এক্সপ্লোর

Deepika Padukone: রণবীর সিংহের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন দীপিকা পাড়ুকোন

Bollywood Celebrity Updates: এতদিন পর্যন্ত মুখ খুলতে দেখা যায়নি রণবীর সিংহ কিংবা দীপিকা পাড়ুকোনকে। অবশেষে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন 'পিকু' অভিনেত্রী। 

মুম্বই: বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে বলিউডের দুই জনপ্রিয় তারকা রণবীর সিংহ (Ranveer Singh) এবং দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) মধ্যে সম্পর্ক ঠিক যাচ্ছে না। তাঁরা একে অপরের সঙ্গে থাকছেন না। এমনকি তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়ে গিয়েছে বলেও বিভিন্ন সূত্রে খবর পাওয়া যায়। এই প্রসঙ্গে এতদিন পর্যন্ত মুখ খুলতে দেখা যায়নি রণবীর সিংহ কিংবা দীপিকা পাড়ুকোনকে। অবশেষে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন 'পিকু' অভিনেত্রী। 

বিচ্ছেদ প্রসঙ্গে স্পষ্ট কথা জানিয়ে দিলেন দীপিকা পাড়ুকোন-

কিছুদিন আগেই ফ্যাশন শোয়ে একসঙ্গে দেখা যায় দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহকে। এরপর থেকেই শোনা যায় দুই তারকার সম্পর্কে ভাঙন ধরেছে। একে অপরের সঙ্গে কথাবার্তাও বন্ধ হয়ে গিয়েছে তাঁদের। এমনকি শোনা গিয়েছে যে, তাঁরা নাকি একসঙ্গে থাকছেনও না। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর সিংহের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া দিলেন দীপিকা পাড়ুকোন। তিনি বলেন, 'আমার স্বামী (রণবীর সিংহ) একটি মিউজিক ফেস্টিভ্যালে গিয়েছিলেন গত একটা সপ্তাহ ধরে। ও ফিরতে চলেছে। আর ও ফিরে আমার মুখ দেখে খুশি হবে।'

আরও পড়ুন - Alia Bhatt: প্রাক্তন সিদ্ধার্থ মলহোত্রর কাছ থেকে কী উপহার পেয়েছিলেন আলিয়া?

বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, একটি ভাইরাল ট্যুইটের পর থেকেই দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহের সম্পর্কে ভাঙন প্রসঙ্গে গুঞ্জন জোরালো হয়। ভাইরাল হওয়ার ট্যুইটটিতে দাবি করা হয় যে, সম্পর্ক ঠিক যাচ্ছে না দুই তারকার মধ্যে। যদিও তারপরই এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, 'টাচউড। আমাদের দেখা হয়। আমরা একে অপরকে ডেটিং করতে শুরু করি ২০১২ সাল থেকে। আর এটা ২০২২। দেখতে দেখতে আমার আর দীপিকার ১০ বছর হয়ে গেল।'

অন্যদিকে, বর্তমানে একাধিক ছবির কাজে ব্যস্ত রয়েছেন রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোন। রণবীরকে শীঘ্রই দেখা যাবে রোহিত শেট্টির ছবি 'সার্কাস'-এ। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে পূজা হেগড়ে এবং জ্যাকলিন ফার্নান্ডেজকে। এছাড়াও তিনি কিছুদিন আগেই শেষ করেছেন 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির। এই ছবিতে তিনি অভিনয় করছেন আলিয়া ভট্টের বিপরীতে। 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিটি তৈরি করছেন কর্ণ জোহর।

বলিউড ডিভা দীপিকা পাড়ুকোনকেও দেখা যেতে চলেছে একাধিক ছবিতে। তাঁকে শীঘ্রই দেখা যাবে 'পাঠান' ছবিতে। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে শাহরুখ খানকে। এছাড়াও এই ছবিতে দেখা যাবে জন আব্রাহামকে। এছাড়াও আরও বেশ কিছু ছবি রয়েছে তাঁর হাতে। অমিতাভ বচ্চন এবং দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে তাঁকে দেখা যাবে 'প্রোজেক্ট কে' ছবিতে। এর পাশাপাশি প্রথমবার হৃত্বিক রোশনের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে তাঁকে। দীপিকা পাড়ুকোন এবং হৃত্বিক রোশন জুটি বাঁধছেন 'ফাইটার' ছবিতে। যেটি মুক্তি পাবে আগামী বছর।

সেরা শিরোনাম

Abir Chatterjee: 'বহুরূপী-২' এর অফার ফিরিয়েছিলেন আবির চট্টোপাধ্যায়? ফ্র্যাঞ্চাইজি নিয়ে কী মতামত নায়কের?
'বহুরূপী-২' এর অফার ফিরিয়েছিলেন আবির চট্টোপাধ্যায়? ফ্র্যাঞ্চাইজি নিয়ে কী মতামত নায়কের?
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Bollywood News: হাসপাতালে ভর্তি এই বলি অভিনেত্রীর শ্বশুর, ক'দিন আগেই তাঁর সঙ্গে যোগ থাকা সংস্থায় হয়েছে IT Raid
হাসপাতালে ভর্তি এই বলি অভিনেত্রীর শ্বশুর, ক'দিন আগেই তাঁর সঙ্গে যোগ থাকা সংস্থায় হয়েছে IT Raid
Prosenjit Chatterjee: ভোরে ওঠেন, নিজের জন্য সময় ৩ ঘণ্টা, বাড়ির দরজা আজ সকলের জন্য খোলা.. জন্মদিনে অজানা প্রসেনজিৎ
ভোরে ওঠেন, নিজের জন্য সময় ৩ ঘণ্টা, বাড়ির দরজা আজ সকলের জন্য খোলা.. জন্মদিনে অজানা প্রসেনজিৎ

ভিডিও

South Point School: সাউথ পয়েন্ট স্কুলের ক্লাসরুমেই রক্তারক্তি!
Humayun Kabir: রেজিনগরের বাসিন্দাকে নিয়ে রাজ্য মানবাধিকার কমিশনে হুমায়ুন
Rahul Gandhi |
INDI Alliance | অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রাষ্ট্রপতির কাছে INDI জোটের দরবার
Rahul Gandhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget