এক্সপ্লোর

Deepika and Alia: মেট গালায় দ্যুতি ছড়ালেন আলিয়া, ডাক না পেয়ে অবাক কাণ্ড ঘটালেন দীপিকা!

Deepika Padukone and Alia Bhatt: যেদিন মেট গালার অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল বিদেশের মাটিতে, সেদিনই হঠাৎ সোশ্যাল মিডিয়ায় অস্কারের মঞ্চের ছবি শেয়ার করে নেন দীপিকা।

কলকাতা: মেট গালায় (Met Gala 2023)-এ আলিয়া ভট্টের (Alia Bhatt) মুক্তোর সাজ নিয়ে যখন চর্চা তুঙ্গে, তখনই যেন ফের একবার প্রকাশ্যে চলে এল বলিউডের রেশারেশির রাজনীতি। গতবার , অর্থাৎ ২০২২ সালে মেট গালার রেড কার্পেট গোলাপি গাউনে আলো করেছিলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। তবে এই বছর মেট গালায় ডাক পাননি বলিউডের এই প্রথম সারির অভিনেত্রী। অন্যদিকে, এই প্রথম মেট গালায় পা রাখলেন আলিয়া। বলিউডের 'মস্তানি'-র মনে কি হিংসার উদ্রেক হল 'গাঙ্গুবাঈ'-কে নিয়ে? 

যেদিন মেট গালার অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল বিদেশের মাটিতে, সেদিনই হঠাৎ সোশ্যাল মিডিয়ায় অস্কারের মঞ্চের ছবি শেয়ার করে নেন দীপিকা। প্রসঙ্গত, এই বছর অস্কারের মঞ্চে সঞ্চালকদের তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে জায়গা করে নিয়েছিলেন দীপিকা। কয়েক মাস আগে আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান। সেই সময় সোশ্যাল মিডিয়ায় কেবলমাত্র নিজের সাজের ছবিটুকুই ভাগ করে নিয়েছিলেন দীপিকা। তবে মেট গালার ঠিক আগের রাতেই অস্কারের মঞ্চের ব্যাকস্টেজের গল্প সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন অভিনেত্রী। অনেকেরই মত, আলিয়ার দিক থেকে প্রচারের আলো নিজের দিকে টানার জন্যই এই ধরনের পোস্ট করেছিলেন দীপিকা। মেট গালায় উপস্থিতি যদি আন্তর্জাতিক সম্মান হয়, তবে অস্কারের মঞ্চও কম নয় বই কি! সেই কথা প্রমাণ করতেই কি এই ছবি পোস্ট করেছিলেন দীপিকা? নেটিজেনের একাংশ অবশ্য তেমনই ভাবছেন। 

এখানেই শেষ নয়, ট্যুইটারে আলিয়া বিরোধী একটি প্রোফাইল পর্যন্ত ফলো করে ফেলেছিলেন দীপিকা পাড়ুকোন। পরে অবশ্য ভুল বুঝতে পেরে সেই আনফলো করে দেন তিনি। তবে ওই যে... কিছুই লুকনো থাকে না নেটদুনিয়ায়। দীপিকার এই কাণ্ড দেখে ফেলেন অনেকেই। আর তারপর থেকেই সমালোচনার ঝড়। আলিয়ার স্বামী রণবীর কপূর (Ranbir Kapoor) ছিলেন দীপিকার প্রাক্তন প্রেমিক। তাঁদের সম্পর্ক ছিল বলিউডের ওপেন সিক্রেট। যদিও দীর্ঘস্থায়ী হয়নি সেই সম্পর্ক। তবে আলিয়া ও দীপিকার মধ্যে প্রকাশ্যে বৈরিতা দেখা যায়নি কখনও। বরং একে অপরের প্রশংসাই করেন তাঁরা। এখন রণবীর সিংহের (Ranbir Singh)-এর সঙ্গে সংসার পেতেছেন দীপিকা। অন্যদিকে রণবীরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আলিয়া। তাঁদের সংসারে এখন ছোট্ট এক সদস্যও এসেছে, রাহা। খুদেকে ঘিরেই এখন সময় কাটছে রণালিয়ার। তবে সেই সঙ্গে কেরিয়ারের প্রতিও নজর রয়েছে দুজনেরই। 

দীপিকার এই কাজ কী জল্পনা উস্কে দিল দুই নায়িকার বৈরিতার? সত্যিই কি আলিয়ার ওপর হিংসায় এই কাজ করলেন দীপিকা নাকি এ নিছকই কাকতালীয়, সেই উত্তর তো কেবল জানেন 'পদ্মাবত'-ই।

আরও পড়ুন: Ranjit Mallick Exclusive: এমন ছবি করব না যেটা বাবার সামনে ছেলে-মেয়ের দেখতে অস্বস্তি হয়: রঞ্জিত মল্লিক

আরও পড়ুন: World Asthma Day 2023 : প্রবল গ্রীষ্ম বাড়ায় অ্যাজ়মার প্রবণতা, তীব্র হয় কষ্ট, কীভাবে বাঁচবেন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget