করলেন ভুবন। 

'ডিপফেক' ভিডিওর শিকার ভুবন বাম, থানায় অভিযোগ দায়ের

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ভুবন বাম সাধারণ মানুষকে টেনিসে বিনিয়োগ করতে বলছেন একটি নির্দিষ্ট বুকির ভবিষ্যদ্বাণীর মাধ্যমে। যদিও এই ভিডিওটি সম্পূর্ণই ভুয়ো। 'ডিপফেক' পদ্ধতিতে তৈরি এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নিলেন ভুবন নিজেই। মুম্বইয়ের ওশিওয়াড়া থানায় গিয়ে অভিযোগ দায়ের করলেন তিনি, এবং এই ডিপফেক ভিডিওর বিভ্রান্তিকর এবং কলঙ্কজনক প্রকৃতির প্রতি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। আপাতত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

এই বিষয়ে ভুবন তাঁর অনুরাগীদেরও সাবধান করেছেন। তিনি বলেন, 'আমি আমার সমস্ত অনুরাগী ও অনুগামীদের সতর্ক করতে চাই আমার মুখে তৈরি একটি ডিপফেক ভিডিও সম্পর্কে যা এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে খুব। এই ভিডিওটি সম্পূর্ণ ভুয়ো এবং বিপথগামী, একটি নির্দিষ্ট বুকি দ্বারা ভবিষ্যদ্বাণীর মাধ্যমে টেনিসে বিনিয়োগ করতে লোকেদের উত্সাহিত করছে। আমার টিম ইতিমধ্যেই ওশিওয়াড়া পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছে এবং ওঁরা তদন্ত শুরু করেছেন।' তিনি আরও বলেন, 'আমি সকলকে অনুরোধ করছি এই ভিডিওটিকে বিশ্বাস করবেন না। দয়া করে সাবধানে থাকুন এবং কোনওরকম বিনিয়োগ করা থেকে দূরে থাকুন যা সমস্যার সৃষ্টি করতে পারে বা আর্থিক ক্ষতি করতে পারে। সতর্ক থাকা এবং এই প্রতারণামূলক টোপ দ্বারা বিভ্রান্ত না হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

আরও পড়ুন: Ram Krishnaa: বিশ্বাসের রথের রশিতে পড়বে টান, নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবে রাম?

ভুবন বাম প্রথম ভারতীয় তারকা নন যিনি এই ডিপফেক ভিডিওর শিকার হচ্ছেন। এর আগে রশ্মিকা মান্দান্না, আলিয়া ভট্ট, ক্যাটরিনা কাইফ, কাজলের মতো একাধিক অভিনেতা অভিনেত্রীও পড়েন এই ফাঁদে। সম্প্রতি সংঘটিত লোকসভা নির্বাচনের আবহে এই ডিপফেকের পরিমাণ আরও বেড়ে যায়। একাধিক রাজনৈতিক ভিডিওয় বিভিন্ন তারকার মুখ বসিয়ে ডিপফেক ভিডিও তৈরি করা হয়। এই সমস্যার শিকার হন রণবীর সিংহ, আমির খান প্রমুখ। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
Sonam Wangchuk: হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget