এক্সপ্লোর

Alia Bhatt: প্রাক্তন সিদ্ধার্থ মলহোত্রর কাছ থেকে কী উপহার পেয়েছিলেন আলিয়া?

সম্প্রতি এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ মলহোত্র জানালেন তিনি কোন জিনিসটা আলিয়া ভট্টর কাছ থেকে চুরি করতে চান। আর তাঁর উত্তরেই প্রকাশ্যে এলো, প্রাক্তন সিদ্ধার্থের কাছ থেকে কী উপহার পেয়েছিলেন আলিয়া।

মুম্বই: আলিয়া ভট্ট (Alia Bhatt) এবং সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra)। প্রেমিক প্রেমিকা হিসেবে আগে খবরের শিরোনামে থাকলেও বর্তমানে নিজের নিজের ব্যক্তিগত জীবন এবং কেরিয়ার নিয়ে ব্যস্ত দুই তারকা। এখদিকে যখন বেশ কিছু বছর সম্পর্কে থাকার পর রণবীর কপূরের সঙ্গে বিবাহিত জীবনে আবদ্ধ হয়েছে আলিয়া ভট্ট। অন্যদিকে, সিদ্ধার্থ মলহোত্রও সম্পর্কে রয়েছেন কিয়ারা আডবাণীর সঙ্গে। সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার না করে নিলেও নানা সময়ে দুই তারকাকে একসঙ্গে দেখা যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ মলহোত্র জানালেন তিনি কোন জিনিসটা আলিয়া ভট্টর কাছ থেকে চুরি করতে চান। আর তাঁর উত্তরেই প্রকাশ্যে এলো, প্রাক্তন সিদ্ধার্থের কাছ থেকে কী উপহার পেয়েছিলেন আলিয়া।

আলিয়া ভট্টকে কী উপহার দিয়েছিলেন সিদ্ধার্থ মলহোত্র?

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রাক্তনের সম্পর্কে কথা বলেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র। অতীতের সম্পর্ক নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি উত্তরে বলেন যে, ''আমার মনে হয় আমি আমার অতীতের সম্পর্ক থেকে শিক্ষা নিয়েছি। কখনও কাউকে পোষ্য উপহার দিও না। এরপরই অভিনেতার দিকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয় যে, তিনি আলিয়া ভট্টর কাছ থেকে কোন জিনিসটা চুরি করতে চান। সিদ্ধার্থ স্পষ্ট জানিয়ে দেন যে, তিনি আলিয়া ভট্টের পোষ্য বিড়াল এডওয়ার্ডকে চুরি করতে চান। অভিনেতার দুটি প্রশ্নের উত্তরে দুইয়ে দুইয়ে চার করতে বাকি রাখেননি অনুরাগীরা। তাঁরা বেশ স্পষ্টই বুঝতে পেরেছেন যে, আলিয়া ভট্টের পোষ্য বিড়াল এডওয়ার্ড আসলে তাঁর প্রাক্তন প্রেমিক সিদ্ধার্থ মলহোত্ররই দেওয়া উপহার।

আরও পড়ুন - Diwali: দীপাবলিতে বলিউডে কোন কোন ছবি মুক্তি পাবে?

প্রসঙ্গত, চলতি বছরই বলিউড অভিনেতা রণবীর কপূরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন আলিয়া ভট্ট। অভিনেতার পালি হিলের বাড়িতেই বসেছিল বিয়ের আসর। দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে থাকার পর একে অপরের সঙ্গে নতুন জীবন শুরু করেন তাঁরা। বিয়ের মাস দুয়েকের মধ্যেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে মা হতে চলার সুখবরটা শেয়ার করেন আলিয়া। কিছুদিন আগেই গিয়েছে তাঁর সাধের অনুষ্ঠান।

অন্যদিকে, কেরিয়ারের মধ্যগগনে রয়েছেন অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র। তাঁর অভিনীত ছবি 'শেরশাহ' দারুণ সাফল্য পায়। এরপর একের পর এক ছবির প্রস্তাব পেতে থাকছেন তিনি। তাঁকে শীঘ্রই দেখা যাবে 'থ্যাঙ্ক গড' ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন অজয় দেবগন এবং রকুলপ্রীত সিংহ। জানা গিয়েছে চলতি বছর দীপাবলিতে মুক্তি পাবে এই ছবি।

সেরা শিরোনাম

Nandini Dutta: 'আমি বুঝিনি.. সবকিছুর একটা সীমা থাকে', বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে প্রথম পোস্ট নন্দিনীর! কী লিখলেন?
'আমি বুঝিনি.. সবকিছুর একটা সীমা থাকে', বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে প্রথম পোস্ট নন্দিনীর! কী লিখলেন?
Nandini Dutta: রাজবীরের গায়ে বারে বারে হাত তোলাই 'কাল'! বিগ বসের বাড়ি থেকে বের করে দেওয়া হল নন্দিনীকে
রাজবীরের গায়ে বারে বারে হাত তোলাই 'কাল'! বিগ বসের বাড়ি থেকে বের করে দেওয়া হল নন্দিনীকে
Lawrence Bishnoi: আমেরিকায় গ্রেফতার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ১ সদস্য, রোহিত শেট্টির বাড়ির বাইরে গুলি চলার পিছনে ছিল সে
আমেরিকায় গ্রেফতার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ১ সদস্য, রোহিত শেট্টির বাড়ির বাইরে গুলি চলার পিছনে ছিল সে
Salman Khan: সরকারের আপত্তি পিছিয়েছে ছবি-মুক্তি? ভারত-চিন সম্পর্ক নিয়ে সতর্কতা? সলমনের সাফ জবাব..
সরকারের আপত্তি পিছিয়েছে ছবি-মুক্তি? ভারত-চিন সম্পর্ক নিয়ে সতর্কতা? সলমনের সাফ জবাব..

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget